Nadharer Bhela: প্রদীপ্ত ভট্টাচার্যের ‘নধরের ভেলা’ কলকাতায় কবে, কোথায়?

শুধু ছবিই দেখানো হবে না। প্রদীপ্ত ভট্টাচার্য জানিয়েছেন, প্রেজেন্টেশনের পর কাস্ট এবং ক্রু উপস্থিত থাকবেন, এবং দর্শকরা তাঁদের সঙ্গে সরাসরি ইন্টারঅ্যাকশন করতে পারবেন। এদিন গানের আয়োজন থাকবে বলেও জানিয়েছেন তিনি।

শুধু ছবিই দেখানো হবে না। প্রদীপ্ত ভট্টাচার্য জানিয়েছেন, প্রেজেন্টেশনের পর কাস্ট এবং ক্রু উপস্থিত থাকবেন, এবং দর্শকরা তাঁদের সঙ্গে সরাসরি ইন্টারঅ্যাকশন করতে পারবেন। এদিন গানের আয়োজন থাকবে বলেও জানিয়েছেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Nadharer Bhela

‘নধরের ভেলা’ কলকাতায় কবে কোথায়?

প্রদীপ্ত ভট্টাচার্য বরাবরই ভিন্ন স্বাদের, ছকভাঙা গল্প বলার জন্য পরিচিত। তাঁর নতুন ছবি ‘নধরের ভেলা’ (The Slow Man and His Raft) সেই ধারা বজায় রেখেছে। ছবিটি মূলত এক ‘মিসফিট’ মানুষের গল্পকে কেন্দ্র করে আবর্তিত। একজন মানুষ, যাকে সমাজ ধীরগতি সম্পন্ন বলে ‘অপরাধী’ মনে করে। তবে, এই ধীরগতি অলসতা নয়। নধর অত্যন্ত যত্নশীলভাবে, সবকিছু ধীর ও মনোযোগীভাবে করে। কাজের প্রতি তাঁর এই মনোযোগ ও আস্তে আস্তে চলার ধরনই তাঁকে একধরনের ভিন্ন মানুষ হিসেবে উপস্থাপন করে।

Advertisment

এই ধীরগতির মানুষটি এক সময় ঢুকে পড়ে এক ভ্রাম্যমান সার্কাসের দলে, যেখানে তার ধীর চলার ছন্দ এবং মনোযোগ সার্কাসের অন্য সদস্যদের জীবনেও এক নতুন দৃষ্টিকোণ আনে। বিশ্ব যখন দ্রুতগতির জীবনের চাপে ছুটছে, সেই সময়ে এই ছবি এক বিরতি ও ধীরগতির সৌন্দর্য তুলে ধরে।

আরও পড়ুন: ‘আমার কাছে মন্দির একটাই-যাদবপুর বিশ্ববিদ্যালয়’, হোক কলরব মুক্তি পেতেই রাজ চক্রবর্তীকে আইনি নোটিশ

নধরের চরিত্রে অভিনয় করেছেন অমিত সাহা, এবং সার্কাস ম্যানেজারের ভূমিকায় দেখা গিয়েছে ঋত্বিক চক্রবর্তীকে। এছাড়া প্রিয়াঙ্কা সরকার ও শতাক্ষী নন্দীও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। 

আরও পড়ুন: ‘ও কোনদিন মোটা হবে না’, রসগোল্লা প্রেমী জয়ার জাদুতে অবাক প্রসেনজিৎ!

‘নধরের ভেলা’ (Nadharer Bhela) ইতিমধ্যেই কানাডার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়ায় টরন্টো সেরা ছবির পুরস্কার জিতেছে এবং গত বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)-এ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

‘নধরের ভেলা’ কলকাতায় কবে কোথায় দেখানো হবে? 

কলকাতার দর্শকরা ২১ ফেব্রুয়ারি তপন থিয়েটারে ছবিটি দেখতে পারবেন। ওই দিন ডবল শো রাখা হয়েছে। একটি দুপুরে এবং একটি সন্ধ্যায়। তবে শুধু ছবিই দেখানো হবে না,  প্রদীপ্ত ভট্টাচার্য জানিয়েছেন, এই প্রেজেন্টেশনের পর কাস্ট এবং ক্রু উপস্থিত থাকবেন, এবং দর্শকরা তাঁদের সঙ্গে সরাসরি ইন্টারঅ্যাকশন করতে পারবেন। এদিন গানের আয়োজন থাকবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: সরস্বতী পুজোয় বাসন্তী আবেশে নুসরত, পুত্র ঈশানকে কোলে নিয়ে যশের বিশেষ মুহূর্ত!

tollywood entertainment Entertainment News tollywood news Entertainment News Today Nadharer Bhela