Parambrata Chatterjee: 'গণ্ডারের চামড়া তৈরি করেছি', বিস্ফোরক পরমব্রত

পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে সবচেয়ে বড় ট্রলিং হয়েছে ২০২৩ সালের নভেম্বরে, যখন তিনি পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন। পিয়া আগে গায়ক অনুপম রায়ের স্ত্রী ছিলেন (২০২১-এ ডিভোর্স হয়)।

পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে সবচেয়ে বড় ট্রলিং হয়েছে ২০২৩ সালের নভেম্বরে, যখন তিনি পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন। পিয়া আগে গায়ক অনুপম রায়ের স্ত্রী ছিলেন (২০২১-এ ডিভোর্স হয়)।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
param

কী বলছেন পরম?

আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সেলিব্রিটিদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এখানে সেলিব্রিটিরা তাঁদের কাজ, ব্যক্তিগত মুহূর্ত বা মতামত শেয়ার করে ফ্যানদের সঙ্গে সংযোগ রাখেন। কিন্তু বর্তমানে এই প্ল্যাটফর্মগুলোই প্রায়ই ট্রোলিংয়ের মাধ্যম হয়ে উঠছে, যা অনেকের মানসিক স্বাস্থ্য, সামাজিক মর্যাদা ও পেশাগত জীবনে গভীর প্রভাব ফেলছে।

Advertisment

সেলিব্রিটির পোস্টে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক বা ভুলত্রুটি নিয়ে  অপমানজনক মন্তব্য করা ট্রেন্ডিং হয়ে উঠেছে। যে কারণেই বোধহয়  সম্প্রতি অনেক সেলিব্রিটিকে দেখা যাচ্ছে যারা সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশিষ্ট অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) বলেছেন, “আমি আগে আমার ব্যক্তিগত রাজনৈতিক মতামত দিতাম, নিজের বিষয়ে বলতাম। এখন আর সেটা করিনা, আমি মূলত আমার বিয়ের সময় থেকে গণ্ডারের চামড়া তৈরি করেছি। আমি বিশ্বাস করতে পারি না মানুষ কিভাবে একটি পাব্লিক ফোরামে অমন ধরণের কথা বলতে পারে…।” 

পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে সবচেয়ে বড় ট্রলিং হয়েছে ২০২৩ সালের নভেম্বরে, যখন তিনি পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন। পিয়া আগে গায়ক অনুপম রায়ের স্ত্রী ছিলেন (২০২১-এ ডিভোর্স হয়)। বিয়ের খবর প্রকাশ্যে আসার পরপরই সোশ্যাল মিডিয়ায় মিম, কটাক্ষের বন্যা বয়ে যায়।  টলিউডের অনেকে ট্রলারদের বিরুদ্ধে সরব হয়ে পরম-পিয়ার পাশে দাঁড়ান।

টলিপাড়ার সেলিব্রিটিদের সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং

লিওনেল মেসির সঙ্গে তোলা ছবি পোস্ট করায় তীব্র ট্রোলিংয়ের শিকার হন সুভশ্রী গঙ্গোপাধ্যায়। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে মেসির ইভেন্টে বিশৃঙ্খলার মধ্যে তিনি ছবি শেয়ার করেন, যা নিয়ে নেটিজেনরা তাঁকে এবং তাঁর সন্তানদেরও কটাক্ষ করতে ছাড়েননি। পরিচালক-অভিনেতা ও রাজনীতিবিদ রাজ চক্রবর্তী তাঁর স্ত্রী শুভশ্রী গাঙ্গুলীর মেসি ইভেন্টের ছবি নিয়ে ট্রোলিংয়ের জবাবে পুলিশে অভিযোগ দায়ের করেন। তিনি নিজেও পরোক্ষভাবে ট্রোলের শিকার হন। 

বডি শেমিংয়ের জন্য প্রায়ই ট্রোলের শিকার হন স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি অবশ্য ট্রোলসকে কড়া জবাব দিয়ে থাকেন। টলিপাড়ার দেব, অঙ্কুশ হাজরা, যশ দাশগুপ্ত, বনি সেনগুপ্ত সহ অনেকেই ব্যক্তিগত সম্পর্ক বা পোস্ট নিয়ে একাধিকবার ট্রোল হয়েছেন।

Entertainment News Today Parambrata Chattopadhyay