Nari Choritro Bejay Jotil: জানুয়ারিতেই বাংলা ছবির বড় রিলিজ, মুক্তি পাচ্ছে ‘নারী চরিত্র বেজায় জটিল’, টেক্কা দেবে প্রজাপতি-২ কেও?

কিশোর কুমারের কণ্ঠে ও উত্তম কুমারের অপূর্ব অভিব্যক্তিতে ‘ওগো বধূ সুন্দরী’ ছবির গান ‘নারী চরিত্র বেজায় জটিল’ আজও জনপ্রিয়। আগামীকাল, ৯ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে অঙ্কুশ হাজরার ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিটি।

কিশোর কুমারের কণ্ঠে ও উত্তম কুমারের অপূর্ব অভিব্যক্তিতে ‘ওগো বধূ সুন্দরী’ ছবির গান ‘নারী চরিত্র বেজায় জটিল’ আজও জনপ্রিয়। আগামীকাল, ৯ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে অঙ্কুশ হাজরার ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিটি।

author-image
Naikun Nessa
New Update
Nari Choritro Bejay Jotil

‘ওগো বধূ সুন্দরী’ ছবির সেই গান আজও জনপ্রিয়

‘নারী চরিত্র বেজায় জটিল…’এই কথাটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য স্মৃতি। কিশোর কুমারের কণ্ঠে আর উত্তম কুমারের অপূর্ব অভিব্যক্তিতে ‘ওগো বধূ সুন্দরী’ ছবির সেই গান আজও জনপ্রিয়। এই গানের কথা ধরেই ‘নারী চরিত্র বেজায় জটিল’ (Nari Choritro Bejay Jotil) সিনেমা বানিয়েছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। আগামীকাল, ৯ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। মুক্তির আগেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল ও আলোচনা। 

Advertisment

ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে চলছে আলোচনা। অনেকে বলছেন, সাম্প্রতিক সময়ে নারীকে কেন্দ্র করে এমন গল্প বড় পর্দায় খুব বেশি দেখা যায় না, তাই ছবিটি নতুন ভাবনার জায়গা তৈরি করবে। চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে দারুণ আলোচনার জন্ম দিয়েছে আসন্ন বাংলা ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’–এর অফিসিয়াল ট্রেলার। এই ছবির ট্রেলারে বিশেষভাবে নজর কাড়ে কেন্দ্রীয় চরিত্র ঝন্টু, যার চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা। জীবনের বিভিন্ন নারী চরিত্রকে বুঝতে গিয়ে তিনি পড়েন একের পর এক  বিব্রতকর ও মজার ঘটনার মুখে।

আরও পড়ুন: কৃষ্ণের বাঁশির মতো ডাক দেয় জয়দেব! কেন প্রতি বছর ছুটে যান বগা তালেব?

নারী-পুরুষের সম্পর্ক, ভুল বোঝাবুঝি আর মানসিকতার দোলাচলকে হাসির মোড়কে তুলে ধরাই যেন ছবির মূল উদ্দেশ্য। নির্মাতাদের মতে, এটি “নারীকে জটিল বলা” নয়, বরং সমাজে যুগযুগ ধরে চলা চিন্তাধারা নিয়ে মজার ছলে প্রশ্ন করা।

ঈশ্বরের কাছে প্রার্থনা অভিনেতার!  

অঙ্কুশ হাজরা সপ্রতি ফেসবুক পোষ্টে ছবির ট্রেলিরটি শেয়ার করে লেখেন, ‘ঠাকুর, পৃথিবীর সমস্ত জটিল মহিলাদের সরল বানিয়ে দাও।’ এটি আসলের ছবির সংলাপ। যা ঘিরেই সামাজিক মাধ্যমে  নানামুখী আলোচনা ও বিতর্কও চলছে। তবে দর্শকদের বড় অংশ সংলাপটিকে মজা হিসেবে নিয়েছেন। কেউ লিখছেন, ‘সংলাপটা শুনেই ছবির হাস্যরসের স্বাদ পাওয়া যাচ্ছে’, আবার কেউ বলছেন, ‘এই লাইনটাই সিনেমাটিকে ভাইরাল করার জন্য যথেষ্ট।’

আরও পড়ুন: দাম্পত্যে ভাঙন, ৫ বছর পর আবার প্রাক্তন স্ত্রীর সঙ্গেই প্রেম! সম্পর্কের পাঠ পড়ালেন গুলশন

‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমাটি নিয়ে ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) সোশ্যাল মিডিয়া একটি পোস্ট শেয়ার করেছেন। যা এখন চলচ্চিত্রপ্রেমীদের এক নতুন মাত্রা যোগ করেছে। অভিনেত্রী লিখছেন, “নারী চরিত্র বেজায় জটিল সিনেমা হ  আসছে ৯ জানুয়ারি ২০২৬। নতুন বছর আনন্দ করে সপরিবারে দেখার মতো একটি বাংলা ছবি দিয়ে শুরু হোক ? কি বল ?”

entertainment Ankush Hazra Nari choritro bejay jotil