/indian-express-bangla/media/media_files/2026/01/20/neha1-2026-01-20-10-11-10.jpg)
কী বললেন নেহা?
Neha Kakkar Divorce statement: সোমবার গায়িকা নেহা কক্কর হঠাৎ করেই তাঁর একটি ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে ভক্তদের উদ্বিগ্ন করে তোলেন। ওই পোস্টে তিনি “দায়িত্ব, সম্পর্ক এবং কাজ” থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা জানান। যদিও কয়েক মিনিটের মধ্যেই সেই স্টোরিটি তিনি মুছে ফেলেন, ততক্ষণে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়ে যায়। অনেকেই ধরে নেন, নেহা হয়তো তাঁর স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে দাম্পত্য সমস্যার ইঙ্গিত দিচ্ছেন।
তবে গুজব ছড়াতেই দ্রুত পরিস্থিতি পরিষ্কার করেন গায়িকা। নিজের পরবর্তী ইনস্টাগ্রাম স্টোরিতে নেহা স্পষ্টভাবে লেখেন, যেন তাঁর এই বক্তব্যের সঙ্গে তাঁর স্বামী বা পরিবারের নাম জড়ানো না হয়। তিনি বলেন, তাঁর স্বামী এবং পরিবারই, তাঁর জীবনের সবচেয়ে খাঁটি মানুষ এবং আজ তিনি যা কিছু অর্জন করেছেন, তার পেছনে তাঁদের নিঃশর্ত সমর্থন রয়েছে।
Taslima Nasrin: ‘ধনীরা বিপদে পড়ে না’, সাম্প্রদায়িক বিতর্কে আক্রমণ তসলিমা নাসরিনের
নেহা আরও ব্যাখ্যা করেন, তাঁর মানসিক অস্থিরতা বা খারাপ মেজাজের সঙ্গে পরিবারের কোনও সম্পর্ক নেই। বরং কিছু মানুষ ও সিস্টেমের প্রতি জমে থাকা ক্ষোভ থেকেই তিনি এমন আবেগপ্রবণ পোস্ট করেছিলেন। তিনি স্বীকার করেন, সোশ্যাল মিডিয়ায় এমন অবস্থায় কিছু পোস্ট করা ঠিক হয়নি, কারণ সেখান থেকে খুব সহজেই ভুল ব্যাখ্যা তৈরি হয়। তাঁর ভাষায়, “তিলকে পাহাড় বানানো হয়”- এই বাস্তবতা তিনি এবার হাড়ে হাড়ে বুঝেছেন।
/indian-express-bangla/media/post_attachments/2026/01/Neha-568377.jpg?resize=320,600)
এরপর নেহা জানিয়ে দেন, ভবিষ্যতে তিনি আর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলবেন না। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি লেখেন, অতিরিক্ত আবেগপ্রবণ নেহু, এই পৃথিবীর জন্য হয়তো একটু বেশিই সংবেদনশীল। তবে তিনি ভক্তদের আশ্বস্ত করে বলেন, খুব শিগগিরই নতুন উদ্যম ও চমক নিয়ে ফিরবেন। শেষে তাঁর ‘নেহার্টস’দের উদ্দেশে ভালোবাসা ও কৃতজ্ঞতাও জানান।
Riddhi Sen: 'ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না', স্বরূপ বিশ্বাসকে সোজাসুজি আক্রমণ ঋদ্ধির?
প্রসঙ্গত, সোমবারের প্রথম পোস্টে নেহা পাপারাজ্জি ও ভক্তদের অনুরোধ করেছিলেন, যেন এই সময়ে তাঁর ছবি তোলা না হয় এবং তাঁর ব্যক্তিগত পরিসরকে সম্মান করা হয়। সেই পোস্টেই তিনি বলেছিলেন, আপাতত তিনি বিরতি নিতে চান এবং আদৌ কবে ফিরবেন, তা নিশ্চিত নন।
উল্লেখ্য, নেহা কক্কর ও রোহনপ্রীত সিং ২০২০ সাল থেকে বিবাহিত। সাম্প্রতিক সময়ে নেহা আবারও আলোচনায় এসেছিলেন তাঁর “ক্যান্ডি শপ” গানকে ঘিরে। ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত এই গানটি অশ্লীল কথা, ক্রিঞ্জ কোরিওগ্রাফি এবং কে-পপ ধাঁচ অনুকরণের অভিযোগে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us