Palash Muchhal: ব্যক্তিগত ঝড় পেরিয়ে নতুন শুরু, বিয়ে ভাঙার পর কোন কাজে মন দিলেন পলাশ?

স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ের ঘোষণা একসময় ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছিল। তাঁদের এনগেজমেন্ট ভিডিও, বন্ধুদের সঙ্গে উদযাপনের মুহূর্ত এবং প্রাক-বিবাহ অনুষ্ঠানের ছবি-ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ের ঘোষণা একসময় ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছিল। তাঁদের এনগেজমেন্ট ভিডিও, বন্ধুদের সঙ্গে উদযাপনের মুহূর্ত এবং প্রাক-বিবাহ অনুষ্ঠানের ছবি-ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
palash

নতুন শুরু পলাশের...

Palash Muchhal: গত কয়েক মাস চলচ্চিত্র নির্মাতা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের জীবন ছিল, ভীষণ চ্যালেঞ্জিং। ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধনার সঙ্গে, বিয়ে ভেঙে যাওয়া এবং পরবর্তীতে প্রতারণার অভিযোগ- সব মিলিয়ে ব্যক্তিগত জীবনে চরম চাপের মুখে পড়েছিলেন তিনি। এই ঘটনাগুলি ঘিরে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে তুমুল আলোচনা চললেও, এবার পলাশ সিদ্ধান্ত নিয়েছেন নিজের পেশাগত জীবনের দিকেই পুরোপুরি মনোযোগ দেওয়ার।

Advertisment

নতুন ছবির ঘোষণা, মুখ্য ভূমিকায় শ্রেয়স তালপাড়ে

সব বিতর্কের মাঝেই সামনে এল, পলাশের নতুন পরিচালিত ছবির ঘোষণা। এই ছবিতে মুখ্য চরিত্রে, অভিনয় করবেন অভিনেতা শ্রেয়স তালপাড়ে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে, শ্রেয়স ও পলাশের একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, ছবিটির শুটিং খুব শিগগিরই শুরু হবে। জানা গেছে, এখনও শিরোনামহীন এই ছবিতে, একজন সাধারণ মানুষের চরিত্রে দেখা যাবে শ্রেয়সকে এবং গল্পের পটভূমি হবে মুম্বাই শহর।

প্রথম দিনের প্রথম শোতেই রেকর্ড, ইতিহাস গড়ল 'DeSu7'

বিয়ের ঘোষণায় উচ্ছ্বাস, তারপরই ভাঙন

স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ের ঘোষণা একসময় ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছিল। তাঁদের এনগেজমেন্ট ভিডিও, বন্ধুদের সঙ্গে উদযাপনের মুহূর্ত এবং প্রাক-বিবাহ অনুষ্ঠানের ছবি-ভিডিও ভাইরাল হয়ে পড়ে। তবে স্মৃতির বাবার অসুস্থতার কারণে সব অনুষ্ঠান স্থগিত হয় এবং ধীরে ধীরে বিয়ে পিছিয়ে যায়।

প্রতারণার অভিযোগ ও গুজবের ঝড়

এই সময়েই, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় যে, পলাশ নাকি স্মৃতির সঙ্গে প্রতারণা করেছেন। সাঙ্গলির বিবাহ অনুষ্ঠান থেকে ফেরার পর, পলাশকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়, যা জল্পনা আরও বাড়িয়ে তোলে। পাশাপাশি স্মৃতি ও তাঁর সতীর্থরা, সোশ্যাল মিডিয়া থেকে বিয়ে সংক্রান্ত পোস্ট মুছে ফেলায় সন্দেহ আরও ঘনীভূত হয়।

Anirban Bhattacharya: ‘আমি মুরগী হলাম’ অনির্বাণের পোস্টে তোলপাড়, দেশু ৭ জল্পনার মাঝেই বার্তা?

স্মৃতি মান্ধনার স্পষ্ট ঘোষণা

সব জল্পনার অবসান ঘটিয়ে, স্মৃতি মান্ধানা নিজেই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বিয়ে বাতিলের কথা জানান। তিনি স্পষ্ট করে বলেন, বিষয়টি ব্যক্তিগত এবং সবাই যেন পরিবারের গোপনীয়তাকে সম্মান করে। দেশের হয়ে খেলার প্রতিশ্রুতি ও নিজের কেরিয়ারেই যে তাঁর মূল মনোযোগ- সেটাও তিনি স্পষ্ট করেন।

পলাশের প্রতিক্রিয়া ও সামনে এগোনোর সংকল্প

পলাশ মুচ্ছলও একটি ইনস্টাগ্রাম পোস্টে, প্রতারণার অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন। তিনি জানান, এই সময়টা তাঁর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় হলেও তিনি বিশ্বাস ও ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করবেন। নতুন ছবির ঘোষণার মাধ্যমে, স্পষ্ট, ব্যক্তিগত ঝড় পেরিয়ে এবার আবার কাজে ফিরতেই প্রস্তুত পলাশ।

bollywood Entertainment News Today Palash Muchhal