/indian-express-bangla/media/media_files/2026/02/17/neena-2026-02-17-10-38-50.jpg)
যা বললেন নীনা...
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্ত সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর জীবনের বহুল আলোচিত অধ্যায়- ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ড-এর সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা বেশ কিছু কথা বলেছেন। তাঁদের সম্পর্ক থেকে জন্ম নিয়েছিলেন কন্যা মাসাবা গুপ্তা, কিন্তু তাঁরা কখনও বিয়ে করেননি। সেই সিদ্ধান্তের পেছনের বাস্তবতা এবং একক মা হিসেবে সন্তান লালন-পালনের অভিজ্ঞতা নিয়েই অকপট ছিলেন নীনা।
সাক্ষাৎকারে তাঁকে সরাসরি জিজ্ঞাসা করা হয়, তাঁরা কি সত্যিই প্রেমে পড়েছিলেন? প্রথমে প্রশ্নটি এড়িয়ে গিয়ে নীনা হেসে বলেন, “ওকে জিজ্ঞাসা করুন না! সবাই শুধু আমাকে জিজ্ঞাসা করেন কেন?” তবে কিছুক্ষণ পরেই তিনি স্বীকার করেন, “আমার মনে হয় আমরা প্রেমে পড়েছিলাম। যদিও খুব অল্প সময় একসঙ্গে ছিলাম, কিন্তু সেই সময়টা অসাধারণ ছিল।”
Ushashie Chakraborty-Pratikur: প্রতিকুর ইস্যুতে সরব উষশী চক্রবর্তী, শিরদাঁড়া তুলে খোঁটা অভিনেত্রীর?
নীনা স্পষ্ট করে জানান, তিনি কখনও তাঁদের সম্পর্ককে “ভুল” বলে মনে করেননি। বরং সেই স্মৃতি আজও তাঁর কাছে মূল্যবান। তবে একা হাতে সন্তান মানুষ করার কঠিন বাস্তবতার কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষায়, “একাই সন্তান লালন করা অত্যন্ত কঠিন। এটা সন্তানের জন্যও খুব ভালো নয়। আমি কাউকে এই পথ বেছে নিতে বলব না।”
তবু সেই সময়ের সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। তিনি বলেন, “আমি তখন প্রেমে অন্ধ ছিলাম। এমন অবস্থায় কেউ কি অন্যের কথা শোনে? সিদ্ধান্তটা সম্পূর্ণ আমার ছিল। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, আমি যদি সন্তানের জন্ম দিই, সে রাজি কি না- সে হ্যাঁ বলেছিল।” যদিও তিনি ইঙ্গিত দেন, রিচার্ডস প্রকাশ্যে এই সম্পর্ক বা সন্তানের বিষয়টি স্বীকার করতে খুব একটা আগ্রহী ছিলেন না। তাঁদের একসঙ্গে না থাকার কারণ ব্যাখ্যা করে নীনা বলেন, “বাস্তবতা খুব কঠিন ছিল। হয় আমাকে কাজ ছেড়ে ওয়েস্ট ইন্ডিজে যেতে হত, নয়তো ওকে ক্যারিয়ার ছেড়ে ভারতে আসতে হত। কোনোটাই সম্ভব ছিল না।”
Priyanka Chopra: ভারতের বিকৃত মানচিত্র! প্রশ্নের মুখে প্রিয়াঙ্কা, 'কী করে সম্মত হলেন?'
মাসাবাকে বড় করার সময় ভিভিয়ান রিচার্ডসের কাছ থেকে আর্থিক সাহায্য না নেওয়ার প্রসঙ্গে নীনা স্পষ্ট ভাষায় বলেন, “আমার আত্মসম্মান খুব প্রবল। আমি কখনও কারও কাছে হাত পাতিনি। বাবা-মায়ের কাছেও টাকা চাইনি, যদিও তাঁরা আমার অভিনয়ে আসার সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন।”
সব মিলিয়ে নীনা গুপ্তার কথায় স্পষ্ট- এটি কেবল একটি সম্পর্কের গল্প নয়, বরং সাহস, আত্মমর্যাদা ও দায়িত্ববোধের গল্প। তাঁর জীবনের এই অধ্যায় আজও আলোচনায় থাকলেও, তিনি তা দেখেন দৃঢ়তা ও স্বীকৃতির দৃষ্টিতে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us