Nick-Priyanka: নিক জোনাস প্রিয়াঙ্কার সোশ্যাল মিডিয়া ম্যানেজার! কি বললেন অভিনেত্রী?

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস, বিনোদন জগতের মনমুগ্ধকর যুগল, এখনও ভক্তদের জন্য ‘রিল লাইফ গোলস’। বিশ্বমঞ্চে একে অপরকে উৎসাহিত করা হোক বা মজার রীল শেয়ার করা, তাঁদের সম্পর্ক সবসময় মন ছুঁয়ে যায়।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস, বিনোদন জগতের মনমুগ্ধকর যুগল, এখনও ভক্তদের জন্য ‘রিল লাইফ গোলস’। বিশ্বমঞ্চে একে অপরকে উৎসাহিত করা হোক বা মজার রীল শেয়ার করা, তাঁদের সম্পর্ক সবসময় মন ছুঁয়ে যায়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
priyanka

কি বললেন অভিনেত্রী?

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস, বিনোদন জগতের সবচেয়ে মনমুগ্ধকর যুগল, এখনও ভক্তদের জন্য ‘রিল লাইফ গোলস’। বিশ্বমঞ্চে একে অপরকে উৎসাহিত করা হোক বা মজার রীল শেয়ার করা, তাঁদের সম্পর্ক সবসময় মন ছুঁয়ে যায়। সম্প্রতি প্রিয়াঙ্কা তাঁর ভ্লগ “What you didn’t see… @GoldenGlobes”-এ দেখালেন, নিক শুধু তাঁর জীবনসঙ্গী নয়, এখন তাঁর অফিসিয়াল ‘সোশ্যাল মিডিয়া ম্যানেজার’।

Advertisment

গোল্ডেন গ্লোবসের প্রস্তুতি শুরু হয়েছিল ভ্রমণের সঙ্গে ছোটখাটো চ্যালেঞ্জ নিয়ে। প্রিয়াঙ্কা জানালেন, মিয়ামিতে বিমানবন্দরে তিন ঘণ্টা আটকে থাকতে হয়েছে। নিক হাসিমুখে বললেন, “টায়ার আবার ফিলাপ করতে হল, যা শুনতে অদ্ভুত মনে হয়।” ক্লান্তি সত্ত্বেও রাতের ফিটিংয়ে ঢুকতে হল প্রিয়াঙ্কাকে।

আরও পড়ুন: ‘এখন পাগলু দেখলে হাসি পায়’, সুপারহিট ‘পাগলু’ নিয়েই আত্মসমালোচনায় দেব!

Advertisment

হোটেল পেনিনসুলায় সাজার সময় প্রিয়াঙ্কা (Priyanka Chopra) মজার ঘটনা শেয়ার করে বলেন, চিহুহুয়া কুকুরটি রুমে রেখে আসা। হোটেল থেকে কল করে জানালো, “২৫টি ছোটখাটো দুর্ঘটনা হয়েছে।” প্রিয়াঙ্কা হেসে বললেন, “ছোট প্রতিশোধের মতো।” ইভেন্টের সময় নিক শুধু ফটোগ্রাফার নয়, পুরো ক্রিয়েশন টিমকে পরিচালনা করলেন। প্রিয়াঙ্কা হেসে বলেন, “আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার!” তিনি আরও বলেন, “নিকের সঙ্গে ইভেন্টে থাকা মজা, একা থাকলে কিছুটা ওভারওয়েল্মিং হয়। এখন শুধু তাঁর সঙ্গে ডেট নাইটের জন্য মুখিয়ে আছি।” 

আরও পড়ুন: পারফেক্ট প্রেম ভেবেই বড় ধাক্কা! প্রতারণার ভয়াবহ অভিজ্ঞতা ফাঁস করলেন শানায়া কাপুর

ভ্যারাইটি-র সঙ্গে আলাপে প্রিয়াঙ্কা তাঁদের সম্পর্কের ওপর মানুষের সমালোচনার প্রসঙ্গে মুখ খোলেন। তিনি বললেন, “আমাদের নিয়ে অনেক প্রশ্ন ছিল সংস্কৃতির পার্থক্য, ধর্ম, বা বয়সের ফারাক। তবে আমরা শুধু একে অপরকে দেখেছি, ‘এটার কোনো সমস্যা নেই।” প্রিয়াঙ্কা-নিকের প্রেম শুধু মনোমুগ্ধকর নয়, এটি দেখায় সত্যিকারের ভালোবাসা মানে বোঝাপড়া আর একে অপরের পাশে থাকা।

আরও পড়ুন: পলাশ মুচ্ছল বিতর্কে নতুন টুইস্ট! মানহানিকর মন্তব্যে আইনি লাগাম

Entertainment News Today entertainment Entertainment News priyanka chopra