/indian-express-bangla/media/media_files/2025/11/30/picture-8-2025-11-30-19-01-48.jpg)
কী জানা যাচ্ছে?
অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জেএনইউ সফরকে কেন্দ্র করে, অভিনেতা অনুপম খের এবং নাসিরুদ্দিন শাহের মধ্যে ২০২০ সালে প্রকাশ্যে বড় ধরনের বিরোধ তৈরি হয়েছিল। শাহ সে সময় অনুপমের সরকারপন্থী অবস্থানের সমালোচনা করে তার “রক্ত” ও লালনপালন প্রসঙ্গে তীক্ষ্ণ মন্তব্য করেন। পাল্টা খেরও কড়া প্রতিক্রিয়া জানান। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অনুপম খের জানান, সেই ঘটনার পর নাসিরুদ্দিন শাহ তার কাছে ক্ষমা চেয়েছেন।
Unfiltered by Samdish-কে দেওয়া সাক্ষাৎকারে খের বলেন, “আমি আজও নাসিরকে অত্যন্ত শ্রদ্ধা করি। যদিও তিনি মাঝে মাঝে আমার সম্পর্কে অযথা কথা বলেন।” এরপর তিনি পরিচালাক এইচডি পাঠকের স্মরণসভায় নাসিরের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের কথা উল্লেখ করেন। অনুপমের কথায়, "আমাদের ওই অনুষ্ঠানে দেখা হয়। তখন তিনি এসে বললেন-‘দুঃখিত রে ভাই!’ তিনি যে এভাবে ক্ষমা চাইবেন আমি ভাবিনি।"
সেই মুহূর্তের বর্ণনায় খের জানান, “আমরা দেখা করতেই তিনি আমাকে জড়িয়ে ধরেন, কারণ আমিও সবসময় তাকে আলিঙ্গন করতাম। তিনি অভিনয়ে আসতে আমাকে অনুপ্রাণিত করেছেন। তিনি অসাধারণ প্রতিভাধর, বুদ্ধিমান একজন মানুষ, এবং সমান্তরাল সিনেমার সর্বোচ্চ তারকা। তবে মাঝে মাঝে তিনি আমায়, কখনও দিলীপ কুমার বা রাজেশ খান্নাকে টার্গেট করে কিছু তিক্ত মন্তব্য করেন- এটা হতাশাজনক।”
কী ঘটেছিল ২০২০ সালে?
দ্য ওয়্যার-কে দেওয়া এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ, দীপিকা পাড়ুকোনের জেএনইউ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সাহসের প্রশংসা করেন। একই সময়ে তিনি অনুপম খেরকে কটাক্ষ করে বলেন, “তিনি একজন ক্লাউন... এটা তার রক্তে আছে।”
Jeet: জন্মদিনে বড়সড় ধামাকা! বিপ্লবী না ডাকাত? কোন রূপে ফিরলেন জিৎ?
শাহর এই মন্তব্যে অনুপম খের ক্ষুব্ধ হয়ে, এক্স-এ পাল্টা লেখেন, “আমি কখনও আপনাকে অপমান করিনি। কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি, আপনি আপনার জীবন হতাশার মধ্যে কাটিয়েছেন, যদিও আপনি সফল। আপনি যদি দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, শাহরুখ খান কিংবা বিরাট কোহলির সমালোচনা করতে পারেন, তাহলে আমি দারুণ জায়গায় আছি।”
তিনি আরও লেখেন, “আপনার মন্তব্যকে কেউই গুরুত্ব দেয় না। এটা আপনি নন, বরং বছরের পর বছর যে সব পদার্থ গ্রহণ করেছেন, সেগুলো আপনার বিচারক্ষমতা নষ্ট করেছে। আমাকে নিয়ে কথা বলে আপনি যদি কিছুদিন শিরোনামে থাকতে পারেন- তাহলে সেটাকে আমি আপনার প্রতি উপহার হিসেবেই দেখব।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us