/indian-express-bangla/media/media_files/2025/06/02/cQLYzofOHGzLOjRcHjgi.jpg)
যা বললেন পরম...
Parambrata Chatterjee vs Federation: টলিপাড়ায় ফেডারেশন বনাম পরিচালক দ্বন্দ্ব নিয়ে বহু জলঘোলা হয়েছে। বাংলা সিনেমার তারকারা বিশেষ করে পরিচালকরা, নানা সমস্যার শিকার হয়েছেন। তারা ফেডারেশনের অত্যাচারে নাকি কাজ করতে পারছেন না। টেকনিশিয়ানরা সহযোগিতা করছেন না, এমন অভিযোগ ছিল। পরিচালকদের তালিকায় ছিলেন পরমব্রত-অনির্বাণ থেকে আরও অনেকে। অনেক পরিচালক-ই নিজেদের তরফে নানা কথা বলেছিলেন।
কিন্তু, পরমব্রত এবং অনির্বাণের সঙ্গে সঙ্গে অনেকেই আইনি ঝামেলায় জড়িয়েছিলেন। মাঝপথে হাত ছেড়েছেন অনেকেই। তবে, খেয়াল করলে দেখা যাবে, এখন নাকি পরম এসব আইনি ঝামেলা ছেড়ে বেরিয়ে এসেছেন। তিনি এখন শান্তিতে কাজ করতে চান, কোনও অশান্তি চান না। এমনটাই গতকাল শোনান পরম। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি অনুষ্ঠানে গিয়ে, পরম বলেন...
Miss Jojo: 'বিশ্বাস করা বড়ই কঠিন', কাছের মানুষ হাত ছাড়লেন, স্টেজ বিতর্কের মাঝেই শোকে কাতর জোজো
"আমি বাকিদের কথা বলতে পারব না। তবে, যে ভুল বোঝাবুঝি হয়েছিল বা যা হয়েছিল, আমরা এবার পারস্পরিক আলোচনা করে দেখি, যত তাড়াতাড়ি সম্ভব সবটা মিটিয়ে নেওয়া যায়।" এর আগে অনেক পরিচালক-ই নিজেদের মত করে, ফেডারেশনের সঙ্গে ঝামেলা মিটিয়েছেন। কিন্তু পরমের সেই বক্তব্য প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে স্বরূপ বিশ্বাসের কাছে ফোন গেলে তিনি বললেন...
Abhishek Bachchan: দীর্ঘ ২৭ বছরের বন্ধন ছিন্ন, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন অভিষেক
"আলোচনা হয়নি এখনও। কারওর ব্যক্তিগত কোনও মন্তব্য নিয়ে আর কী বলব? সকলের সঙ্গে আলোচনা করে জানাব।" কিন্তু, ফেডারেশন চাইলেই কি পরমের সঙ্গে সমস্যা মিটিয়ে নিতে পারে? তিনি বলছেন... "২৯টা গিল্ড, তাদের প্রতিনিধি, প্রায় সাড়ে ৮হাজারের ওপর মেম্বার-কলাকুশলী সকলে আছেন। তাদের সঙ্গে কথা না বলে তো কিছু জানানো সম্ভব না। কিন্তু, এখন ডিরেক্টর গিল্ড কেমন চলছে? সে প্রসঙ্গে তাঁর উত্তর, "ডিরেক্টর গিল্ড তো ভালই কাজ করছে। পুরনো যে গিল্ড এখন তারাই কাজ করছে। নতুন যে ডিরেক্টর গিল্ড আছে, সেটা তো ডিসল্ভ হয়ে গিয়েছে।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us