Niilam Paanchal Abused: ক্যাব চালকের মারাত্মক দুর্ব্যবহার-মাঝপথে নামিয়ে দেওয়ার হুমকি, ভয়ংকর অভিজ্ঞতা জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীর

Niilam Paanchal: গুজরাটি অভিনেত্রী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত নীলম পাঞ্চালের সঙ্গে ক্যাব চালক চূড়ান্ত অভদ্র আচরণ করেন। তাঁর জন্য ট্রেন মিস করেছেন অভিনেত্রী। পুলিশে অভিযোগ জানানোর পর কী হল?

Niilam Paanchal: গুজরাটি অভিনেত্রী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত নীলম পাঞ্চালের সঙ্গে ক্যাব চালক চূড়ান্ত অভদ্র আচরণ করেন। তাঁর জন্য ট্রেন মিস করেছেন অভিনেত্রী। পুলিশে অভিযোগ জানানোর পর কী হল?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sd

অ্যাপ ক্যাবে চরম ভোগান্তি

Gujarati Actress Niilam Paanchal: লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় শুধুই গ্ল্যামার নয়, থাকে অনেক অনভিপ্রেত ঘটনাও। গুজরাটি অভিনেত্রী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত নীলম পাঞ্চাল সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী থেকেছেন। মুম্বইগামী ট্রেন ধরতে গিয়ে শুক্রবার চরম উদ্বেগজনক অভিজ্ঞতা সঞ্চার করেছেন অভিনেত্রী। ক্যাব চালক তাঁর সঙ্গে  দুর্ব্যবহার করেন, অস্বাভাবিক গতিতে গাড়ি চালান। এখানেই শেষ নয়, নির্দিষ্ট পথে না গিয়ে অন্য রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যান।  অভিনেত্রী নীলম পাঞ্চাল তৎক্ষণাৎ এক্স হ্যান্ডেলে ঘটনার কথা উল্লেখ করে গুজরাট ও আহমেদাবাদ পুলিশকে ট্যাগ করেন। 

Advertisment

দুপুর ২:৫০-এ শতাব্দী এক্সপ্রেসে টিকিট ছিল নীলমের। বোডাকদেব থেকে কালপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার উদ্দেশে একটি ক্যাব বুক করেছিলেন। অ্যাপ অনুযায়ী ৩০ মিনিটের জার্নি এবং তিনি দুপুর ২টায় ক্যাবে ওঠেন। কিন্তু শুরু থেকেই পরিস্থিতি অস্বাভাবিক মনে হচ্ছিল। টাইমস অফ ইন্ডিয়াকে নীলম বলেন, 'শুরু থেকেই তিনি প্রচণ্ড অসহযোগীতা করছেন। লাগেজ তুলতে সাহায্য করেননি এবং সেটি পিছনের সিটে তার পাশেই রাখতে বলেন।'

আরও পড়ুন গোবিন্দার অসুস্থতায় শহরের বাইরে স্ত্রী, দেশে ফিরে কার জন্য সুনীতা বললেন 'আমার আয়ু ওঁর লাগুক'?

Advertisment

তিনি আরও জানান, চালক ঘণ্টায় ৩০ কিমি গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং কিছুক্ষণ পর এমন একটি রুট ধরেন যা নেভিগেশন ম্যাপের সঙ্গে মিলছিল না। রুট পরিবর্তন ও ধীরগতির কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন যে সামনে প্রচুর ট্রাফিক তারপর আর কিছু না বলে চুপচাপ চালিয়ে যান। সময় যত গড়িয়েছে চালকের আচরণ আরও ভয়ংকর হয়ে ওঠে। নীলমের অভিযোগ, 'কমার্স কলেজের কাছে যখন আমি গাড়ির গতি বাড়াতে বলি আমাকে মাঝপথে নামিয়ে দেওয়ার হুমকি দেন'।

আরও পড়ুন করিশ্মার জীবনে বিরাট কেলেঙ্কারি! মেয়ের কলেজের দু'মাসের বেতন বাকি, সঞ্জয়ের মৃত্যুর পর কেন এই পরিণতি?

যাত্রাপথে চালক তাকে গালাগালাজও করেছেন বলে গুরুতর অভিযোগ করেছেন নীলম। এই ঘটনায় প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিলেন নীলম। যে কোনও মুহূর্তে মাঝপথে ফেলে যাওয়ার ভয় পাচ্ছিলেন। অবশেষে ক্যাবটি ২:৫১-এ কালুপুরে পৌঁছায়। এতটাই দেরিতে যে তিনি স্টেশন থেকে তার ট্রেনটি ততক্ষণে স্টেশন ছেড়ে বেরিয়ে গিয়েছে। এর মাঝেই অভিনেত্রীর পোস্ট দেখে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তাঁরা পৌঁছানোর আগেই ক্যাবটি সেখান থেকে চলে যায়।

পরবর্তীতে ইন্সপেক্টর এইচ.আর. ভাগেলা জানান, নীলম এফআইআর না করে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তিনি জানান, 'আমরা চালককে চিহ্নিত করছি এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।' আহমেদাবাদ ট্রাফিক পুলিশও এক্স হ্যান্ডেলে আপডেট দিয়ে জানায় অভিনেত্রী নিরাপদ আছেন এবং গাড়ির তথ্য নথিভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে ক্যাব ও চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।

আরও পড়ুন স্ত্রীর প্রেগন্যান্সিতে 'প্রেমিকা'-কে বিয়ের জন্য শত্রুঘ্নকে হুমকি দাদার, এরপর যা হল...

cab driver Niilam Paanchal