Parno Mitra: অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে নতুন ইনিংস, তৃণমূলে পার্ণো মিত্র, কেরিয়ারে কি তবে ভাঁটা?

Parno Mitra-TMC: পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ভোগ সিরিজে তিনি অভিনয় করেছেন ডামরির ভুমিকায়। এবং, তখন তিনি দারুণ প্রশংসা পেয়েছেন। খেয়াল করলে দেখা যাবে...

Parno Mitra-TMC: পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ভোগ সিরিজে তিনি অভিনয় করেছেন ডামরির ভুমিকায়। এবং, তখন তিনি দারুণ প্রশংসা পেয়েছেন। খেয়াল করলে দেখা যাবে...

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
parno

কীভাবে শুরু হয়েছিল অভিনেত্রীর?

২১ এর বিধানসভায় বিজেপির হয়ে বরানগর থেকে প্রতিনিধিত্ব করেছিলেন পার্ণো মিত্র। অভিনেত্রী আর ৫ জন তারকার মতই রাজনীতির মঞ্চে পা রেখেছিলেন। তবে, তিনি একেবারেই রং জমাতে পারেননি। সেই কারণেই কি তবে এবার দল বদল হয়ে গেল তাঁর? 

Advertisment

আজ বেলা গড়াতেই তিনি তৃণমূলে যোগ দিলেন। যদিও, আগের বারের বিধানসভায় তিনি হেরে গিয়েছিলেন। আজ নতুন শুরুর পথে পা বাড়িয়েছেন। সামনের দিনে, তিনি আসন্ন বিধানসভায় নতুন করে লড়ার টিকিট পাচ্ছেন কিনা, সেটাই দেখার। এদিকে, অভিনেত্রী হিসেবে কিন্তু  পার্ণো নিজের কাজে বেজায় ব্যাস্ত। শেষ কিছু প্রোজেক্টে তিনি কাজ করে বেশ নাম কুড়িয়েছেন। 

Dev-Subhashree: দেব-শুভশ্রী বিতর্কে ইতি? অভিনেতার মন্তব্যে নতুন বার্তা

পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ভোগ সিরিজে তিনি অভিনয় করেছেন ডামরির ভুমিকায়। এবং, তখন তিনি দারুণ প্রশংসা পেয়েছেন। খেয়াল করলে দেখা যাবে, তারপর সৌরভ পালোধীর অঙ্ক কি কঠিন ছবিতে কাজলের ভুমিকায় তাঁকে দখা গিয়েছে। সেই ছবিতেও তিনি বেশ অন্যরকম ভুমিকায় ছিলেন তিনি। 

যদিও শুরুটা হয়েছিল সিরিয়াল দিয়ে। বউ কথা কও ধারাবাহিকে তিনি জনপ্রিয়তা পান। তারপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। রঞ্জনা আমি আর আসব না দিয়ে, সিনেমায় অভিষেক হয়। তারপর নানারকমের ছবিতে তিনি কাজ করেছেন। অপুর পাঁচালি হোক, বা ধর্মযুদ্ধ, কিংবা ইরফান খানের ডুব- এসব ছবিতেই নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন তিনি। 

প্রসঙ্গে, আজ থেকে নতুন শুরু করেছেন তিনি। সামনের দিনে আদৌ নিজেকে অভিনেত্রীর পর ভাল রাজনীতিবিদ হিসেবে প্রমাণ করতে পারেন কিনা, সেটাই দেখার। 

tmc parno mitra Entertainment News Today