Parambrata Chatterjee-Federation: ফেডারেশনের সঙ্গে জট কাটবে? আইনি লড়াই থেকে সরে সমঝোতার পথে পরমব্রত

পরমব্রতর সঙ্গে সঙ্গে আইনি ঝামেলায় ফেঁসেছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন, অনির্বাণ ভট্টাচার্য, থেকে সুদেস্না রায় এবং অনেকেই। পরম ফেডারেশনের সঙ্গে আর ঝামেলা চান না, এমনটাই বলতে শোনা গিয়েছে তাকে...

পরমব্রতর সঙ্গে সঙ্গে আইনি ঝামেলায় ফেঁসেছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন, অনির্বাণ ভট্টাচার্য, থেকে সুদেস্না রায় এবং অনেকেই। পরম ফেডারেশনের সঙ্গে আর ঝামেলা চান না, এমনটাই বলতে শোনা গিয়েছে তাকে...

author-image
Anurupa Chakraborty
New Update
param

কী বলছেন পরম?

Parambrata Chatterjee-Federation: শেষ একটা বছর ধরে পরমব্রত চট্টোপাধ্যায় ফেডারেশনের সঙ্গে নানা সমস্যায় জড়িয়েছেন। আইনি ফ্যাসাদে পড়েছিলেন অভিনেতা - পরিচালক। তবে, কিছুদিন আগেই জানিয়েছিলেন তিনি আর কোনও অশান্তি চান না। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে কথা বললে তিনি জানান, আলোচনা ছাড়া কিছু বলতে পারবেন না, যে তারা পরমের সঙ্গে আইনি প্রক্রিয়া শেষ করতে চান কিনা। আর আজ সকালেই পরম আবার একটি ভিডিও পোস্ট করলেন।

Advertisment

পরমব্রতর সঙ্গে সঙ্গে আইনি ঝামেলায় ফেঁসেছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন, অনির্বাণ ভট্টাচার্য, থেকে সুদেস্না রায় এবং অনেকেই। পরম ফেডারেশনের সঙ্গে আর ঝামেলা  চান না, এমনটাই বলতে শোনা গিয়েছে তাকে। আজ সকাল হতেই তাকে একটি ভিডিও পোস্ট করতে দেখা যায়। এর আগে যদিও বা, অনেক পরিচালক ফেডারেশনের সঙ্গে ঝামেলা মিটিয়ে নিয়েছেন। কিন্তু, পরম এতদিনে নিজে থেকেই সব মিটিয়ে নেওয়ার হাত বাড়িয়েছেন। কী বলছেন পরিচালক-অভিনেতা?

Aishwarya Rai Bachchan: নরেন্দ্র মোদীর সামনে বড় কথা ঐশ্বর্যর! নমোকে ইঙ্গিত করে কী বললেন তিনি?

Advertisment

পরম বলছেন, "নমস্কার। কতগুলো গুরুত্বপূর্ণ কথা। অনেকেই হয়তো জানেন, গত একবছর ধরে ফেডারেশনের সঙ্গে আমার বেশ কিছু বন্ধুদের এবং আমার নানা বাক-বিতন্ডা এবং মনোমালিন্য, ভুলভাল চলছিল। আজকে আমি খুব আশাবাদী যে আমরা পুরনো সব কিছু ভুলে, আবার কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কাজ করতে পারব। আমি নিজের সিদ্ধান্ত জানাচ্ছি। বাকিদের কথা বলতে পারব না। আমি নিজেকে ব্যক্তিগতভাবে আর আইনি প্রক্রিয়ায় রাখছি না। বর্তমানেও রাখছি না, আর ভবিষ্যতে-ও না। এই ইন্ডাস্ট্রিতে ২৫ বছর ধরে কাজ করার সুবাদে আমি জানি, এই ফেডারেশন একটা পরিবার। পরিবারের মধ্যে কখনও ভুল-বোঝাবুঝি হয় তবে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া শ্রেয়। আদালত বা আইনি প্রক্রিয়ার মধ্যে বিষয়টাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত একেবারেই হঠকারী ছিল।" 

Ranojoy Vishnu: জিতুর জায়গায় রণজয়? আর্যের জুতোয় পা গলাবেন অভিনেতা?

এদিকে, পরম এই বিবৃতি দিতেই বেশিরভাগ একটাই দাবি করলেন, 'তাহলে কি তিনি সত্যিই বিক্রি হয়ে গেলেন?' পরম গুন গাইলেন ফেডারেশন ও তাঁর সভাপতি স্বরূপ বিশ্বাসের। তাঁর কথায়, "মতবিরোধের সময় আমি বলেছি, যে ফেডারেশন খুব দরকার। এবং তাঁরা যে অত্যন্ত দক্ষ তা একেবারেই নিশ্চিত। বিশেষ করে ফেডারেশনের তত্বাবধানে অন্যান্য গভার্নিং বডি-গুলো যেভাবে কাজ করছে, এবং স্বরূপ বিশ্বাসের লিডারশিপে যেভাবে গোটা ফেডারেশন সুসংবদ্ধ ভাবে কাজ করছে, তা প্রশংসার দাবি রাখে। আমার বিশ্বাস, সকলের সঙ্গে কথা বলে আমরা কাজ করতে পারব।" 
 

Federation Parambrata Chattopadhyay