/indian-express-bangla/media/media_files/2026/01/15/priyanka-chopra-2026-01-15-12-34-02.jpg)
নিক-প্রিয়াঙ্কার ছুটির দিনগুলো
নিক জোনাস, তাঁর স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং কন্যা মালতি মেরি চোপড়া জোনাস (Nick Priyanka) সম্প্রতি পারিবারিক ছুটি কাটিয়েছেন। বুধবার ইনস্টাগ্রামে নিক বেশকিছু ছবি শেয়ার করে সেই আনন্দঘন মুহূর্তগুলোর ঝলক শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, প্রকৃতির মাঝে শান্ত সময় কাটাচ্ছেন তিনজন, কখনও সমুদ্রতটে হাঁটা, কখনও সুইমিং পুলে মজা, আবার কখনও পরিবারের সঙ্গে নিরিবিলি সময় উপভোগ। মালতির মিষ্টি উপস্থিতি ছবিগুলোকে আরও বিশেষ করে তুলেছে। বাবা-মায়ের সঙ্গে তার খুনসুটি মুহূর্ত ভক্তদের মন জয় করেছে।
- Jan 15, 2026 19:32 IST
Shah Rukh Khan: 'এত সিগারেট খেয়ো না', শাহরুখকে কেন সতর্ক করেছিলেন দেব সাহেব?
দেব আনন্দ এবং শাহরুখ খান- দুই প্রজন্মের দুই কিংবদন্তি তারকা, কিন্তু তাদের মধ্যে মিল খুঁজলে অবাক হতে হয়। দু’জনেই ছিলেন তাঁদের সময়ের সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক হিরো এবং দু’জনের জীবনদর্শনেও ছিল অবিরাম উৎসাহ ও অদম্য কর্মস্পৃহা। ৬০ বছর বয়সেও শাহরুখ নিজেকে নতুনভাবে গড়ে তুলছেন, অন্যদিকে দেব আনন্দ ২০১১ সালে ৮৮ বছর বয়স পর্যন্ত অভিনয় ও পরিচালনা চালিয়ে গেছেন। সম্প্রতি দেব আনন্দের ঘনিষ্ঠ বন্ধু মোহন চুরিওয়ালা, এই দুই তারকার মধ্যে ঘটে যাওয়া কিছু অজানা মুহূর্তের স্মৃতি শেয়ার করেছেন, যা সত্যিই আকর্ষণীয়।
- Jan 15, 2026 17:14 IST
Dev-SIR: ফর্ম ফিলাপের নামে আর কী কী করলেন? SIR- করতে গিয়েই দেবের বক্তব্য ভাইরাল..
দেব দ্যা সুপারস্টারের কাছে, এহেন ভিড় একেবারেই মাথাব্যাথার বস্তু না। তবে, অভিনেতা গতকাল এসআইআর ফর্ম ফিলাপ করতে গিয়ে যে ভালবাসা পেয়েছেন, তাতে অবাক হতে হয়। যখন ফর্ম ফিলাপ করছেন দেব তখনও আশপাশের মানুষের হাসি ধরছে না। এদিকে, অভিনেতা আগেই জানিয়েছিলেন, দেশের আইনের বাইরে গিয়ে তিনি কিছুই করবেন না। তাই, তাঁকে যখন ডাকা হয়েছে তিনি যাবেন।
- Jan 15, 2026 16:49 IST
Salman Khan Controversy: ‘সালমান বিশ্বাসঘাতক, ফাঁসি হওয়া উচিত’, মন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
বলিউড সুপারস্টার সালমান খানকে (Salman Khan) নিয়ে আবারও বিতর্কের ঝড় উঠল। উত্তরপ্রদেশ সরকারের প্রতিমন্ত্রী ঠাকুর রঘুরাজ সিং বিস্ফোরক মন্তব্য করে বলেন, “সালমান খান একজন বিশ্বাসঘাতক, তাঁর ফাঁসি হওয়া উচিত।” এই বক্তব্য ঘিরে রাজনৈতিক ও বিনোদন জগতে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
- Jan 15, 2026 15:30 IST
Hok Kalorob: বিতর্কে মুখ খুললেন রাজ চক্রবর্তী
আগামী ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তীর বহু প্রতীক্ষিত ছবি ‘হোক কলরব’ (Hok Kalorob)। মুক্তির আগেই ছবির একটি সংলাপ “আমি ক্ষুদিরাম চাকী, আমি ঝুলি না, ঝোলাই!”- এটিকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। কিছু মানুষ দাবি করছেন, এটি স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির নাম ও স্মৃতির অবমাননা করা হচ্ছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হলে সরাসরি মুখ খুললেন পরিচালক রাজ চক্রবর্তী।
- Jan 15, 2026 14:15 IST
Chandikatha: ‘সহজ পাঠের গপ্পো’র জুটি ফিরছে, এবার ‘চণ্ডীকথা’য়
'সহজ পাঠের গপ্পো' সিনেমার ছোট্ট নূর ইসলাম (ছোটু) মন জয় করেছিল দর্শকদের। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত পরিচালক মানস মুকুল পালের (Manas Mukul Pal) সিনেমা সহজ পাঠের গপ্পো'র ছোট্ট নূর ইসলাম (Noor Islam) এখন কলেজপড়ুয়া। সিনেমায় নূরের বড় দাদার চরিত্রে অভিনয় করা সামিউল আলম (গোপাল) সেও এখন কলেজপড়ুয়া। দীর্ঘ ১০ বছর পর তাঁদের বড় পর্দায় আবার একসঙ্গে দেখা যাবে মানস মুকুল পালের নতুন সিনেমা 'চণ্ডীকথা'য় (Chandikatha)। এই সিনেমায় বঞ্চিত ও পিছিয়ে পড়া শ্রেণির সংগ্রামের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
- Jan 15, 2026 13:02 IST
Zubeen Garg death: দুই দেশের বিপরীত রিপোর্টে রহস্য বাড়ছে, কীভাবে ডুবে গেলেন জুবিন গর্গ? উঠছে নয়া প্রশ্ন
সিঙ্গাপুর পুলিশের মতে, সেই মুহূর্তে তিনি “প্রচণ্ড নেশাগ্রস্ত” অবস্থায় ছিলেন এবং একাধিক সতর্কতা সত্ত্বেও লাইফ ভেস্ট পরতে অস্বীকার করেছিলেন। এই তথ্য আদালতে জানান পুলিশ কোস্ট গার্ডের সহকারী পুলিশ সুপার ডেভিড লিম। করোনারের তদন্তে তিনি প্রথম সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, জুবিন ইয়ট থেকে জলে ঝাঁপ দেওয়ার পর, সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়েন ।এবং পরে নিশ্চল হয়ে যান। তার বন্ধুদের চেষ্টাতেও তাকে ফেরানো সম্ভব হয়নি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us