/indian-express-bangla/media/media_files/2025/11/26/palash-2025-11-26-17-51-48.jpg)
কী জানা যাচ্ছে?
Smriti-Palash Wedding: ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচলের, বহুল প্রতীক্ষিত বিয়ে ইন্টারনেটে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশেষত তাদের ভাইরাল প্রপোজাল ভিডিও এবং স্মৃতির টিম ইন্ডিয়ার সতীর্থদের সঙ্গে উদযাপনের নাচ প্রকাশের পর আরও আলোচনা হতে থাকে। তাদের প্রাক-বিবাহের উৎসবের ছবিও দ্রুত ছড়িয়ে পড়ে, যা ভক্তদের মধ্যে রূপকথার মতো প্রেম কাহিনির প্রতি আরও উত্তেজনা বাড়ায়। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়, যখন স্মৃতির বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের অনুরোধে বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয় এবং আনন্দমুখর পরিবেশে এক মুহূর্তে নেমে আসে উদ্বেগের ছায়া।
এই আকস্মিক স্থগিতাদেশকে ঘিরে অনলাইনে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। কেউ কেউ পলাশের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষত সাঙ্গলির বিয়ের ভেন্যু থেকে ক্লান্তির কারণে ফিরে আসার পরে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়লে, আরও রহস্য খুঁজতে থাকেন অনেকে। সামাজিক মাধ্যমে ভক্তদের সন্দেহ আরও তীব্র হয়, যখন স্মৃতি ও ভারতীয় ক্রিকেট দলের সহখেলোয়াড়রা তাদের বিয়ের উৎসবের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেন।
Celina Jaitly: মুম্বই আদালতের দ্বারস্থ, ডিভোর্সের মাঝেই তিন সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন সেলিনা
পরে পলাশের পরিবারের সদস্যরা সামনে এসে পরিস্থিতি সামলান। তার খুড়তুতো বোন নীতি তক ইনস্টাগ্রামে জানান, "পলাশ গুরুতর মানসিক চাপে ছিলেন এবং সত্য না জেনে তাকে বিচার করা উচিত নয়। পলাশের বোন ও গায়িকা পলক মুছলও উভয় পরিবারের প্রতি সম্মান রেখে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানান।"
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পলাশের মা বলেন, স্মৃতির বাবার সঙ্গে পলাশের গভীর সম্পর্ক ছিল। বাবার অসুস্থতার পর তিনি ভেঙে পড়েন এবং কেঁদে কেঁদে এমন অবস্থায় পৌঁছান যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় ও আইভি ড্রিপ দিতে হয়। স্মৃতি ও পলাশ তাদের হলুদ অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন এবং ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল। বর্তমানে স্মৃতির বাবাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং দুই পরিবার এখন পরিস্থিতি সামলে সামনে এগোতে চাইছে। যদিও, বিয়ে কবে সেই নিয়ে কিছুই জানা যায়নি।
প্রসঙ্গে, গতকাল থেকেই বেশ কিছু চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয় সমাজ মাধ্যমে। অনেকেই পলাশের দিকে আঙ্ল তোলেন তারপর। কিন্তু এই বিষয়ে কিছুই জানা যায়নি তাঁদের পরিবারের তরফে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us