Nachiketa Chakraborty: 'ভুল করে আবার বেঁচে গেলাম', মৃত্যুমুখ থেকে ফিরতেই নচিকেতার পোস্ট ঘিরে তোলপাড়

তাঁর ঘনিষ্ঠ মারফত জানা গিয়েছিল, তিনি নাকি হাসপাতালে একটু সুস্থ হয়েই, সেখানে বই পড়তে শুরু করেন। এবং, গান গাওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন। তবে, চিকিৎসকরা জানিয়েছিলেন...

তাঁর ঘনিষ্ঠ মারফত জানা গিয়েছিল, তিনি নাকি হাসপাতালে একটু সুস্থ হয়েই, সেখানে বই পড়তে শুরু করেন। এবং, গান গাওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন। তবে, চিকিৎসকরা জানিয়েছিলেন...

author-image
Anurupa Chakraborty
New Update
nachi

কেন এমন লিখলেন তিনি?

কিছুদিন আগেই নচিকেতা হাসপাতাল থেকে ফিরেছেন। তাঁর হার্টে ২টি স্টেন বসানো হয়েছে। হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।  তারপর চিকিৎসকরা বেশ কিছুদিন তাঁকে পর্যবেক্ষণে রেখেছিলেন। শোনা গিয়েছিল, লাগাতার নাকি শোয়ের কারণে শারীরিক দুর্বলতা ঘিরে ধরে তাঁকে। এবং শেষমেশ তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। 

Advertisment

তাঁর ঘনিষ্ঠ মারফত জানা গিয়েছিল, তিনি নাকি হাসপাতালে একটু সুস্থ হয়েই, সেখানে বই পড়তে শুরু করেন। এবং, গান গাওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন। তবে, চিকিৎসকরা জানিয়েছিলেন, সামনের কিছু দিন তাঁকে সুস্থ থাকতে হবে এবং বিশ্রামে থাকতে হবে। তবে,  নিজের সমাজ মাধ্যমে নচিকেতা একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি নিজের জীবনের নানা অধ্যায়ে হওয়া অনুভূতি এবং অভিব্যক্তি প্রসঙ্গে গল্প লিখেছেন। 

Shreya Ghoshal: ১০ বছর অপেক্ষা, তারপর... জনপ্রিয়তার আড়ালে কেমন ছিল শ্রেয়ার প্রেমকাহিনী?

নচিকেতার জীবনে বিপদ বহুবার এসেছে। নানাকিছুর সম্মুখীন হয়েছেন তিনি। সেও নিয়েই একটি বিস্তারিত কাহিনী লিখে ফেলেছেন তিনি। নচিকেতা বারবার মৃত্যুমুখ থেকে ফিরে আসছেন? আর এই অনুভূতি তাঁর মন্দ লাগছে না। নচিকেতা বলছেন, "প্রথমবার বাইক থেকে পড়ে মাথায় লেগে কোমায় তখন বয়স ১৫"- এই দিয়ে শুরু করলেও তিনি নানা সময় মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। এবং তারপর নানা কথা তিনি বললেন। এই গল্প তিনি হাসপাতালে থাকাকালীন লিখেছিলেন। 

এমনকি তাঁর নিজের কণ্ঠে এই কাহিনী বেশ অদ্ভুত শোনালেও এর অর্থ কিন্তু গভীর। তাঁর সঙ্গে তিনি এও বললেন আমি এই বিষয়ে লিখছি, যাতে মানুষ এটি পড়ে। ভাল লাগলে ভালটা নিজের মধ্যে রাখবেন। আর ভাল না লাগলেই যে মন্তব্য করতে হবে, এমনটা না। তাঁর সঙ্গে আর কী কী বললেন তিনি?

Shilpa Shetty-Raj Kundra: ৬০ কোটির জালিয়াতির অভিযোগ! নীরবতা ভাঙলেন রাজ কুন্দ্রা-শিল্পা

এর আগে গায়ককে, বহুবার মারণরোগে মেরে ফেলা হয়েছে। শুধু তাই নয়, এমনও বলা হয়েছে তাঁর গলায় ক্যানসারের দরুন তিনি এখন আর খুব একটা ভাল গাইতে পারেন না। আর এবার গায়ক বললেন, যাই হোক, আমায় তো সোশ্যাল মিডিয়ায় বহুবার মেরে ফেলা হয়েছে। এবারও ভুল করে বেঁচে এলাম। এবার আপনারা মৃত্যু ঘোষণা করলেই আমি আপনাদের মান রাখতে অন্তত মরে যাব।" এদিকে তাঁর এই পোস্টের পর কেউ বলছেন, 'বালাই ষাট.. বেঁচে থাক নীলাজ্ঞনার প্রেমিক..।' আবার কেউ বলছেন, "আমার দুটো ডানা অক্ষত অবস্থায় তোমায় দিলাম।" 

Nachiketa Chakraborty Entertainment News Today