/indian-express-bangla/media/media_files/2025/11/24/smriti-mandhana-and-palash-mucchal-2025-11-24-20-39-44.jpg)
কী শোনা গেল তাঁর বিরুদ্ধে? Photograph: (file)
Palash Muchchal Controversy: আর্থিক প্রতারণার অভিযোগে, ফের একবার বিতর্কের কেন্দ্রে উঠে এলেন সংগীত পরিচালক ও পরিচালক পলাশ মুছল। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে সম্পর্ক ভাঙার পর এবার তাঁর বিরুদ্ধে ৪০ লক্ষ টাকার বেশি প্রতারণার অভিযোগ তুলেছেন অভিনেতা-প্রযোজক বিদ্যন মানে। অভিযোগ, একটি অপ্রকাশিত ছবিতে বিনিয়োগের নাম করে এই অর্থ নেওয়া হয়েছিল।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যন মানে বলেন, “আমি নিজের চোখে দেখেছি, পলাশ স্মৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বিয়ের অনুষ্ঠানের দিন তাঁকে অন্য এক মহিলার সঙ্গে এক বিছানায় ধরা পড়তে দেখেছি। সেই মুহূর্তে গোটা পরিবার ভেঙে পড়েছিল।” তাঁর দাবি, এই ঘটনাই বিয়ে বাতিলের প্রধান কারণ।
ডিভোর্স কোনও নারীর স্বপ্ন নয়’, বেদনার কথা শোনালেন সোহেলের প্রাক্তন স্ত্রী সীমা সাজদেহ
এছাড়াও মুছল পরিবারের বিরুদ্ধে আর্থিক চাপ সৃষ্টি ও জোরজবরদস্তির অভিযোগ তোলেন তিনি। বিদ্যনের কথায়, “আমাকে বলা হয়েছিল আরও ১০ লক্ষ টাকা বিনিয়োগ না করলে, আমার আগের বিনিয়োগও হারাতে হবে। এমনকি প্রকল্প থেকে বাদ দেওয়ার হুমকিও দেওয়া হয়।” তিনি আরও দাবি করেন, ছবির সঙ্গে যুক্ত বহু শিল্পীকে এখনও পারিশ্রমিক দেওয়া হয়নি।
এই সমস্ত অভিযোগের তীব্র প্রতিবাদ করেছেন পলাশ মুছলের আইনজীবী শ্রেয়াংশ মিথারে। এক বিবৃতিতে তিনি বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কোনও চেক বা ব্যাঙ্ক ট্রান্সফারের প্রমাণ নেই। হঠাৎ বিয়ে বাতিল হওয়ার পর এই অভিযোগ সামনে আনা উদ্দেশ্যপ্রণোদিত।”
বিতর্কের জবাবে পলাশ মুছল নিজেও ইনস্টাগ্রামে বিবৃতি দেন। তিনি লেখেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও মানহানিকর। আইনি পথে এর যোগ্য জবাব দেওয়া হবে।” উল্লেখ্য, বিতর্কিত ছবিটি ‘নাজারিয়া’, যার ঘোষণা হয়েছিল ডিসেম্বর ২০২৪-এ। ছবিটির পরিচালক হিসেবে যুক্ত ছিলেন পলাশ নিজেই।
প্রসঙ্গত, পলাশ মুছল ও স্মৃতি মান্ধানার বিয়ে হওয়ার কথা ছিল ২৩ নভেম্বর, ২০২৫। প্রথমে পারিবারিক অসুস্থতার কারণ দেখিয়ে অনুষ্ঠান স্থগিত করা হলেও পরে বিয়ে সম্পূর্ণভাবে বাতিল হয়। তবে এর নেপথ্যে যে গভীর সংকট ছিল, তা এবার সামনে এল বিস্ফোরক অভিযোগের মাধ্যমে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us