/indian-express-bangla/media/media_files/2025/12/10/rk2-2025-12-10-10-16-58.jpg)
কী বললেন তিনি রণবীরকে নিয়ে?
ভারতীয় সিনে জগতে একে অপরের কাজকে খোলাখুলি প্রশংসা করতে, অভিনেতাদের মধ্যে খুবই কম দেখা যায়। কারণ একই ধরনের চরিত্র, একই সুযোগ এবং একই পরিসরে কাজ করায় তাদের মাঝে স্বাভাবিকভাবেই প্রতিযোগিতা থাকে। তবুও কখনও কখনও এমন মুহূর্ত তৈরি হয়, যখন একজন শিল্পী তার সহ-তারকার প্রতিভাকে অত্যন্ত আন্তরিকভাবে স্বীকৃতি দেন। সম্প্রতি এমনই একটি মুহূর্ত তৈরি করেন অভিনেতা পীযূষ মিশ্র, যখন তিনি রণবীর কাপুরের একজন অভিনেতা হিসেবে এবং একজন মানুষ হিসেবে খোলামেলা প্রশংসা করেন।
লালানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে পীযূষকে জিজ্ঞাসা করা হয়েছিল ইমতিয়াজ আলীর পরিচালনায় তৈরি রকস্টার ও তামাশা ছবিতে রণবীরের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে। উত্তরে তিনি রণবীরের উদার মানসিকতা ও নিঃসংকোচ অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। পীযূষ বলেন, “আরে, ওকে নিয়ে কিছু জিজ্ঞাসা করো না! ও ছেলে অন্য কিছু। এতটা নির্ভিক, এতটা মুক্তমনা মানুষ আমি জীবনে দেখিনি। এত বড় একটা পরিবারের ছেলে- বাবা, ঠাকুরদাদা, প্রপিতামহ, পৃথ্বীরাজ কাপুর পর্যন্ত- এসবের কোনও বোঝা তাকে বহন করতে দেখি না, এক শতাংশও না।”
Shabana Azmi: ‘সন্তান না থাকাই আমাকে শক্ত করেছে’, মাতৃত্ব ও সমাজের চাপ নিয়ে খোলামেলা শাবানা
আলাদা এক সাক্ষাৎকারে, Curly Tales-কে পীযূষ বলেন, “রণবীর গজব অভিনেতা। এত বড় তারকা হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনও অহংকার নেই, কোনও তাচ্ছিল্য নেই। সে আমার অন্যতম প্রিয় অভিনেতা।”
রণবীরের সহ-অভিনেতাদের কাছ থেকে এ ধরনের প্রশংসা অবশ্য নতুন নয়। অভিনেতা অজিঙ্কা দেওও তার সঙ্গে কাজ করে একই অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন। তিনি বলেন, “আরকে আমাকে এমন স্বাচ্ছন্দ্য দিয়েছিল যে আমি অবাক হয়ে গিয়েছিলাম। প্রতিটি শটের পর বলত— ‘স্যার, সুন্দর শট হয়েছে!’ এমনকি মজা করে জিজ্ঞাসা করত আমি কোথায় জিম করি। কোনও ফিল্টার নেই, কোনও ভান নেই—একজন সত্যিকারের মানুষ।”
‘ধুরন্ধর’–এর পর বড় চমক, চিনতে পারছেন এই অভিনেতাকে?
রণবীর কাপুরের এই সহজ-সরল, বিনয়ী ব্যবহার এবং প্রতিটা চরিত্রকে পুরোটা দিয়ে জীবন্ত করে তোলার ক্ষমতা বলিউডে তাকে আলাদা জায়গায় পৌঁছে দিয়েছে। সামনে তার ছবি লাভ অ্যান্ড ওয়ার মুক্তি পাবে, যা পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি। ছবিতে রণবীরের সঙ্গে দেখা যাবে ভিকি কৌশল ও আলিয়া ভাটকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us