/indian-express-bangla/media/media_files/2026/01/12/oin-2026-01-12-15-04-30.jpg)
কী বললেন তিনি...
বর্তমানে তিনি ব্যস্ত নারী চরিত্র বেজায় জটিল নিয়ে। ঐন্দ্রিলা সেন, নিজের কেরিয়ার শুরু করেছিলেন বেশ ছোটবেলায়, তারপর ধারাবাহিক দিয়ে জনপ্রিয়তা পান। তবে, এখন নারী চরিত্রের কারণেই আলোচনায় আছেন। দুষ্টু হিসেবে খ্যাত এই মানুষটির প্রায় ১০ বছর আগে বাবা মারা গিয়েছেন। তারপর যেন জীবনকে আরও বেশি করে বুঝতে শিখেছেন তিনি।
সম্প্রতি, তিনি এক সাক্ষাৎকারে, এই নিয়েই মন্তব্য করেছেন। বাবা শব্দটাই তাঁর কাছে একদম অন্যরকম ছিল। অভিনেত্রী মনে করতেন, বাবারা অমর হন, তাঁরা হয়তো বা কোনদিন মারা যান না। বাবার ওপর এতটাই নির্ভর করতেন তিনি, যে বাবার চলে যাওয়ার পরেও তাঁর মৃতদেহের পাশে বসে-ই ক্রমাগতই বলছিলেন, যে বাবা-কে বলো, বাবাই পারে। এমনিও বাবার আকস্মিক মৃত্যু তিনি মেনে নিতে পারেনি।
Jay Bhanushali: বিচ্ছেদের পরেই অন্য সম্পর্কে? প্রাক্তন স্ত্রীর প্রেম-চর্চা প্রসঙ্গে সরব জয়
কোলাঘাটে শুটিং চলাকালীন অভিনেত্রী খবর পান তাঁর বাবার সঙ্গে নাকি একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে। অভিনেত্রীর তরফে শোনা গেল, "আমি আর মা তখন কোলাঘাটে শুটিং-এ ব্যস্ত। হঠাৎ মায়ের কাছে ফোন এল, যে বাবার একটা বিপদ ঘটে গিয়েছে। সেখান থেকে মাকে বলা হল, তোমরা শুটিং না করে চলে এস। আমার মা তখন এত স্ট্রং, আমায় বললেন, জানিস তো বাবা মনে হয় আর নেই। আমি তো অবাক। মানে কিছুই বুঝতে পারছি না। বাবা নেই? ৩০ মিনিট আগে কথা হয়েছে। আমি আর মা গোটা রাস্তাটা সেভাবেই এসেছি, যে আদৌ বাবা আছে নাকি নেই। কিন্তু, মনে আছে মা বলেছিলেন, বাবা এমন মানুষ না যে শরীর খারাপ হলে, মেয়েকে শুটিং থেকে ডেকে আনবেন।"
বাবার মৃত্যু তাঁর কাছে ছিল ট্রমা। শ্মশানে যখন বাবাকে ধরে তিনি বসে আছেন, তখনো কেউ এসে যখন বলছেন, এটা কোথায়, ওটা কোথায়? তিনি বলে বসেছেন বাবা জানেন। অভিনেত্রী বলেন, আমি আর মা বাবার ওপর এত ভরসা করতাম, যে ইলেকট্রিক বিল কী করে দেব, কী করে ব্যাঙ্কের কাজ করব, কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু, এক ঝটকায় সেসময় আমি বড় হয়ে গিয়েছিলাম।"


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us