TRP This Week: হাই ভোলটেজ পর্বের আগেই TRP-তে ধামাকা পরশুরামের, সেরা ৫ থেকে ছিটকে গেল কোন মেগা?

Bengali Serial TRP: আগামী ১৬ ও ১৭ নভেম্বর পরশুরাম আজকের নায়ক-এ হাই ভোলটেজ দু'দিন। তার আগেই হারানো জায়গা ফিরে পেল এই ধারাবাহিক। প্রথম পাঁচে কামাল করল আর কোন মেগা?

Bengali Serial TRP: আগামী ১৬ ও ১৭ নভেম্বর পরশুরাম আজকের নায়ক-এ হাই ভোলটেজ দু'দিন। তার আগেই হারানো জায়গা ফিরে পেল এই ধারাবাহিক। প্রথম পাঁচে কামাল করল আর কোন মেগা?

author-image
Kasturi Kundu
New Update
cats

TRP-তে ধামাকা

Top 5 Serial In TRP List: এসে গেল আরও এক বৃহস্পতিবার, অর্থাৎ বাংলা মেগার রিপোর্ট কার্ড হাতে পাওয়ার দিন। দর্শকের রায়ে নম্বরের ভিত্তিতে বাংলা ধারাবাহিকের ভাগ্য বিচার হয় লক্ষ্মীবারে। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় বিরাট রদবদল। বেশ কয়েক সপ্তাহ পর হারানো জায়গা ফিরে পেল পরশুরাম আজকের নায়ক।  আগামী ১৬ ও ১৭ নভেম্বর পরশুরাম আজকের নায়ক-এ সম্প্রচারিত হবে হাই ভোলটেজ দু'দিন। তার আগেই বিরাট ধামাকা এই মেগার। কী খেল দেখাল পরশুরাম আর তটিনী?

Advertisment

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হালকা শীতের মেজাজে হারানো জায়গা ফিরে পেল পরশুরাম। বেশ কয়েক সপ্তাহ পর চেনা ছন্দে ফিরল এই ধারাবাহিক। ধামাকাদার পর্বের সম্প্রচারের আগেই টিআরপি-র 'নায়ক' পরশুরাম। ৭.১ পয়েন্ট সহযোগে বেঙ্গল টপার এই ধারাবাহিক। বহুদিন পর প্রথম স্থান ফিরে পেতেই  স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত কলাকুশলীরা।

আরও পড়ুন সোম-পার্বতীর ২১ দিনের চ্যালেঞ্জেই প্রথম পাঁচে 'আমাদের দাদামণি', পয়লা নম্বরে কে?

Advertisment

 টিআরপি তালিকায় প্রথম তিনে জায়গা পেল কোন মেগা? চলতি সপ্তাহে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে রাঙামতি তিরন্দাজ ও পরিণীতা। বেশ কয়েক সপ্তাহ টিআরপি-তে শীর্ষস্থান ধরে রেখেছিল পরিণীতা। এই সপ্তাহে প্রথম স্থান খোয়াল এই ধারাবাহিক। ৬.৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানাধিকারী রাঙামতি আর বেশ খানিকটা নম্বর কমে পরিণীতার ঝুলিতে এসেছে ৬.৪ পয়েন্ট।

আরও পড়ুন জীতু হাসপাতালে ভর্তি হতেই নম্বর কমল 'চিরদিনই তুমি যে আমার'-এর, শীর্ষস্থানে কামাল কোন মেগার?

নম্বরের ভিত্তিতে তৃতীয়ে রয়েছে এই মেগা। এবার দেখে নেওয়া যাক টিআরপি তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে ঠাঁই পেল কোন দুই ধারাবাহিক? চতুর্থে তো ত্রয়ীর মিলন। জগদ্ধাত্রী, রাণী ভবানী আর চিরসখা এই তিনটি মেগার মোট প্রাপ্তি ৬.২ পয়েন্ট। চলতি সপ্তাহে প্রথম পাঁচের শেষে অর্থাৎ পঞ্চমে রয়েছে চিরদিনই তুমি যে আমার। এই মেগার ঝুলিতে এসেছে ৬.১ পয়েন্ট। গত সপ্তাহেও ছিল টপ ফাইভে, কিন্তু সেরা পাঁচে দেখা নেই দাদামণি-র। 

আরও পড়ুন লক্ষ্মীপুজোর পরই ভাগ্যবদল! টিআরপি-তে বিরাট চমক, পরশুরামকে টেক্কা দিয়ে বেঙ্গল টপার কোন মেগা?

Bengali Serial Bengali serial TRP