/indian-express-bangla/media/media_files/2026/01/10/panchayat-season-5-2026-01-10-18-04-46.jpeg)
চলতি বছর ওটিটি ইন্ডাস্ট্রিতে ধামাকা
ওটিটি ইন্ডাস্ট্রি চলতি বছর একেবারে ধামাকা নিয়ে এসেছে। বড় বাজেট, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুন সিজন, মনকাড়া সব গল্প ও আকর্ষণীয় কাশ। সব মিলিয়ে বেশ কিছু ওটিটি ওয়েব সিরিজ (Upcoming Series) ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি করেছে।
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ‘পঞ্চায়েত সিজন ৫’ (panchayat season 5)। ফুলেরা গ্রামের সরল মানুষদের জীবনের গল্প আবারও দর্শকের মন ছুঁয়ে যাবে বলেই আশা করছেন অনেকে। সচিবজি, প্রহ্লাদ চা-ওয়ালা ও বিধায়কের রাজনীতি নিয়ে এই সিজনে সামাজিক প্রেক্ষাপট আরও গভীরে দেখা যেতে পারে।
এরপরেই আছে ‘মির্জাপুর সিজন ৪’। কালীন ভৈয়ার মৃত্যুর পর উত্তরপ্রদেশের আন্ডারওয়ার্ল্ডে ক্ষমতার লড়াই কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। গুড্ডু পণ্ডিতের চরিত্র আরও হিংস্র ও অপ্রত্যাশিত হয়ে উঠবে বলেই ইঙ্গিত মিলছে।
অন্যদিকে ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৪’ ভারতীয় গোয়েন্দা থ্রিলারের মানচিত্র আরও বড় করতে চলেছে। শ্রীকান্ত তিওয়ারির জীবনে একদিকে পরিবারের মানুষ, অন্যদিকে দেশের নিরাপত্তার দায়িত্ব এই দ্বন্দ্বই সিরিজটির প্রাণ।
ঐতিহাসিক ঘরানায় আলোচনায় রয়েছে ‘দ্য রেভলিউশনারিজ’ যা ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের কাহিনি তুলে ধরবে। তরুণ প্রজন্মের কাছে ইতিহাসকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা রয়েছে এই সিরিজে।
আরও পড়ুন: ‘ভাঙতে শিখিনি, ছাড়তেও চাইনি’, ৬৮টি ট্যাবলেট খেয়েও বেঁচে ফেরা দেবলীনা নন্দীর ভাঙা জীবনের স্বীকারোক্তি
থ্রিলার প্রেমীদের জন্য অপেক্ষায় আছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। এই সিরিজে পুলিশের বাস্তব লড়াই ও রাজনীতির অন্ধকার দিক ফুটিয়ে তোলা হয়েছে।
রোমান্টিক ড্রামার দিক থেকে ‘মেড ইন হেভেন সিজন ৩’ বহু দর্শকের পছন্দের তালিকায়। সম্পর্ক, বিয়ে ও সামাজিক জটিলটার নানান বিষয় রয়েছে সিরিজটিতে।
একাধিক নতুন বাংলা ওয়েব সিরিজ নিয়ে আসছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম
‘কাটাকুটি ২’
অন্যতম আলোচিত সিরিজ ‘কাটাকুটি ২’। আগের সিজনের সাফল্যের পর এবার আরও গভীর রহস্য ও টানটান উত্তেজনা নিয়ে ফিরছে এই সিরিজ। চলতি বছরের শুরুর দিকেই এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
‘খানিকটা প্রেমের মতো’
রোম্যান্টিক ঘরানায় দর্শকদের নজর কাড়ছে ‘খানিকটা প্রেমের মতো’। প্রেম, সম্পর্ক ও আধুনিক জীবনের জটিলতা নিয়ে তৈরি এই সিরিজটি ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day 2026) উপলক্ষে মুক্তি পাবে। তরুণ দর্শকদের কাছে এই সিরিজটি বিশেষ আকর্ষণ তৈরি করেছে।
আরও পড়ুন: ‘আমি ভালো অভিনেতা নই’, এই কথাতেই ধরা পড়ল সব্যসাচী চক্রবর্তীর দর্শন
‘খুঁজেছি তোকে রাত বেরাতে’
রহস্যপ্রেমীদের জন্য অপেক্ষায় রয়েছে ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’। ইতিমধ্যেই এর ট্রেলার প্রকাশ পেয়েছে এবং সাসপেন্সে ভরপুর কাহিনি দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
অন্যদিকে, জনপ্রিয় বাংলা ওটিটি প্ল্যাটফর্ম হইচই চলতি বছর একাধিক নতুন ওয়েব সিরিজ ও কিছু জনপ্রিয় সিরিজের নতুন সিজন আনতে চলেছে। ‘শ্রীকান্ত’, ‘মন্টু পাইলট’-এর মতো হিট সিরিজের পরবর্তী অধ্যায় নিয়েও চলছে জোর আলোচনা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us