/indian-express-bangla/media/media_files/2025/11/18/cats-2025-11-18-11-13-46.jpg)
প্রয়াত গায়ক
Singer Humane Sagar Death: রবিবাসরীয় সকালেই জানা গিয়েছিল গুরুতর অসুস্থ ওড়িয়া প্লেব্যাক গায়ক হুম্যান সাগর। ভর্তি ছিলেন ভুবনেশ্বরের AIIMS হাসপাতালে। মিডিয়া রিপোর্ট মোতাবেক, ভেন্টিলেটর সাপোর্টে থাকলেও চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন গায়ক। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি শনিবার আইএমস ভুবনেশ্বরে চিকিৎসাধীন জনপ্রিয় গায়কের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন। মুখ্যমন্ত্রী AIIMS-এর মেডিক্যাল টিমকে গায়কের অবস্থা স্থিতিশীল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। প্রয়োজনে দিল্লির AIIMS-এ স্থানান্তরের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছিলেন। এর মাঝেই সোমবার সন্ধ্যায় সব শেষ। মাত্র ৩৫ বছরে থামল সুরেলা সফর।
Odishatv.in-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, চিকিৎসকরা লাইফ-সাপোর্ট সিস্টেমের সাহায্যে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি গায়কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'খ্যাতনামা প্লেব্যাক গায়ক হুম্যান সাগরের প্রয়াণের খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। ওঁর মৃত্যু আমাদের সংগীত ও সিনেমা জগতের কাছেঅপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই এবং প্রয়াত শিল্পীর আত্মার চিরশান্তি কামনা করি।'
ବିଶିଷ୍ଟ କଣ୍ଠଶିଳ୍ପୀ ହ୍ୟୁମାନ ସାଗରଙ୍କ ବିୟୋଗ ବିଷୟରେ ଜାଣି ମୁଁ ଅତ୍ୟନ୍ତ ଦୁଃଖିତ । ତାଙ୍କର ବିୟୋଗ ଆମ ସଙ୍ଗୀତ ଓ ସିନେମା ପାଇଁ ଏକ ଅପୂରଣୀୟ କ୍ଷତି। ଶୋକସନ୍ତପ୍ତ ପରିବାର ପ୍ରତି ମୋର ସମବେଦନା ଜଣାଇବା ସହ ଦିବଙ୍ଗତ ଆତ୍ମାଙ୍କ ଶାନ୍ତି ପାଇଁ ଭଗବାନଙ୍କ ନିକଟରେ ପ୍ରାର୍ଥନା କରୁଛି। ଓଁ ଶାନ୍ତି। 🙏
— Mohan Charan Majhi (@MohanMOdisha) November 17, 2025
আরও পড়ুন ৫০-এর আগেই থামল সুহানা সফর, সংগীতের দুনিয়ায় নক্ষত্রপতন! জীবনাবসান কিংবদন্তি গীতিকারের
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিজেপি জাতীয় সহ-সভাপতি ও সাংসদ বৈজয়ন্ত পাণ্ডাও জনপ্রিয় ওড়িয়া গায়কের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এআইআইএমএস ভুবনেশ্বরের চিকিৎসক শ্রীকান্ত বেহেরা, যিনি হুমান সাগরের চিকিৎসা করছিলেন এক মেডিয়া বুলেটিনে বলেন, 'হুম্যান সাগরকে ১৪ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়া, অ্যাকিউট ক্রনিক লিভার ফেলিওর, ডাইলোটেড কার্ডিওমায়োপ্যাথি সঙ্গে ফুসফুসের সংক্রমণ, যকৃৎ বিকল, কিডনির সমস্যা, রক্ত জমাট বাঁধার সমস্যা এবং কম প্লেটলেট-সহ একাধিক রোগে জর্জরিত ছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি অত্যাআধুনিক চিকিৎসার পরও কোনও সাড়া মেলেনি। ১৭.১১.২০২৫ সোমবার রাত ৯টা ০৮ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।'
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছিল, ওড়িশা সরকার সর্বোত্তম চিকিৎসা সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রী AIIMS-এর মেডিক্যাল টিমকে গায়কের অবস্থা স্থিতিশীল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দিল্লির AIIMS-এ স্থানান্তরের ব্যবস্থাও করা হবে।
আরও পড়ুন ICU-তে সংকটজনক প্রখ্যাত গায়ক, শিল্পীকে সুস্থ করতে উল্লেখযোগ্য পদক্ষেপ মুখ্যমন্ত্রীর
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us