/indian-express-bangla/media/media_files/2025/11/27/makeup-artist-namrata-soni-was-dragged-out-of-film-studio-srk-salman-supported-her-2025-11-27-14-04-28.jpg)
কে এই মেকাপ- আর্টিস্ট?
ভারতীয় চলচ্চিত্র শিল্পে নারীদের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। পর্দায় নারীদের উপস্থাপনায় পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যেমন স্পষ্ট, তেমনি পর্দার আড়ালেও পুরুষদের আধিপত্য এখনও প্রকট। চলচ্চিত্র প্রযোজনার প্রতিটি বিভাগে, পুরুষ পেশাদারদের তুলনায় নারীদের সংখ্যা যে কত কম, তা বিচারপতি হেমা কমিটির রিপোর্টেও উঠে এসেছে। রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত রয়েছে- শিল্পে নারীদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে লিঙ্গবৈষম্য, শোষণ এবং ক্ষমতার রাজনীতি।
খ্যাতনামা মেকআপ আর্টিস্ট নম্রতা সোনি, এই বাস্তবতার এক কঠিন চিত্র তুলে ধরেছেন। তাঁর মতে, দৃঢ় মনোভাব নিয়ে যে নারীরাই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন, তাঁদের অনেককেই প্রভাবশালী লবি এবং পুরুষশাসিত গোষ্ঠী নানাভাবে ভয় দেখিয়ে পিছু হটতে বাধ্য করে। এখনও পর্যন্ত বলিউডে বেশিরভাগ মেকআপ আর্টিস্টই পুরুষ, এবং সেখানে নিজেদের জায়গা তৈরি করতে নারীদের দীর্ঘ লড়াই চালাতে হয়।
নম্রতা স্মরণ করেন, “আমি যখন কাজ করতে শুরু করি, তখন পুরো ইন্ডাস্ট্রিতে হয়তো দ্বিতীয় মহিলা মেকআপ আর্টিস্ট ছিলাম। পরিবেশটা ছিল খুব ভয়ঙ্কর। নারীরা শুধু চুল করতে পারতেন, আর পুরুষরা করতেন মেকআপ।” তিনি জানান, সেটে উপস্থিত থাকলে ইউনিয়নের লোকেরা এসে প্রযোজকদের হয়রানি করত, এমনকি জরিমানা করত, শুধু একজন মহিলা মেকআপ শিল্পীকে কাজ দেওয়ার জন্য। অনেক সময় তাঁকে ভ্যানিটিতে লুকিয়ে থাকতে হতো, যাতে কেউ তাঁর উপস্থিতি টের না পায়।
অবস্থা অনেক সময় এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে নম্রতার পরিবার পর্যন্ত হুমকি পেয়েছিল। “আমার মায়ের কাছে ফোন করে বলা হতো, আমি যদি কাজ না ছাড়ি তবে আমার হাত কেটে দেবে।” তবুও তিনি কাজ চালিয়ে যান, কারণ মেকআপ শিল্পই ছিল তাঁর গভীর ভালোবাসা।
Antara Mitra Wedding: নতুন যাত্রা শুরু, বিয়ে করলেন অন্তরা মিত্র
পরিস্থিতি বদলাতে শুরু করে ২০১৪ সালে, যখন সুপ্রিম কোর্ট নারী মেকআপ আর্টিস্টদের ওপর ইউনিয়নের নিষেধাজ্ঞা অবৈধ ঘোষণা করে। আদালতের এই রায়ের আগে তাঁকে ফিল্মিস্তান স্টুডিও থেকে টেনে বের করে দেওয়া হয়েছিল, এবং সুরক্ষার জন্য পুলিশ ডাকতে হয়েছিল। ইউনিয়ন তাঁকে বলেছিল- তিনি কখনও মামলাটি জিততে পারবেন না। কিন্তু তিনি জিতেছিলেন।
তবে সবকিছুই প্রতিকূল ছিল না। সিনে দুনিয়ার অনেকেই নম্রতার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি উল্লেখ করেন- সোনম কাপুর, করণ জোহর, শাহরুখ খান, সালমান খান, ফারাহ খান, সামিরা রেড্ডি এবং প্রীতি জিন্টা তাঁর লড়াইয়ে দৃঢ় সমর্থন দিয়েছিলেন। বিশেষত ওম শান্তি ওম- এর সময় ফারাহ খানের শর্ত ছিল- যদি নম্রতার কাজ অন্য কেউ করতে না পারে, তবে তিনিই কাজটি করবেন। এই সমর্থনই নম্রতার জন্য ছিল সবচেয়ে বড় শক্তি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us