Akhil Sachdeva Baby: বিয়ের পাঁচ বছর পর পিতৃসুখ 'হামসফর'-এর সুরকারের, পুত্র না কন্যা সন্তানের বাবা হলেন অখিল?

Akhil Sachdeva-Tanya Gulla Baby: দুই থেকে তিন হওয়ার আনন্দ সকলের সঙ্গে ভাগ করতেই শুভেচ্ছায় ভাসছেন Sun Mere Humsafar গানের সুরকার অখিল সচদেবা ও তাঁর স্ত্রী তান্যা। সদ্যোজাতর ছবি পোস্ট করে কী লিখলেন দম্পতি?

Akhil Sachdeva-Tanya Gulla Baby: দুই থেকে তিন হওয়ার আনন্দ সকলের সঙ্গে ভাগ করতেই শুভেচ্ছায় ভাসছেন Sun Mere Humsafar গানের সুরকার অখিল সচদেবা ও তাঁর স্ত্রী তান্যা। সদ্যোজাতর ছবি পোস্ট করে কী লিখলেন দম্পতি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

বাবা হলেন হামসফর গানের সুরকার

Akhil Sachdeva-Tanya Gulla: দিনটা ছিল ২০২০ সালের ৭ ডিসেম্বর। কোভিড পরিস্থিতিতে সব নিয়ম মেনেই চার হাত এক হয়েছিল গায়ক ও সুরকার অখিল সচদেবা ও দীর্ঘদিনের প্রেমিকা তান্যা গুল্লা। বিয়ের পাঁচ বছর পর জীবনের আরও এক নতুন জার্নি শুরু করলেন দম্পতি। যৌথ বিবৃতিতে সোশ্যাল মিডিয়ায় মা-বাবা হওয়ার সুখবর শেয়ার করলেন অখিল-তান্যা। লক্ষ্মী সোনার পদধূলি পড়েছে পরিবারে। দুই থেকে তিন হওয়ার আনন্দ সকলের সঙ্গে ভাগ করতেই শুভেচ্ছায় ভাসছেন অখিল-তান্যা। ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন দম্পতি। একটিতে নতুন বাবা-মা আর অপরটিতে দুজনের হাতের উপর সদ্যোজাতর হাত।

Advertisment

ক্যাপশনে দম্পতি আবেগতাড়িত হয়ে লিখেছেন, '৬ নভেম্বর ২০২৫, এই দিন আমাদের জীবনে এসেছে ছোট্ট সোনা। আমরা কন্যা সন্তানের মা-বাবা হয়েছি। মেয়ের রূপ ধরে আমার মা-ই যেন ঘরে ফিরে এল। জয় হনুমান মহারাজ কি।' প্রয়াত মায়ের উপস্থিতি কন্যার মাধ্যমে অনুভব করার অনুভূতি ভক্তদের মনে গভীর প্রভাব ফেলেছে। উল্লেখ্য, সদ্য মাতৃত্বের স্বাদ পেয়েছেন পরিনীতি চোপড়া, ক্যাটরিনা কইফ। 

Advertisment

প্রসঙ্গত, অখিল ও তান্যার প্রথম দেখা বিয়ের ছয় বছর আগে। এক কনসার্টে উপস্থিত হয়েছিলেন তান্যা ও অখিল। সেই দিনের কথা স্মরণ করে অখিল বলেছিলেন, 'তখন ওঁর বয়স মাত্র ১৯ বছর। আমাকে প্রথম দেখে ওঁর মাকে বলেছিল বড় হলে আমাযকে বিয়ে করতে চায়। কনসার্টের পর ওঁর মা এসে আমাকে সেই কথাটা বলেছিলেন। সেখান থেকেই আমাদের বন্ধুত্বের সূত্রপাত।'

আরও পড়ুন এক সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ক্যাটরিনা, ছোট্ট সোনাকে নিয়ে বাড়ি ফিরলেন নিউলি মাম্মি

আরও জানিয়েছিলেন, 'ও আমাকে সম্পূর্ণভাবে চেনে। গত পাঁচ-ছয় বছর আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু। একটা সময় ছিল যখন আমরা পরস্পরের সঙ্গে কথা বলতাম না। তখন ভাবতেই পারিনি যে একদিন আমি সেই মেয়ের সঙ্গেই সংসার করব যে আমাকে প্রথম দেখেই বিয়ে করতে চেয়েছিল। এটা যেন এক রূপকথার গল্প। তান্যার স্বপ্ন সত্যি হতে চলেছে আর আমিও খুব আনন্দিত যে আমি ওকে এই সুখ দিতে পারছি।  ও-ই আমার জীবনসঙ্গী হতে চলেছে সেটা আমার সৌভাগ্য।'

আরও পড়ুন বেবি বাম্পে হাত- কান পেতে হৃদস্পন্দন শোনা, মেটারনিটি ফটোশুটের অদেখা ছবিতে রাঘব-পরিনীতি

Akhil Sachdeva