/indian-express-bangla/media/media_files/2026/01/11/prashant-tamang-2026-01-11-14-48-15.jpg)
কী হয়েছিল প্রশান্ত তামাংয়ের?
গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাংয়ের (Prashant Tamang) আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সংগীত ও বিনোদন জগৎ। মাত্র ৪৩ বছর বয়সে নয়াদিল্লিতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রশান্ত। তাঁর প্রয়াণের খবরে ভক্ত ও সহশিল্পীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দার্জিলিংয়ের বাসিন্দা ও নেপালি বংশোদ্ভূত প্রশান্ত তামাং ২০০৪ সালে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর তৃতীয় সিজনে বিজয়ী হয়ে দেশজুড়ে পরিচিতি লাভ করেন। সাধারণ এক যুবক থেকে তারকা হয়ে ওঠার তাঁর যাত্রা বহু মানুষের অনুপ্রেরণা ছিল।
আরও পড়ুন: তাহসানের ব্যক্তিজীবনে ফের ভাঙন, রোজার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে কি বললেন?
ইউনিফর্ম পরা এক সাধারণ যুবকের গান গেয়ে দেশের অন্যতম বড় রিয়েলিটি শো জিতে নেওয়া ছিল এক অনুপ্রেরণামূলক গল্প। তাঁর সহজ-সরল ব্যক্তিত্ব, পরিশ্রমী মনোভাব ও আবেগঘন কণ্ঠস্বর তাঁকে দ্রুত জনপ্রিয় করে তোলে। বিশেষ করে দার্জিলিং, সিকিম ও উত্তরবঙ্গের মানুষ তাঁর সাফল্যে গর্বিত ছিলেন।
আরও পড়ুন: ভক্তদের ভিড়ে আটকে অমিতাভ, সুরাট বিমানবন্দরে চরম উত্তেজনা
প্রশ্ন উঠছে কী কারণে এত অল্প বয়সে থেমে গেল তাঁর জীবন?
সূত্রে খবর, অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠান শেষ করে তিনি দিল্লিতে এসেছিলেন। রবিবার সকাল ৯টা নাগাদ দিল্লির দ্বারকা এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রশান্ত তামাংয় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে প্রাথমিক সূত্রে খবর, তবে তাঁর পরিবার বা চিকিৎসক মহল থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক প্রকাশ
প্রশান্ত তামাংয়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সংগীত ও বিনোদন জগৎ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শোক প্রকাশ করে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত জনপ্রিয় গায়ক ও জাতীয় খ্যাতিসম্পন্ন শিল্পী প্রশান্ত তামাং-এর আজকের আকস্মিক ও অকালপ্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।
দার্জিলিং পাহাড়ে তাঁর শিকড় এবং একসময় কলকাতা পুলিশের সঙ্গে তাঁর যুক্ত থাকার স্মৃতি তাঁকে আমাদের বাংলার মানুষের কাছে বিশেষভাবে আপন করে তুলেছিল।
আমি তাঁর পরিবার, বন্ধু-পরিজন এবং অসংখ্য অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’
আরও পড়ুন: ভক্তদের ভিড়ে আটকে অমিতাভ, সুরাট বিমানবন্দরে চরম উত্তেজনা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us