/indian-express-bangla/media/media_files/2025/11/16/girija-2025-11-16-10-16-55.jpg)
কেন এত চর্চা তাঁকে নিয়ে?
নতুন করে ভাইরাল সেনসেশন হয়ে উঠেছেন মারাঠি ও হিন্দি সিনে-অভিনেত্রী গিরজা ওক গডবোলে। সাম্প্রতিক একটি ছবির কারণে তিনি শুধু সোশ্যাল মিডিয়ার নতুন ভাইরাল মুখই নন, বরং অনেকের কাছে জাতীয় ক্রাশ হিসেবেও পরিচিতি পাচ্ছেন। নীল রঙের একটি শাড়িতে তোলা সেই ছবিতে তার সরল, স্নিগ্ধ উপস্থিতি মুহূর্তেই দর্শকদের মন ছুঁয়ে যায়। সেটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
তবে এই জনপ্রিয়তার মাঝেই শুরু হয় এক অস্বস্তিকর পরিস্থিতি। নেটিজেনদের প্রশংসার পাশাপাশি, বেশ কয়েকজন তার ছবিগুলোকে এআই-এর মাধ্যমে মর্ফ করে অশালীন কনটেন্ট তৈরি করতে শুরু করেন, এর ফলেই অভিনেত্রী গভীরভাবে ক্ষুব্ধ। গিরিজা নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তাঁর অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন।
OTT Release: উইকএন্ড বিঞ্জের সেরা তালিকা: নেটফ্লিক্স–হটস্টার–প্রাইমে একগুচ্ছ নতুন মুক্তি
ভিডিও বার্তায় তিনি জানান, "গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ মনোযোগ পাচ্ছি, তা সত্যিই অভাবনীয়। মানুষের ভালোবাসা আমাকে কৃতজ্ঞ করেছে, কিন্তু এর মধ্যে কিছু কনটেন্ট অত্যন্ত অশালীন ও অস্বস্তিকর। আমার ছবি এআই ব্যবহার করে মর্ফ করা হচ্ছে- এটা ভীষণ দুঃখজনক।" তিনি ব্যাখ্যা করেন, "আমিও এই যুগের মানুষ, সোশ্যাল মিডিয়া ব্যবহার করি এবং জানি এই প্ল্যাটফর্ম কীভাবে কাজ করে। কিন্তু এখানে কোনও নিয়ম নেই, কোনও সীমারেখা নেই-এই বিষয়টাই ভয়ের।"
অভিনেত্রী বিশেষ করে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ১২ বছরের ছেলেকে নিয়ে। তিনি বলেন, "আমার ছেলে এখন সোশ্যাল মিডিয়ায় নেই, কিন্তু কয়েক বছরের মধ্যে সে এই প্ল্যাটফর্মে থাকবে। আজ যে অশালীনভাবে এআই দিয়ে ছবি বদলে পোস্ট করা হচ্ছে, সেগুলো ইন্টারনেটে চিরকাল থেকে যাবে। হয়তো আমার ছেলে বড় হয়ে সেগুলো দেখবে। তখন সে কীভাবে প্রতিক্রিয়া জানাবে-সেই চিন্তাই আমাকে ভীত করে।"
যদিও এই যুগ এআই- এর। অভিনেত্রী জানেন প্রত্যেকেই এ সম্পর্কে সচেতন, তিনি আরও যোগ করেন, “হ্যাঁ, ভবিষ্যতে সে বুঝবে এগুলো এআই-নির্মিত ভুয়ো ছবি, কিন্তু এটি একটি মানসিক আঘাত তৈরি করতে পারে। কাউকে এভাবে অপমান করা বা বিভ্রান্ত করা একদমই ঠিক নয়। আপনি যদি এ ধরনের এডিট বা শেয়ার করার সঙ্গে জড়িত হন- দয়া করে ব। আর যদি এসব কনটেন্ট শুধু দেখেন, তাও এগুলোকে সমর্থন করবেন না। আমাদের সবার উচিত অনলাইন স্পেসটাকে আরও নিরাপদ করে তোলা।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us