Nora Fatehi: ‘এটা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্ত’, গাড়ি দুর্ঘটনার পর মুখ খুললেন নোরা ফাতেহি

দুর্ঘটনার পরও সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার সিদ্ধান্তের কথা জানিয়ে নোরা বলেন, তিনি নিজের কাজ ও স্বপ্নের পথে কোনও বাধাকে দাঁড়াতে দেন না। "আমি এই মুহূর্তগুলোর জন্য অনেক পরিশ্রম করেছি।"

দুর্ঘটনার পরও সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার সিদ্ধান্তের কথা জানিয়ে নোরা বলেন, তিনি নিজের কাজ ও স্বপ্নের পথে কোনও বাধাকে দাঁড়াতে দেন না। "আমি এই মুহূর্তগুলোর জন্য অনেক পরিশ্রম করেছি।"

author-image
IE Bangla Entertainment Desk
New Update
nora

এখন কেমন আছেন তিনি?

শনিবার বিকেলে মুম্বাইয়ে সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন, বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। নেশাগ্রস্ত অবস্থায় এক ব্যক্তির গাড়ি, আচমকা এসে নোরার গাড়িতে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় নোরা সামান্য আহত হন এবং মুহূর্তটি তার জীবনের অন্যতম ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে ওঠে। পরে সন্ধ্যায় ইনস্টাগ্রাম স্টোরিজে এসে নিজের শারীরিক অবস্থার কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

Advertisment

ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে নোরা বলেন, “হাই সবাই, আমি তোমাদের জানাতে এসেছি যে, আমি এখন ঠিক আছি। আজ বিকেলে আমার গাড়ি দুর্ঘটনা হয়েছিল। একজন মাতাল চালক নিয়ন্ত্রণ হারিয়ে, আমার গাড়িতে ধাক্কা দেয়। ধাক্কাটা এতটাই জোরালো ছিল যে আমি গাড়ির ভেতরে ছিটকে পড়ি এবং মাথায় আঘাত লাগে- জানালায় মাথা লেগেছিল।” তিনি জানান, যদিও ঘটনা ভয়াবহ ছিল, তবুও বড় কোনও বিপদ ঘটেনি।

Priyanka Chopra Jonas: স্বামী হবে নিকের মত, প্রিয়াঙ্কার উপোস ভাঙতে পৌঁছে গিয়েছিলেন আকাশে!

নোরা আরও বলেন, “আমি বেঁচে আছি এবং সুস্থ-নিরাপদ। কিছু ছোটখাটো আঘাত, ফোলাভাব আর ব্যথা আছে- এর বেশি কিছু নয়। এজন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।” একই সঙ্গে তিনি সড়ক নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দেন এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে সরব হন। নোরার কথায়, “এটা ভয়াবহভাবে শেষ হতে পারত। এ কারণেই মদ্যপান করে গাড়ি চালানো উচিত নয়। ২০২৫ সালে দাঁড়িয়েও যদি এই বিষয়টা নিয়ে কথা বলতে হয়, সেটা ভাবতেই অবাক লাগে। দুপুর ৩টায় এমন ঘটনা ঘটতে পারে- এটা আমি কখনও কল্পনাও করিনি।”

দুর্ঘটনার পরও সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার সিদ্ধান্তের কথা জানিয়ে নোরা বলেন, তিনি নিজের কাজ ও স্বপ্নের পথে কোনও বাধাকে দাঁড়াতে দেন না। "আমি এই মুহূর্তগুলোর জন্য অনেক পরিশ্রম করেছি। তাই কোনও মাতাল চালকের কারণে এই সুযোগ হাতছাড়া করতে চাইনি," এমনই বলেন তিনি।

Shahrukh Khan: নিজেই ক্ষমা চান শাহরুখ খান! কিং খানের গোপন রহস্য ফাঁস করলেন অভিনেতা

শেষে নোরা ভক্তদের উদ্বেগ ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, "আমি এখনও কিছুটা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত, কিন্তু নিরাপদ আছি। দয়া করে মদ্যপান করে গাড়ি চালাবেন না- ভারতে এমন অসংখ্য ঘটনা ঘটেছে, যেখানে নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। এর কোনও অজুহাত নেই।”

Nora Fatehi Entertainment News Today