Robert Redford Death: মঙ্গলে চরম দুঃসংবাদ, জীবনাবসান অস্কারজয়ী পরিচালক-ক্যাপ্টেন আমেরিকা খ্যাত কিংবদন্তি অভিনেতার

Robert Redford Died: বিনোদন জগৎ-এ নক্ষত্রপতন। ৮৯ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড। জেনে নিন বিস্তারিত।

Robert Redford Died: বিনোদন জগৎ-এ নক্ষত্রপতন। ৮৯ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড। জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

প্রয়াত কিংবদন্তি পরিচালক

Robert Redford Passed Away: বিনোদুনিয়ায় মৃত্যুসংবাদ। প্রয়াত কিংবদন্তি হলিউড অভিনেতা। অভিনয়ের পাশাপাশি ধীরে ধীরে পরিচালক হিসেবেও দর্শকের দরবারে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। তিনি নান আদার দ্যান, অভিনেতা-পরিচালক রবার্ট রেডফোর্ড।  'All The President’s Men' এবং 'Butch Cassidy and the Sundance Kid'-এর মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে সাড়া ফেলেছিলেন। ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার উটাহ-এ তাঁর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

Advertisment

ছয় ও সাত-এর দশকে রবার্ট রেডফোর্ড ছিলেন হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। ১৯৬২ সালের War Hunt ছবিতে অভিয় দর্শকের দরবারে প্রশংসিত হয়েছিল। কয়েক বছরের মধ্যেই ১৯৬৯ সালের 'Butch Cassidy and the Sundance Kid' ছবিতে অভিনয় করে তিনি একজন প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 

আরও পড়ুন মাত্র ৩৮-এ নিভল জীবন প্রদীপ, বিল্ডিং থেকে পড়ে মর্মান্তিক মৃত্যুর জনপ্রিয় অভিনেতা-গায়কের

 রবার্ট রেডফোর্ড অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ১৯৭৪ সালের 'The Great Gatsby', ১৯৭৬ সালের 'All the President’s Men', ১৯৮৫ সালের 'Out of Africa', ১৯৯৩ সালের 'Indecent Proposal' -এর মতো সিনেমাগুলি। ২০১৪ সালে তিনি মার্ভেল ইউনিভার্সের Captain America: The Winter Soldier ছবিতে অভিনয়ে সুযোগ পান।

আরও পড়ুন সড়ক দুর্ঘটনায় প্রয়াত কাজল! সলমানের নায়িকার মৃত্যুর খবরে তোলপাড়, এরপর যা হল...

অভিনয়ের পাশাপাশি রবার্ট রেডফোর্ড একজন চলচ্চিত্র নির্মাতা, উদ্যোক্তা এবং রাজনৈতিক কর্মী হিসেবেও পরিচিত হয়ে ওঠেন। তাঁর পরিচালিত ছবি 'Ordinary People'-এর জন্য অস্কার জেতেন। ২০০২ সালে একাডেমি তাঁকে সম্মানসূচক পুরস্কার প্রদান করে। ১৯৮১ সালে তিনি প্রতিষ্ঠা করেন সানড্যান্স ইনস্টিটিউট যা আজও 'Sundance Film Festival'-এর আয়োজন করে আসছে। ২০১৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে 'Medal of Freedom' সম্মাননায় ভূষিত করেন। 

আরও পড়ুন সংগীতের দুনিয়ায় নক্ষত্রপতন, থামল 'লালনকন্যা' ফরিদার সুরেলা সফর

সে সময় ওবামা বলেন, আমেরিকানরা 'বব-কে শুধু তাঁর অসাধারণ অভিনয়ের জন্যই নয়, বরং পরবর্তী জীবনে কীভাবে পথ চলতে হয় সেই পথ নির্দশক হিসেবে শ্রদ্ধা করে।' ২০১৮ সালে রেডফোর্ড অবসরের সিদ্ধান্ত নেন। আনুষ্ঠানিকভাবে অবসরগ্রহণের ঘোষণা করেন। কিছুদিন পর ফের পর্দায় কামব্যাক করেন।  রবার্ট রেডফোর্ড অভিনীত শেষ ছবি Avengers: Endgame যেখানে Captain America: The Winter Soldier-এ অভিনীত আলেকজান্ডার পিয়ার্স চরিত্রে দেখা যায় তাঁকে।

death news actor death news