/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/priya-759.jpg)
আবারও খবরের শিরোনামে প্রিয়া প্রকাশ ভারিওর। তাঁর প্রথম মালায়ালাম ছবি অরু আদার লাভ- এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হলেন দুই হায়দরাবাদবাসী।
কিছুদিন আগেই ছবির গানের একটি দৃশ্য় ভাইরাল হয় স্য়োশাল মিডিয়ায়, সেখানে দেখা গিয়েছিল একটি টিনেজ প্রেমের দৃশ্য়। একটি মেয়ে চোখের ইশারায় ইঙ্গিত দিচ্ছে তারই এক সহপাঠীকে। এ দৃশ্য নিয়ে যথেষ্ট হৈচৈ হয়েছে আগেই। এবার দাবি করা হয়েছে এই ভাবে চোখ মারা ইসলাম ধর্মের বিরুদ্ধে। সে কারণে ওই দৃশ্য সহ গানটিকে ছবি থেকে ছেঁটে ফেলার দাবি সহ শীর্ষ আদালতে আর্জি জানানো হয়েছে। ওই দৃশ্যটিকে ‘ আপত্তিকর দৃশ্য’ বলেও দাবি করা হয়েছে শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে করা আবেদনে বলা হয়েছে, ওই দৃশ্যের মাধ্যমে ইসলাম ধর্মকে ইচ্ছাকৃতভাবে আঘাতের চেষ্টা করা হয়েছে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/oruu-adaar-love-759.jpg)
অরু আদারু লাভ ছবিটি মুক্তি পায়নি এখনও। ইন্টারনেটে মুক্তি পেয়েছিল ওমর লুলু-র নতুন ছবি ‘ওরু আদার লাভ’-এর টিজার ৷ সঙ্গে ছিলেন নায়ক রোশন আবদুল রাউফ। গানটির একটি অংশ অনলাইনে পোস্ট করেছিলেন কম্পোজার শান রেহমান। সেই থেকেই প্রিয়া জ্বরে ভুগছেন নেটিজেনরা, কখনও ছবির নায়িকার চোখের ইশারা, তো কখনও মুখের ভঙ্গিতে কাবু হয়েছেন ইনস্টাগ্রাম থেকে ফেসবুক, সব সোশ্য়াল মিডিয়া ইউজাররা।। সব মিলিয়ে দক্ষিণি ফিল্ম দুনিয়ায় হট কেক এখন এই ছবিটি।
ভাইরাল দৃশ্য়টি দেখতে ক্লিক করুন:
গানের সম্পূর্ণ ভিডিওটি দেখুন:
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us