Parineeti and Raghav: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি, ছেলের কী নাম রাখলেন পরীনীতি-রাঘব?

Parineeti and Raghav: ছেলের প্রথম ঝলক শেয়ার করে তাঁরা লিখেছেন, “আমাদের হৃদয়, জীবনের অনন্ত ফোঁটায় আজ প্রশান্তি অনুভব করছে। ছেলের নাম ঘোষণার আগে এক শ্লোক লিখেছিলেন।

Parineeti and Raghav: ছেলের প্রথম ঝলক শেয়ার করে তাঁরা লিখেছেন, “আমাদের হৃদয়, জীবনের অনন্ত ফোঁটায় আজ প্রশান্তি অনুভব করছে। ছেলের নাম ঘোষণার আগে এক শ্লোক লিখেছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
“Jalasya rūpam, premasya svarūpam — tatra eva Neer.”Our hearts found peace in an eternal drop of

ছেলের কী নাম রাখলেন তাঁরা?

 Parineeti-Raghav Reveals Baby Name: পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা অবশেষে তাঁদের নবজাতক পুত্রের প্রথম ছবি শেয়ার করেছেন, যা দেখে ভক্তদের মধ্যে আনন্দের ঢেউ। কিছুদিন আগেই জানা গিয়েছিল তাঁদের জীবনের সীমাহীন আনন্দ ভূমিষ্ঠ হয়েছে। 

Advertisment

ছেলের প্রথম ঝলক শেয়ার করে তাঁরা লিখেছেন, “আমাদের হৃদয়, জীবনের অনন্ত ফোঁটায় আজ প্রশান্তি অনুভব করছে। ছেলের নাম ঘোষণার আগে এক শ্লোক লিখেছিলেন। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, জলের রূপ, প্রেমের স্বরূপ- সেখানেই নিহিত ‘নীর’।” ছবিতে দেখা যায়, তাঁদের ছোট্ট শিশুকে আলতো করে জড়িয়ে ধরে আছেন এই তারকা দম্পতি। সঙ্গে প্রকাশ করেছেন শিশুটির নাম- নীর। নামের অর্থের কথাও ক্যাপশনে তুলে ধরেছেন পরিণীতি।

Shatrughna Sinha: 'একটু মদ খাও', শত্রুঘ্ন-কে এহেন পরামর্শ দেন কে?

আমরা তার নাম রেখেছি ‘নীর’— বিশুদ্ধ, ঐশ্বরিক, সীমাহীন।” অর্থাৎ, ‘নীর’ নামটির মধ্যে আছে জলের মতো পবিত্রতা ও প্রেমের মতো গভীরতা— এই অনুভবই বাক্যটি প্রকাশ করে। পুত্রসন্তানের নাম ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। বলিউড সেলেবরাও মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।

Advertisment

বিয়ের পর থেকেই পরিণীতি ও রাঘব তাঁদের ব্যক্তিগত জীবন খুব সাবধানে সামলে চলেছেন। তাই সন্তানের প্রথম ঝলক দেখে ভক্তরা উচ্ছ্বসিত। শিশুর নাম ও ছবিটি ঘিরে এখন জোড় দম্পতি আলোচনায়। প্রসঙ্গে, কয়েকদিন আগে পরী এবং নিরের জন্য পুজো দিতে মাহকাল মন্দিরে যান রাঘব। পুত্র সন্তান আসার পর তাঁরা জানিয়েছিলেন.. 

“সে অবশেষে এসে গেছে! আগে শুধু একে অপরকে পেয়েছিলাম, তখনই মনে হত সুখী। কিন্তু এখন, এই ছোট্ট জীবনের আগমনে মনে হচ্ছে, যেন সবকিছুই পেয়ে গিয়েছি।" 

Parineeti Chopra Entertainment News Today