Palash Muchchal: স্মৃতি মান্ধানা সংযোগে বিতর্ক, আইনি পথে হাঁটলেন পলাশ মুছল, কোটি টাকার...

Palash Muchchal: সম্প্রতি তাঁর বিরুদ্ধে, ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তুলে নতুন করে শোরগোল ফেলে দেন মারাঠি অভিনেতা ও প্রযোজক বিদ্যন মানে।

Palash Muchchal: সম্প্রতি তাঁর বিরুদ্ধে, ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তুলে নতুন করে শোরগোল ফেলে দেন মারাঠি অভিনেতা ও প্রযোজক বিদ্যন মানে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Smriti Mandhana and Palash Mucchal

যা হচ্ছে... Photograph: (file)

 Palash Muchchal: ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা, স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে বাতিল হওয়ার পর থেকেই, বারবার বিতর্কে জড়াচ্ছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা পলাশ মুছল। সম্প্রতি তাঁর বিরুদ্ধে, ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তুলে নতুন করে শোরগোল ফেলে দেন মারাঠি অভিনেতা ও প্রযোজক বিদ্যন মানে। তবে এবার সেই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর বলে দাবি করে, বিদ্যনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন পলাশ। তিনি জানিয়েছেন, বিদ্যন মানের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

Advertisment

শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পলাশ লেখেন, “আমার আইনজীবী শ্রেয়াংশ মিথারে সাঙ্গলি নিবাসী বিদ্যন মানেকে মিথ্যা, আপত্তিকর এবং অত্যন্ত মানহানিকর অভিযোগের জন্য ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিশ পাঠিয়েছেন।” তাঁর বক্তব্য অনুযায়ী, এই অভিযোগগুলি পরিকল্পিতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।

‘কিং’ গর্জন করতে আসছে! শাহরুখ খানের নতুন সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

উল্লেখ্য, সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ বছর বয়সি বিদ্যন মানে মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার পুলিশের কাছে পলাশ মুছলের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ৫ ডিসেম্বর সাঙ্গলিতে তাঁদের প্রথম সাক্ষাৎ হয়। সেই সময় বিদ্যন চলচ্চিত্র প্রযোজনায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করলে পলাশ তাঁকে নিজের আসন্ন প্রজেক্ট ‘নাজারিয়া’-য় বিনিয়োগের প্রস্তাব দেন।

বিদ্যনের দাবি, স্মৃতি মান্ধানার বাবার মাধ্যমে তাঁর সঙ্গে পলাশের পরিচয় হয়েছিল। অভিযোগ অনুযায়ী, পলাশ আশ্বাস দেন, যে ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তির পর, ১২ লক্ষ টাকা লাভ পাওয়া যাবে। পাশাপাশি ছবিতে একটি চরিত্রে, অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। এই আশ্বাসে বিশ্বাস করে, বিদ্যন ধাপে ধাপে, মোট ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেন বলে অভিযোগ।

Republic Day 2026: বন্দে মাতরমের ১৫০ বছরে বিশেষ সঙ্গীত, রিপাবলিক ডে প্যারেডে কীরাভানি ও বনশালির যুগলবন্দী

তবে পরবর্তীতে প্রকল্পটি বাস্তবায়িত না হওয়ায় এবং টাকা ফেরত না পাওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হন। যদিও পলাশ শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর দাবি, সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও তথ্যগতভাবে ভুল। তিনি স্পষ্ট জানান, আইনি পথেই এই বিষয়টির কঠোর মোকাবিলা করা হবে। 

Palash Muchhal Entertainment News Today