/indian-express-bangla/media/media_files/2025/12/02/pawan-2025-12-02-18-00-32.jpg)
এখন কেমন আছেন তিনি?
ইন্ডিয়ান আইডল ১২-এর বিজয়ী, পবনদীপ রাজন ২০২৫ সালের মে মাসে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হন। উত্তর প্রদেশের মোরাদাবাদের কাছে ঘটে যাওয়া, ওই দুর্ঘটনায় তার দুই পায়ে ফ্র্যাকচার, ডান হাতে গুরুতর আঘাত এবং মাথায় চোট লাগে। এসবের কারণে তাঁকে একাধিক অস্ত্রোপচার করাতে হয়। দীর্ঘ কয়েক মাস শয্যাশায়ী থাকতে হয়। প্রায় সাত মাস পর, সেলিম-সুলাইমানের পডকাস্টে প্রথমবার উপস্থিত হয়ে পবনদীপ সেই দুঃসহ অভিজ্ঞতার কথা শোনান। জানান কীভাবে বিপর্যয়ের মধ্যেও তিনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখেছিলেন।
ঘটনাটি স্মরণ করে পবনদীপ বলেন, সেদিন তাঁর একটি লাইভ শো ছিল। দিনের বেলায় রওনা হওয়ার কথা থাকলেও, শেষমেশ সন্ধ্যায় যাত্রা শুরু করেন, ভেবে যে ভোরের আগেই পৌঁছে যাবেন। রাত প্রায় ৩টার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। ঠিক তখনই দুর্ঘটনা ঘটে। ড্রাইভার ঘুমিয়ে পড়েছিলেন, আর রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে গাড়িটি সজোরে ধাক্কা মারে। তাঁর দরজা খুলছিল না। কেবল একটি হাত কাজ করছিল। তিনি গাড়ির ভেতরে আটকে পড়েন। তিনি জানান, "আমি শুধু বসে ছিলাম। অন্যদের থেকে সাহায্য চাইছিলাম, কিন্তু কেউ এগিয়ে আসছিল না।"
Federation-Bengali Cinema: প্রযোজকদের বৈঠকে নতুন নিয়মে ক্ষোভ- বাংলা ছবির ভবিষ্যৎ কি আরও সংকটে?
পবনদীপ আরও বলেন, "সাহায্য চাইতে থাকলেও প্রথমে কেউ ঘটনাস্থলে ছিলই না। পরে পুলিশ আসে এবং তখনই গাড়িতে আগুন ধরে যায়। তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন বলে, ঠিক কতক্ষণ গাড়ির ভেতরে ছিলেন তা মনে নেই। তাঁর কথায়, "পুলিশ আমাকে টেনে বের করে আনে। তারপর আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।" সেখানে তাঁর পা ও হাত ভেঙে গেছে বলে জানা যায়।
তাঁর শরীরের আপডেট জানাতে গিয়ে তিনি বলেন, দুর্ঘটনার পর প্রথম এক মাস বিছানা থেকেও সরে দাঁড়াতে পারতেন না। তাঁর কথায়, "এখন আমি একটু হাঁটতে পারি, এটা খুবই আনন্দের। সেই সময় আমাকে উপলব্ধি করিয়েছে হাঁটতে পারার মূল্য কতটা।" ধীরে ধীরে তিনি গিটার বাজানোও শুরু করেছেন, যদিও তাঁর হাত সম্পূর্ণভাবে সেরে ওঠেনি।
Bigg Boss-Gaurav Khanna: 'আমি স্ত্রীর সিদ্ধান্তকে', সন্তান আবেগে বিগ-বস শেষের আগে চোখে জল গৌরবের
৫ মে, ২০২৫-এ আহমেদাবাদের লাইভ শো-এর উদ্দেশ্যে দিল্লি যাচ্ছিলেন পবনদীপ। ভোররাতেই ঘটে যায় দুর্ঘটনা; প্রথমে তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য দিল্লি–এনসিআরের একটি বড় হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তাঁর একাধিক অস্ত্রোপচার করা হয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us