Netfilx: লোডিং স্ক্রিনেই আটকে দর্শক, প্রিমিয়ার চাপ সামলাতে ব্যর্থ নেটফ্লিক্স!

DownDetector–এর ব্রেকডাউন অনুযায়ী, মোট অভিযোগের ৫১% ছিল স্ট্রিমিং সমস্যার জন্য এবং ৪১% ছিল সার্ভার–সংক্রান্ত ত্রুটি। তবে বিভ্রাটের কারণ নিয়ে নেটফ্লিক্স কোনো মন্তব্য করেনি। ব্যবহারকারীরা এক্স–এ (পূর্বের টুইটার) একের পর এক পোস্ট করেন।

DownDetector–এর ব্রেকডাউন অনুযায়ী, মোট অভিযোগের ৫১% ছিল স্ট্রিমিং সমস্যার জন্য এবং ৪১% ছিল সার্ভার–সংক্রান্ত ত্রুটি। তবে বিভ্রাটের কারণ নিয়ে নেটফ্লিক্স কোনো মন্তব্য করেনি। ব্যবহারকারীরা এক্স–এ (পূর্বের টুইটার) একের পর এক পোস্ট করেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
netflix-7025347_1280

কী হল হঠাৎ?

নেটফ্লিক্স, বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র জুড়ে এক বড় প্রযুক্তিগত বিভ্রাটের সম্মুখীন হয়। যার ফলে হাজার হাজার ব্যবহারকারীর স্ট্রিমিং পরিষেবা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এই অচলাবস্থা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ ছিল না। বরং, এর প্রভাব ভারতের বহু ব্যবহারকারীর স্ট্রিমিংয়েও স্পষ্টভাবে পড়ে।

Advertisment

গণ্ডগোল শুরু হয় ঠিক তখনই, যখন বহুল প্রতীক্ষিত 'Stranger Things Season 5 Volume 1' প্ল্যাটফর্মে লাইভ হয়। প্রিমিয়ারের কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়া দর্শকদের অভিযোগে ভরে যায়। কারও স্ক্রিন স্টিফ হয়ে যাচ্ছিল। কারও অ্যাপ বারবার ক্র্যাশ করছিল। আবার কেউ কোনও টাইটেল খুলতেই পারছিলেন না।

Kis Kis ko Pyaar karun 2: প্রেমের জন্য ধর্মান্তর! তিন স্ত্রী নিয়ে বিপাকে কপিল শর্মা? 'কিস কিসকো প্যার করু ২’ আসছে কবে?

Advertisment

স্ট্রিমিং সমস্যার মাত্রা বোঝাতে, DownDetector–এর তথ্য ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। সাইট মারফত খবর ছিল, যুক্তরাষ্ট্রে ৮,০০০-এরও বেশি ব্যবহারকারী সমস্যা নথিভুক্ত করেছেন। অভিযোগের বড় অংশ ছিল স্ট্রিমিং ব্যর্থতা সংক্রান্ত, আর উল্লেখযোগ্য সংখ্যক রিপোর্ট ছিল সার্ভার কানেকশন ত্রুটি নিয়ে। ভারত থেকেও শতাধিক ব্যবহারকারী একই সময়-সীমায় সমজাতীয় সমস্যার কথা জানান।

DownDetector–এর ব্রেকডাউন অনুযায়ী, মোট অভিযোগের ৫১% ছিল স্ট্রিমিং সমস্যার জন্য এবং ৪১% ছিল সার্ভার–সংক্রান্ত ত্রুটি। তবে বিভ্রাটের কারণ নিয়ে নেটফ্লিক্স কোনো মন্তব্য করেনি। ব্যবহারকারীরা এক্স–এ (পূর্বের টুইটার) একের পর এক পোস্ট করেন। অনেকেই আক্ষেপ করে লেখেন, গোটা দিন ধরে প্রিমিয়ারের অপেক্ষা করেও দেখার সুযোগ পাচ্ছেন না। কেউ দেখান স্ক্রিন ফেটে যাচ্ছে, কেউ দেখান নানা সমস্যার কথা। 

The Academy of Fine Arts: 'টিকিটের দাম ফেরত দেব!' 'দ্যা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' পুরো দেখার শর্ত রানা সরকারের

একজন ব্যবহারকারী হতাশা প্রকাশ করে লিখেছেন, "রাত ১টা পর্যন্ত জেগে রইলাম, আর ঠিক তখনই নেটফ্লিক্স ডাউন!" আরেকজন লিখেছেন, "নতুন Stranger Things দেখার জন্য সারাদিন অপেক্ষা করলাম, আর এখন অ্যাপটাই কাজ করছে না।" 

একজন ভক্ত সতর্কভাবে মন্তব্য করেন, “নতুন এপিসোডগুলো না দেখা পর্যন্ত নেটফ্লিক্স খুলছি না। স্পয়লার দেখে ফেলতে চাই না।” এটি কিন্তু Stranger Things–এর প্রথম প্রিমিয়ার-জনিত চাপ নয়। ২০২২ সালের জুলাইয়েও সিজন ৪-এর শেষ দুটি পর্ব মুক্তি পাওয়ার সময় নেটফ্লিক্স সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল, যা সেই সময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এবারও দর্শকদের প্রতিক্রিয়া প্রমাণ করে, এই জনপ্রিয় সিরিজের নতুন সিজন প্ল্যাটফর্মে কতটা অতিরিক্ত চাপ তৈরি করেছে।

Netflix Entertainment News