/indian-express-bangla/media/media_files/2025/11/24/smriti-mandhana-and-palash-mucchal-2025-11-24-20-39-44.jpg)
স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছল সব শেষ করলেন... Photograph: (file)
সংগীত পরিচালক পলাশ মুছল এবং ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা, অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে তাদের বিয়ে আর হচ্ছে না। দু’জনেই ইনস্টাগ্রামে পৃথক নোট শেয়ার করে সিদ্ধান্তের কথা জানান এবং উভয় পরিবারের জন্য গোপনীয়তা প্রার্থনা করেন।
স্মৃতি তাঁর নোটে সাম্প্রতিক সপ্তাহগুলিতে চলা জল্পনা-কল্পনা সম্পর্কে মন্তব্য করে লেখেন যে তিনি ব্যক্তিগত বিষয়গুলো সাধারণত প্রকাশ্যে আনতে চান না, তবে এবার স্পষ্ট করা জরুরি হয়ে পড়েছে। তিনি লেখেন, “বিবাহ বাতিল করা হয়েছে। এই বিষয়টি এখানেই শেষ করতে চাই। দয়া করে আমাদের এবং আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং এই সময়টিকে আমাদের নিজের মতো করে পার হতে দিন।” তিনি আরও জানান, ক্রিকেটই তাঁর জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার এবং দেশের হয়ে দীর্ঘদিন খেলতে চান।
Kusha Kapila: কুশার সঙ্গে কেন বিবাহবিচ্ছেদ! এতদিনে মুখ খুললেন জোরাওয়ার
অন্যদিকে, পলাশ মুছলও ইনস্টাগ্রামে নোট দিয়ে জানান যে তিনি তাঁর ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে এসে, জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি উল্লেখ করেন, “আমার জীবনের সবচেয়ে কঠিন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি। মানুষ যে সহজে ভিত্তিহীন গুজবে বিশ্বাস করে, তা কষ্ট দেয়।” তিনি আরও সতর্ক করেন যে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর পোস্ট ছড়ালে, তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন।
এই দম্পতির বিয়ে ২৩ নভেম্বর সাঙ্গলিতে হওয়ার কথা ছিল। প্রাক-বিবাহ অনুষ্ঠানও হয়ে গিয়েছিল। কিন্তু স্মৃতির বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায়, বিয়ে স্থগিত করা হয়। পরদিন পলাশও অসুস্থ হয়ে হাসপাতালে যান। এরপর থেকেই বিবাহ স্থগিত হওয়ার নানা গুজব অনলাইনে ছড়াতে থাকে, বিশেষত স্মৃতি ইনস্টাগ্রাম থেকে বিবাহসংক্রান্ত পোস্ট মুছে দেওয়ার পর।
DDLJ 30-London: ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম, তিন দশক পরও ম্যাজিক অটুট শাহরুখ-কাজলের
পলাশের বোন, গায়িকা পলক মুচল, কিছুদিন আগে জানান যে এই পরিস্থিতি দুই পরিবারের জন্যই মানসিক চাপের। তবে তাঁরা ইতিবাচক থাকার চেষ্টা করছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us