Quratulain Balouch Bear Attack: তাবুতে ঘুমের মধ্যেই আচমকা আক্রমণ! বরাত জোরে প্রাণে বাঁচলেন পাক গায়িকা

Pakistani Singer Attacked: কুরাতুলৈন বালুচ স্কার্দুতে ভাল্লুকের সঙ্গে একেবারে সম্মুখ সমরে! মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন পাক সংগীতশিল্পী।

Pakistani Singer Attacked: কুরাতুলৈন বালুচ স্কার্দুতে ভাল্লুকের সঙ্গে একেবারে সম্মুখ সমরে! মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন পাক সংগীতশিল্পী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

ভাল্লুকের কবলে পাক গায়িকা

Quratulain Balouch Attacked: পাকিস্তানি গায়িকা-গীতিকার কুরাতুলৈন বালুচ সম্প্রতি স্কার্দুর দিওসাই ন্যাশনাল পার্কে বিরল বাদামী ভাল্লুকের আক্রমণ থেকে  বরাতজোরে বেঁচে ফিরলেন। প্রথমে শোনা গিয়েছিল তিনি বারাপানি এলাকায় ক্যাম্পিং ট্রিপে গিয়েছিলেন। তবে গায়িকার টিমের তরফে সরকারি বিবৃতি দিয়ে জানানো হয়েছে তিনি আসলে বালতিস্তানের দুর্গম গ্রামগুলিতে বন্যাদুর্গতদের সাহায্য করতে গিয়েছিলেন। কী ঘটেছে সেখানে? কুরাতুলৈন বালুচ স্কার্দুতে ভাল্লুকের সঙ্গে একেবারে সম্মুখ সমরে! মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন শিল্পী। এরপরই গিলগিত-বালতিস্তান সরকার দিওসাই ন্যাশনাল পার্কে ক্যাম্পিং নিষিদ্ধ করেছে।

Advertisment

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গায়িকা-গীতিকার কুরাতুলৈন বালুচের দুই হাতে আঘাত লেগেছে। তবে বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন। একটি বিবৃতি প্রকাশ করে গায়িকার টিমের তরফে স্কার্দুতে তাঁর থাকার কারণ এবং শারীরিক অবস্থার কথা জানানো হয়েছে। ওই বিবৃতিতে লেখা, 'কুরাতুলৈনের জন্য সকলের ভালবাসা ও দোয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। গত কয়েকদিন ধরে  কুরাতুলৈন বালতিস্তানের বন্যা কবলিত দুর্গম গ্রামগুলিতে সিডিআরএস এর সঙ্গে ত্রাণ কার্যক্রমে যুক্ত ছিলেন। ৪ঠা সেপ্টেম্বর রাতে যখন তিনি তাঁবুতে ঘুমাচ্ছিলেন তখন এক বাদামী ভাল্লুক তাঁকে আক্রমণ করে। সিডিআরএস টিমের তৎপরতায় ভাল্লুকটি তাড়াতে সক্ষম হয়।'

আরওপড়ুন 'ইংলিশ ভিংলিশের থেকেও কম...', বাহুবলীতে শ্রীদেবীর পারিশ্রমিক নিয়ে মিথ্যা প্রচার, সত্যি ফাঁস করলেন বনি

আরও জানানো হয়েছে, কুরাতুলৈনকে সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর কোনও হাড় ভাঙেনি এবং তিনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সেই সঙ্গে গোপনীয়তা বজায় রাখার কথাও বলেছেন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করা হচ্ছে। গিলগিত বালতিস্তানের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক জানিয়েছেন, নিরাপত্তার কারণে এখন থেকে দিওসাইতে আর কোনও পর্যটক বা ভ্রমণকারীকে বাইরে ক্যাম্প করার অনুমতি দেওয়া হবে না।

আরও পড়ুন 'দ্য বেঙ্গল ফাইলস' তৈরির পর দেউলিয়া! টাকা ধার করে চলছে প্রচার, অকপট বিবেক

কুরাতুলৈন বালুচে 'QB' নামে পরিচিত। ওহ হামসফর গানের মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। যা জনপ্রিয় ড্রামা হামসফর-এর টাইটেল ট্র্যাক। পরবর্তীতে কোক স্টুডিওর বেশ কয়েকটি গান এবং বলিউড ছবির প্লেব্যাকের মাধ্যমে নিজের অবস্থান আরও স্পষ্ট করেন। উল্লেখযোগ্য গানগুলির মধ্যে রয়েছে পিঙ্ক সিনেমার 'কারি কারি'।

singer