/indian-express-bangla/media/media_files/2026/01/31/sayak-2026-01-31-18-09-30.jpg)
গ্যাঁড়াকলে সায়ক...
পার্ক স্ট্রিটের ওলি পাবে, শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে ডিনারে গিয়ে বেজায় বিপদে পড়লেন সায়ক চক্রবর্তী। আচমকাই এক অনভিপ্রেত ঘটনার মুখোমুখি হন টেলিপাড়ার এই সেলেব ইনফ্লুয়েন্সার। তাঁর অভিযোগ, মটনের স্টেক অর্ডার দেওয়া হলেও, তাঁদের টেবিলে পরিবেশন করা হয় গোমাংসের স্টেক। এই ঘটনার পরপরই পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন সায়ক, যার ভিত্তিতে শনিবার ওই রেস্তরাঁর এক ওয়েটারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ মারফত খবর, ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। খবর এমনি, পুলিশ তদন্ত করছে। এবং, রেস্তোরাঁর পক্ষেও ঘটনা দেখা হচ্ছে খতিয়ে।
A R Rahman: ‘মিউজিক ডিরেক্টর না অভিনেতা?’ এ আর রহমানকে কপিলের রসিকতা
সায়ক চক্রবর্তী নিজের সঙ্গে ঘটা সমস্ত ঘটনা, লাইভ করে জানিয়েছিলেন। যদিও বর্তমানে সেই লাইভ ভিডিওগুলি এর ফেসবুকে নেই। অভিনেতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছিলেন, সেগুলি একাধিক রিপোর্টের কারণেই রিমুভ হয়ে গিয়েছে। সেদিন ওলি পাবে, সায়কের সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। তিনজনেই মাটন স্টেক অর্ডার করেছিলেন। সায়কের দাবি, প্রথমে তাঁরা বুঝতে পারেননি, খাবারে কী পরিবেশন করা হয়েছে। পরে যখন ওয়েটার আরও একটি স্টেকের প্লেট টেবিলে রেখে যান, তখন তাঁরা জিজ্ঞেস করেন, এতে কী আছে? তিনি জানান এটা বিফ স্টেক। তারপরেই সায়কের মাথা গরম হয়ে যায়।
সেই মুহূর্ত থেকেই বচসা শুরু হয়। সায়কের কথায়, অজান্তে গোমাংস খেয়ে তিনি যে কী করবেন, ভাবতে পারছিলেন না। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে এমনও জানিয়েছিলেন, 'মানুষ তো যেটা অর্ডার করেছে, সেটাই পাবেন এমনটাই আশা রাখে। তাহলে আমার কি দোষ?'
Sayak Chakraborty: 'মুসলমানকে শুয়োরের মাংস খাওয়ানো হলে?' সায়কের পাশে রুদ্র, রেগে কাঁই রাহুল
লাইভে তাঁকে বলতে শোনা যায়, তিনি একজন ব্রাহ্মণ এবং তাঁকে না জানিয়ে কীভাবে এমন খাবার পরিবেশন করা হল, তা নিয়ে তিনি ক্ষুব্ধ। শেষ পর্যন্ত ওয়েটার ভুল স্বীকার করলেও রেস্তরাঁর ভেতরে দীর্ঘ সময় ধরে বচসা চলে বলে অভিযোগ। এই ঘটনার জেরেই থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তার ভিত্তিতেই শনিবার সংশ্লিষ্ট বেয়ারাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে বিষয়টি ঘিরে সমাজমাধ্যম ও টলিপাড়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা ও মতবিরোধ।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us