Bigg Boss Priyank Sharma Father Death: বিগ বস খ্যাত প্রিয়াঙ্কের পিতৃবিয়োগ, কঠিন সময়ে প্রাক্তন প্রেমিকা দিব্যা বললেন...

Priyank Sharma Father Passed Away: ৬০ পেরনোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রিয়াঙ্ক শর্মার বাবা। শোক সামলে সোশ্যাল মিডিয়ায় পিতৃবিয়োগের খবর দিলেন বিগ বস খ্যাত প্রিয়াঙ্ক।

Priyank Sharma Father Passed Away: ৬০ পেরনোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রিয়াঙ্ক শর্মার বাবা। শোক সামলে সোশ্যাল মিডিয়ায় পিতৃবিয়োগের খবর দিলেন বিগ বস খ্যাত প্রিয়াঙ্ক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

প্রিয়াঙ্কের পিতৃবিয়োগ

Priyank Sharma Father: হিন্দি টেলিভিশনের একাধিক রিয়্যালিটি শোয়ের পরিচিত মুখ প্রিয়াঙ্ক শর্মা। সেই তালিকায় রয়েছে যাকে রোডিজ রাইজিং, স্প্লিটসভিলা ১০ এবং বিগ বস ১১। দর্শকমহলেও খুব জনপ্রিয় প্রিয়াঙ্ক, তবে তাঁর জীবনে এখন শোকের ছায়া। বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন প্রিয়াঙ্ক। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে জানিয়েছেন, বাবা আর নেই। পিতৃশোকের মতো কঠিন মুহূর্তে তাঁকে সান্ত্বনা দিয়েছেন প্রাক্তন প্রেমিকা দিব্যা আগরওয়াল। 

Advertisment

আরও পড়ুন ৫০ কিলো ওজন কমাতে মানসিক যন্ত্রণা-মায়ের মৃত্যুশোক ভুলতে কাজে ডুব, জীবনের কঠিন লড়াই নিয়ে মুখ খুললেন অর্জুন

প্রিয়াঙ্ক শর্মা ইনস্টাগ্রামে তার বাবার একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'শান্তিতে বিশ্রাম করো, ড্যাডি। তোমাকে খুব মিস করব। আশা করি একদিন তোমাকে গর্বিত করতে পারব। তোমার আত্মার শান্তি কামনা করি।' সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হতেই ভক্তরা তাঁর প্রতি সমবেদনা জানিয়েছেন। নেটিজেনরাও প্রিয়াঙ্কের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। দিব্যা আগরওয়াল প্রিয়াঙ্কের পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, 'স্টে স্ট্রং' অর্থাৎ নিজেকে শক্ত করো। সঙ্গে একটা হার্ট ইমোজি। 

Advertisment

প্রিয়াঙ্কের এক ভক্ত শোকজ্ঞাপন বার্তায় লিখেছেন, 'হে ঈশ্বর! সত্যিই খুব দুঃখজনক খবর। আপনার আত্মার শান্তি কামনা করি। আপনাকে খুব মিস করবে। প্রিয়াঙ্ক ও তার পরিবারের জন্য রইল গভীর সমবেদনা ও প্রার্থনা।' অপর এক অনুরাগী সমবেদনা জানিয়ে লিখেছেন, 'ভাই, ঈশ্বর তোমাকে শক্তি দিক। বাবারা ছেলেদের মেরুদণ্ডের মতো। এখন তোমার মাথার উপর ছাদ না থাকলেও তুমি তোমার পরিবারের জন্য সেই ছাদ হয়ে গিয়েছো। ওঁর মৃত্যুর খবর শুনে সত্যিই স্তব্ধ হয়ে গিয়েছি। ঈশ্বর তোমাদের পরিবারকে শক্তি দিন। আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। স্টে স্ট্রং।'

আরও পড়ুন 'পুরুষদের পিরিয়ডস হওয়া উচিত তাহলেই...', মন্তব্য ঘিরে বিতর্কের মাঝে পালটা কী সাফাই রশ্মিকার?

প্রসঙ্গত, স্প্লিটসভিলা  ১০ আর রোডিজ রাইজিং-এ অংশগ্রহণের পরই সকলের নজর কেড়েছিলেন প্রিয়াঙ্ক। এরপর সলমন খানের সঞ্চালনায় বিগ বস ১১-এর ঘরে প্রিয়াঙ্কের উপস্থিতি, দিব্যা আগরওয়ালের সঙ্গে সম্পর্কের কানাঘুষোর জন্যই লাইমলাইটে ছিনিয়ে নিয়েছিলেন।

আরও পড়ুন বিবাহবার্ষিকীতে খুশির ডবল ধামাকা! ঘরে এল লক্ষ্মীছানা, পুত্র না কন্যা সন্তানের বাবা হলেন রাজকুমার?

priyank sharma