/indian-express-bangla/media/media_files/2026/01/13/owen-cooper-2026-01-13-11-25-45.jpg)
বিশ্বমঞ্চ কাঁপালেন ওয়েন কুপার
মাত্র ১৬ বছর বয়সেই বিশ্ব বিনোদন দুনিয়ায় এক অনন্য নজির গড়ল ‘অ্যাডোলেসেন্স’ (Adolescence) খ্যাত কিশোর অভিনেতা ওয়েন কুপার (Owen Cooper)। লস অ্যাঞ্জেলেসের জাঁকজমকপূর্ণ ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের (Golden Globes 2026) মঞ্চে তিনি জিতে নিলেন সেরা সহ-অভিনেতার পুরস্কার। গত বছর এমি অ্যাওয়ার্ডস জিতে তিনি প্রমাণ করেছিলেন, অভিনয়ের ক্ষেত্রে বয়স কখনওই যোগ্যতার মাপকাঠি হতে পারে না।
গ্লোডেন গ্লোবের মঞ্চে পুরস্কার হাতে দাঁড়িয়ে কুপার বলেন, গ্লোডেন গ্লোবের মঞ্চে যে দাঁড়িয়ে আছি, তা যেন এখনও বিশ্বাস হচ্ছে না। তিনি নিজের এবং পরিবারের দীর্ঘ যাত্রা ও সংগ্রাম সম্পর্কে কথা বলেছেন। এবং যারা তাঁর ও তাঁর পরিবারের পাশে থেকেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, তাঁর এই সাফল্য শুরু মাত্র, তিনি এখনও শেখার পথে আছেন। বক্তব্যের শেষে তিনি আবেগঘন গলায় বলেন, “You’ll never walk alone.” অর্থাৎ ‘তুমি কখনও একা নও, পাশে মানুষ থাকবেই।’
মঞ্চে কুপার তাঁর অভিনয় জীবনে স্মৃতি নিয়ে বলেন, ‘স্কুলের ড্রামা ক্লাসে আমি ছিলাম একমাত্র ছেলে। তখন বিষয়টি বিব্রতকর মনে হতো। তবে আজ সেই সহকর্মীদের কাছ থেকেই প্রতিনিয়ত শিখছি।’
আরও পড়ুন: বাংলা সিনেমা জগতে গর্বের মুহূর্ত তৈরি করল শ্রীলেখা মিত্রের ‘মায়ানগর’
গত বছর এমি অ্যাওয়ার্ডসে কুপারের জয় ছিল তাঁর ক্যারিয়ারের প্রথম বড় আন্তর্জাতিক স্বীকৃতি। সেই সময় থেকেই চলচ্চিত্র ও ওয়েব সিরিজ দুনিয়ায় তাঁর নাম দ্রুত ছড়িয়ে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তাঁকে নিয়ে শুরু হয়েছে প্রশংসার ঝড়। বহু তারকা ও পরিচালক তাঁর ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার আশা প্রকাশ করেছেন। অনেকে বলছেন, সে হতে চলেছে আগামী দিনের বড় তারকা।
গত বছরের ১৩ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ কুপারের অভিনয় এক কথায় অনবদ্য। সিরিজটিতে ‘জেমি মিলার’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন ওয়েন।
কিশোর বয়সের জটিল অনুভূতি, মানসিক দ্বন্দ্ব, বন্ধুত্ব, ভালোবাসা আর আত্মপরিচয়ের খোঁজ সবকিছুই তিনি অত্যন্ত সংবেদনশীলভাবে পর্দায় তুলে ধরেন। তাঁর চোখের ভাষা, সংলাপ বলার ভঙ্গি, অভিব্যক্তিতে ছিল পরিণত অভিনেতার ছাপ।
সূত্রে খবর, ওয়েন কুপার ইমারাল্ড ফেনেল পরিচালিত নতুন Wuthering Heights সিনেমায় যুঙ হিথক্লিফ চরিত্রে অভিনয় করেছেন, সিনেমাটি ফেব্রুয়ারি মাসে মুক্তি পেতে চলেছে।
আরও পড়ুন: ফিরছে ফসিল্স! রূপম ইসলামের ইঙ্গিতবাহী পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us