/indian-express-bangla/media/media_files/2026/01/08/nari-choritro-bejay-jotil-2026-01-08-09-09-13.jpg)
‘নারী চরিত্র বেজায় জটিল’ দেখার আবেদন অঙ্কুশের
অঙ্কুশ হাজরা অভিনীত ‘নারী চরিত্র বেজায় জটিল’ (Nari Choritro Bejay Jotil) ৯ জানুয়ারি মুক্তি পেয়েছে। ছবির নামের মধ্যেই যেমন এক ধরনের কৌতূহল ও রহস্য লুকিয়ে আছে, তেমনই এর গল্প বলার ধরন দর্শকদের জন্য আকর্ষণ তৈরি করেছে। মুক্তির আগেই টিজার, ট্রেলার ও গান প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ভালো সাড়া মিলেছিল, সে কারণে যথেষ্ট আশাবাদী অঙ্কুশ হাজরা।
ছবির মুক্তির পরেও অঙ্কুশ নিজেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে দর্শকদের কাছে আবেদন জানিয়েছেন সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার জন্য। তিনি বলেছেন, সিনেমাটি ইতিমধ্যেই দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছে, তা আমাদের পুরো টিমের জন্য অনেক বড় প্রেরণা। মানুষ যেন হলে গিয়ে ছবিটা দেখেন, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া হবে, তাঁর এই বক্তব্যে স্পষ্ট, শুধু সোশ্যাল মিডিয়ায় প্রশংসা নয়, প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতিই এই ছবির প্রকৃত সাফল্যের মাপকাঠি বলে মনে করছেন তিনি।
ছবির গানগুলোও ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। বর্তমান সময়ে যখন ওটিটি প্ল্যাটফর্মে বসেই সিনেমা দেখার প্রবণতা বেড়েছে, তাই প্রেক্ষাগৃহে দর্শক টানতে অঙ্কুশ হাজরার এই আবেদন সেই বাস্তবতাকেই সামনে আনে। তাঁর কথায়, সিনেমা হলে বসে বড় পর্দায় ছবি দেখার অভিজ্ঞতা কখনওই মোবাইল বা টিভির পর্দা দিতে পারে না।
আরও পড়ুন: দার্জিলিং থেকে বাংলার হৃদয়, প্রশান্ত তামাংয়ের মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক প্রকাশ
নারী-পুরুষের সম্পর্ক, ভুল বোঝাবুঝি আর মানসিকতার দোলাচলকে হাসির মোড়কে তুলে ধরাই যেন ছবির মূল উদ্দেশ্য। নির্মাতাদের মতে, এটি “নারীকে জটিল বলা” নয়, বরং সমাজে যুগযুগ ধরে চলা চিন্তাধারা নিয়ে মজার ছলে প্রশ্ন করা।
সব মিলিয়ে ‘নারী চরিত্র বেজায় জটিল’ শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং সম্পর্ক, অনুভূতি ও বাস্তব জীবনের জটিলতাকে ছুঁয়ে যাওয়ার এক আন্তরিক প্রয়াস।
আরও পড়ুন: স্বস্তিকা মুখোপাধ্যায়ের ‘কালীপটকা’, নারীর লড়াইয়ের নতুন অধ্যায়!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us