Content Creator Death: প্রবাসে শেষ নিঃশ্বাস দীপঙ্করের, শোকের ছায়া অনুরাগীমহলে

দীপঙ্কর দ্বীপ সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। প্রাণবন্ত কণ্ঠস্বর, সহজ-সরল উপস্থাপনা এবং ব্যতিক্রমী গল্প বলার ভঙ্গি তাঁকে অনন্য করে তোলে।

দীপঙ্কর দ্বীপ সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। প্রাণবন্ত কণ্ঠস্বর, সহজ-সরল উপস্থাপনা এবং ব্যতিক্রমী গল্প বলার ভঙ্গি তাঁকে অনন্য করে তোলে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
RIP (2)

চলে গেলেন ক্রিয়েটর...

Bangladeshi content creator: কথায় বলে মানুষের প্রাণের কোনও ভরসা নেই। এক্ষুনি আছে তো পরমুহূর্তেই নেই। ঠিক সেরকমই এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল বাংলাদেশের বুকে। একজন মানুষ যে এত অল্প বয়সেই চলে যাবেন না ফেরার দেশে, কেউ বিশ্বাস করতে পেরেছিলেন? গতকাল রাতেও অনেকের সঙ্গেই কথা হয়েছে আর আজকেই তিনি না ফেরার দেশে?

Advertisment

কথা ছিল কিছুদিনের মধ্যেই নিজের দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু তারপর যে এহেন ঘটনা ঘটে সেটা যেন ভাবনার বাইরে। বাংলাদের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দিপঙ্কর দাস আর নেই। তাঁর এই মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই যেন চোখের জল বাধ মানছে না। দীপঙ্কর দ্বীপের শিকড় সিলেটের মাটিতে। ছোটবেলা থেকেই তিনি সংগীত, নাটক ও উপস্থাপনার প্রতি গভীর আগ্রহী ছিলেন। ছাত্রজীবন থেকেই স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। জীবিকার প্রয়োজনে তিনি পরবর্তীতে মালয়েশিয়ায় প্রবাস জীবন শুরু করেন। কিন্তু প্রবাসেও থেমে থাকেননি- বাংলাদেশি প্রবাসীদের হাসি, কান্না, সংগ্রাম ও জীবনের গল্প তুলে ধরে, তিনি হয়ে উঠেছিলেন এক পরিচিত মুখ।

Govinda Health Update: হাসপাতাল থেকে ছাড়া পেলেন গোবিন্দা, কী জানাচ্ছেন চিকিৎসকরা?

Advertisment

বুধবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকালে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপ। তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশ-বিদেশের ভক্ত, বন্ধু ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

দীপঙ্কর দ্বীপ সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। প্রাণবন্ত কণ্ঠস্বর, সহজ-সরল উপস্থাপনা এবং ব্যতিক্রমী গল্প বলার ভঙ্গি তাঁকে অনন্য করে তোলে। তাঁর ভিডিওগুলোতে প্রবাস জীবনের সুখ-দুঃখ, সামাজিক ব্যঙ্গ, দেশপ্রেম ও মানবিক বার্তা উঠে আসত। সাধারণ মানুষের জীবনের গল্পকেও তিনি হাস্যরস ও আবেগের সঙ্গে এমনভাবে উপস্থাপন করতেন, যা দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলত।

Dharmendra Health: এমন ভালবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার, ধর্মেন্দ্রর বাড়ির সামনেই কান্নায় ভেঙে পড়লেন অটো চালক

তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ঢল নেমেছে। অসংখ্য মানুষ স্মৃতিচারণ করে লিখেছেন, “প্রবাসের হাসিখুশি মানুষটি চলে গেলেন চিরবিদায়ে।” কেউ বলেছেন, “দীপঙ্কর দ্বীপ প্রমাণ করেছিলেন, হাসির মাঝেও মানুষ ভালোবাসা ছড়াতে পারে।” পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীপঙ্কর দ্বীপের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তাঁর প্রয়াণে পরিবার, সহকর্মী, প্রবাসী সমাজ ও অনলাইন দুনিয়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Bangladesh Entertainment News Today