Maubani Sarkar Wedding: 'জীবনের বিশেষ দিনে একে রঙে নয় নানা রঙে রঙিন হতে চাই', বিয়ে নিয়ে আর কী বললেন মৌবনী?

Maubani Sarkar Marriage: বিয়ের বাকি মাত্র কয়েকটা দিন। তার আগে জোরকদমে চলছে প্রস্তুতি। বিয়ের সাজ, মেনু, পৌরহিত্য নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে কথা বললেন ব্রাইড টু বি মৌবনী সরকার।

Maubani Sarkar Marriage: বিয়ের বাকি মাত্র কয়েকটা দিন। তার আগে জোরকদমে চলছে প্রস্তুতি। বিয়ের সাজ, মেনু, পৌরহিত্য নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে কথা বললেন ব্রাইড টু বি মৌবনী সরকার।

author-image
Kasturi Kundu
New Update
cats

নতুন জায়গায় নতুনভাবে জীবন শুরুর জন্য মানসিক প্রস্তুতি প্রয়োজন: মৌবনী

শেষ মুহূর্তের প্রস্তুতির চূড়ান্ত ব্যস্ততা...

সত্যিই তাই, দম ফেলার সময় নেই। দু'রকমের প্রস্তুতি, একটা তো বিয়ে সংক্রান্ত বাহ্যিক কাজ আর একটা নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা। কখনও ভীষণ আত্মবিশ্বাসী মনে হচ্ছে আবার কখনও প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়ছি। আসলে নিজের বাড়িতে চোখ বন্ধ করেও জলের বোতলটা পেয়ে যাই। মা-বাবা, বোন সকলকে ছেড়ে একটা নতুন জায়গায় নতুনভাবে জীবন শুরুর জন্য তো  মানসিকভাবে তৈরি হওয়ার একটা বিষয় থাকে।

Advertisment

ম্যাজিক করে সব কাজ যদি হয়ে যেত, সেটা নিশ্চয়ই মনে হচ্ছে?

ফোনের ওপারে মিষ্টি হাসি। সেটা হলে তো ভালই হত। আমার বাবা যেহেতু এই পেশার সঙ্গে যুক্ত তাই মনে হওয়াটাও খুব স্বাভাবিক। কিন্তু, বাবা বলেছে নো চিটিং। বাস্তব জীবনে বাস্তবসম্মতভাবেই সবটুকু করতে হবে। আর সেটাই হবে আসল ম্যাজিক। 

আরও পড়ুন '১৪ অক্টোবর কোর্টে ডেট ছিল আর আমরা...', শাশুড়ির মৃত্যু কী ভাবে জুড়ে দিল বাঙালি অভিনেত্রী রিয়ার ভাঙা সংসার?

Advertisment

বিয়ের সাজে পাশ্চাত্যের ছোঁয়া থাকছে? পছন্দের কোনও নায়িকার অনুকরণে সাজার কোনও পরিকল্পনা?

আমি আর আমার হবু বর আর দুই পরিবারই বাঙালিয়ানার প্রতি ভীষণ আশক্ত। সেই জন্যই বিয়ের রীতি থেকে সাজগোজ, খাওয়াদাওয়া সব কিছুতেই থাকবে বাঙালিয়ানার ছোঁয়া। আর আমি কারও মতো সাজতে চাই না বরং নিজের অনুভূতিটাকে সাজাতে চাই। রং বিষয়টা আমার খুব পছন্দ। বিভিন্ন রকমের রং খুব প্রিয়। আসলে সিনেমার পাশাপাশি তো ক্যানভাসেও কাজ করি। তাই আমার খুব ইচ্ছে জীবনের এই বিশেষ দিনে একটা রঙে নয়, নানা রঙে রঙিন হতে চাই। আর আমার সেই ইচ্ছেপূরের দায়িত্বটা মা-বোনের কাঁধে দিয়ে দিয়েছি।  

তাহলে বেনারসী ময়ূরকণ্ঠী রঙের? ওটার মধ্যে অনেক রঙ থাকে...

না না, ওটা এখন বলা যাবে না। তাহলে তো বিয়ের সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে (ফোনের ওপারে হাসি)। 

বিয়ের মেনুতে নিজের পছন্দের কোনও আইটেম?

বিয়ের মেনুতেও থাকছে বিশুদ্ধ বাঙালি খাবার। মাছে-ভাতে বড় হয়েছি, প্রতিটি বাঙালি খাবারই আমার ভীষণ পছন্দ। সেগুলোই বিয়ের মেনুতে রাখা হয়েছে। বাংলার বুকে বাঙালি বিয়ে, সেখানে মনপসন্দ বাঙালি খাবার থাকবে না সেটা তো ভাবাই যায় না। সকলকে নিয়েই তো বিয়ের আনন্দ, তাই প্রত্য়েকে যেন বাঙালি বিয়ের স্বাদ চেটেপুটে উপভোগ করতে পারে সেই দিকটা অবশ্যই মাথায় রাখা উচিত। তাই আমাদের মেনুতে যা রাখা হয়েছে প্রতিটি খাবার ট্রাডিশনাল ও মুখোরোচক। 

আরও পড়ুন সময়-সুযোগ পেলেই প্রপোজ করব, দেবদা যদি বিয়ে করে তাহলে যেন আমাকেই করে: স্যান্ডি সাহা

মহিলা পুরোহিত দিয়ে বিয়ের লেটেস্ট ট্রেন্ড ফলো করবেন?

আমার মতে নারী-পুরুষ সমান। পৌরহিত্যের ক্ষেত্রেও আমি কোনও বিভেদের কথা ভাবতেই পারি না। মর্ডান যুগে তো নারী-পুরুষ সমান, একসঙ্গে পায়ে পা মিলিয়ে চলছে। সেক্ষেত্রে যদি আমরা কোনওভাবে আলাদা স্টেটমেন্ট ক্রিয়েট করি সেটা বোধহয় ভাল হবে না। নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করে বলতে চাই, আমাদের বাড়ির পুজোয় যিনি পৌরহিত্য করেন তিনিই আমার বিয়ের দায়িত্বে আছেন। 

আরও পড়ুন কল্পনায় যতবার পার্টনারকে এঁকেছি ততবার প্রত্যাশা বেড়ে গিয়ে হতাশ হয়েছি: মৌবনী সরকার

Moubani Sorcar