/indian-express-bangla/media/media_files/2025/04/05/mG02QhxQqjQeaBNO3dua.jpg)
Neena: কী বললেন নীনা? Photograph: (Instagram)
ভারতের সিনে দুনিয়ায়, নীনা গুপ্তা শুধু একজন প্রতিভাবান অভিনেত্রী নন, বরং একজন শক্তিশালী নারী, যিনি জীবনের কঠিনতম সময়গুলিতে, সমাজের প্রচলিত নিয়মের বিরুদ্ধে লড়াই করে নিজের পথ তৈরি করেছেন। যদিও ১৯৮০-র দশকের শেষের দিকে, বিবাহ ছাড়াই গর্ভবতী হওয়ার কারণে, তিনি ব্যাপক সামাজিক সমালোচনা ও বিরোধিতার মুখে পড়েছিলেন, তার জীবনের সংগ্রামের শুরু আরও আগেই।
সম্প্রতি হিউম্যানস অফ বোম্বে-কে দেওয়া এক সাক্ষাৎকারে নীনা স্মৃতিচারণ করে বলেন যে তিনি একসময় একজন পুরুষের সঙ্গে এঙ্গেজমেন্ট হয়েছিল তাঁর। যিনি বিয়ের ঠিক আগে তাকে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ছেড়ে চলে যান। নীনার কথায়, “রিং-সেরিমনি হয়ে গিয়েছিল, আমি দিল্লি গিয়ে বিয়ের গয়না ও জামাকাপড়ও কিনেছি। ঠিক তখনই তার ফোন আসে। সে জানায় বিয়েটা হচ্ছে না।”
তিনি কারণ জানতে চাইলে ওই ব্যক্তি জানান যে তার নাকি ‘সাইনাস অপারেশন’ করতে হবে। নীনা তখন ভেবেছিলেন বিষয়টি খুব বড় নয়, পরে অপারেশন করা যায়। কিন্তু বাস্তবে সে বিয়েটা বাতিল করেছিল এবং নীনা আজও প্রকৃত কারণ জানেন না। তিনি বলেন, “তার বাবা-মাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কেউ কিছু বলেননি।”
Hina Khan: শ্বাস নিতে কষ্ট! ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের মাঝেই হঠাৎ কী হল হিনার?
প্রায় ছয় মাস পর ওই ব্যক্তি আবার ফিরে এসে বিয়ে করতে চায়। কিন্তু তখন নীনার মন বদলে গেছে। তিনি সাফ জানিয়ে দেন, “এফ**কে অফ! এখন আমি তোমাকে বিয়ে করব না।” এমনকি তখনও তিনি আসল কারণ জানতে চাইলেও ওই ব্যক্তি কিছুই স্বীকার করেননি। নীনা বলেন, “জীবনে অনেক সময়, মানুষ এমন পরিস্থিতির মধ্যে পড়ে, যেখানে তারা অসহায়। তাই কারও সিদ্ধান্ত দেখে দ্রুত বিচার করা ঠিক নয়।”
এর কয়েক বছর পরে, নীনা ক্রিকেট কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং বিবাহের বাইরে কন্যা মাসাবাকে জন্ম দেন। সমাজের বিরোধিতা সত্ত্বেও তিনি একক মা হিসেবে, মাসাবাকে বড় করেন। পরে ২০০৮ সালে বিবেক মেহরাকে বিয়ে করেন এবং জীবনে নতুন অধ্যায় শুরু করেন।
পেশাগত ক্ষেত্রে নীনা আজও সমান ব্যস্ত। তাঁকে শিগগিরই দেখা যাবে সঞ্জয় মিশ্রের সঙ্গে ‘ভাধ ২’ সিনেমায়, যা জসপাল সিং সান্ধু পরিচালিত এই সফল ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েল এবং ৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us