Sayak Chakraborty: সায়ক-কাণ্ডে উত্তাল নেটদুনিয়া, জেল থেকে বেরিয়েও চুপ অভিযুক্ত কর্মী

সেই ওয়েটারের ধর্মীয় পরিচয় প্রকাশ্যে আসতেই কেউ কেউ এমনও বলেছিলেন এটি ইচ্ছেকৃত করা। আবার অনেকেই সায়কের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন ওলি পাবে যে গোমাংস পাওয়া যায় সেকথা অনেকেই জানেন।

সেই ওয়েটারের ধর্মীয় পরিচয় প্রকাশ্যে আসতেই কেউ কেউ এমনও বলেছিলেন এটি ইচ্ছেকৃত করা। আবার অনেকেই সায়কের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন ওলি পাবে যে গোমাংস পাওয়া যায় সেকথা অনেকেই জানেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sayak

যা দেখা গেল...

ওলি পাব রেস্টুরেন্ট ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল টা নজর এড়ায়নি কারওর। ইনফুলেন্সার এবং অভিনেতা সায়ক চক্রবর্তী সেদিন রাতে নৈশভোজে গিয়েই এক তীব্র বিতর্কের জন্ম দেন। অভিনেতা অর্ডার করেছিলেন মটন স্টেক। সেই জায়গায় তাঁকে দেওয়া হয় বিফ স্টেক। এর পরেই সেখানে বচসার সৃষ্টি হয়। অভিনেতাকে এমনও বলতে শোনা যায় তিনি ব্রাহ্মণ, কী করে তাঁকে গো-মাংস খাওয়ানো হল। 

Advertisment

তাঁর এই ঘটনায় নানা জলঘোলা হয়েছে। কেউ কেউ তাঁর পক্ষ নিয়ে কথা বলেছেন। আবার কেউ কেতাঁকে কটাক্ষ করেছেন। অভিনেতা সেই ওয়েটার, যিনি তাঁকে বিফ স্টেক দিয়েছিলেন তাঁকে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। গতকাল তিনি ছাড়া পেয়েছেন। জেল হেফাজত থেকে বেড়িয়ে কি কোনও প্রতিক্রিয়া দিলেন তিনি? 

SP Venkatesh: ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতে অপূরণীয় ক্ষতি, প্রয়াত এস পি ভেঙ্কটেশ

সেই ওয়েটারের ধর্মীয় পরিচয় প্রকাশ্যে আসতেই কেউ কেউ এমনও বলেছিলেন এটি ইচ্ছেকৃত করা। আবার অনেকেই সায়কের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন ওলি পাবে যে গোমাংস পাওয়া যায় সেকথা অনেকেই জানেন। তবে, সায়ক কী করে জানলেন না? অসহায় এক গরীব মানুষের পেটে লাথি মেরে কী পেলেন? সায়কের অভিযোগের পরেই ওলি পাব থেকে ক্ষমা চেয়ে পোস্ট করা হয়। আর গতকাল থানা থেকে বেড়িয়ে... 

Rajinikanth: সততার নজির গড়ে রজনীকান্তের কাছ থেকে বহুমুল্য উপহার পেলেন সাফাই কর্মী

কোনও প্রতিক্রিয়া দেননি সেই অভিযুক্ত ওয়েটার। তিনি একেবারেই মুখ বন্ধ রেখে এগিয়ে চলেন। যদিও তাঁর চোখে মুখে বিরক্তির ছাপ ছিল পরিষ্কার। এদিকে ওলি পাবের এক কর্মচারী সদস্য তিনি সাফ জানিয়ে দেন তাঁরা এই বিষয়ে কিছুই বলতে পারবেন না। যা বলার তাঁদের আইনজীবী বলবেন।  

Entertainment News Today Sayak Chakraborty