Golden Globes 2026: গোল্ডেন গ্লোবস ২০২৬-এ প্রিয়াঙ্কা, আন্তর্জাতিক মঞ্চে ভারতের গর্ব

আন্তর্জাতিক বিনোদন জগতে ভারতের অবস্থান ক্রমশ দৃঢ় হচ্ছে। বলিউড থেকে হলিউড এই দীর্ঘ যাত্রাপথে তিনি যে সাফল্যের স্বাক্ষর রেখেছেন, তা আজ অসংখ্য শিল্পীর অনুপ্রেরণা।

আন্তর্জাতিক বিনোদন জগতে ভারতের অবস্থান ক্রমশ দৃঢ় হচ্ছে। বলিউড থেকে হলিউড এই দীর্ঘ যাত্রাপথে তিনি যে সাফল্যের স্বাক্ষর রেখেছেন, তা আজ অসংখ্য শিল্পীর অনুপ্রেরণা।

author-image
Naikun Nessa
New Update

গোল্ডেন গ্লোবস ২০২৬-এ প্রিয়াঙ্কা

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২৬-এর মঞ্চে প্রতিনিধিত্ব করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka chopra)। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে তাঁর উপস্থিতি ভারতীয় বিনোদন জগতের জন্য এক গর্বের মুহূর্ত। আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াঙ্কার এই ভূমিকা প্রমাণ করে, তিনি শুধু একজন সফল অভিনেত্রী নন, বরং বিশ্বমুখী এক শক্তিশালী ভারতীয় আইকন।

Advertisment

হলিউডে নিজের জায়গা তৈরি করা খুব সহজ কাজ নয়। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া ধীরে ধীরে সেই কঠিন পথ পেরিয়ে আজ বিশ্ব বিনোদন দুনিয়ার অন্যতম পরিচিত মুখ। ‘কোয়ান্টিকো’ সিরিজ থেকে শুরু করে ‘বেওয়াচ’, ‘দ্য হোয়াইট টাইগার’, ‘লাভ এগেইন’ এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করে তিনি প্রমাণ করেছেন, তাঁর অভিনয় ক্ষমতা এবং ব্যক্তিত্ব দুটোই বিশ্বমানের। গোল্ডেন গ্লোবসের (Golden Globes 2026) মতো আন্তর্জাতিক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে তাঁর উপস্থিতি সেই সাফল্যেরই স্বীকৃতি।

এর আগেও প্রিয়াঙ্কা একাধিকবার আন্তর্জাতিক পুরস্কার মঞ্চে উপস্থাপক বা অতিথি হিসেবে অংশ নিয়েছেন। অস্কার, মেট গালা কিংবা কান চলচ্চিত্র উৎসব, প্রতিটি জায়গাতেই তিনি নিজের স্টাইল, আত্মবিশ্বাস এবং স্পষ্ট বক্তব্যের মাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। 
২০২৬ সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এ উপস্থাপক হিসেবে প্রিয়াঙ্কা চোপড়ার নাম ঘোষণা হওয়া আবারও প্রমাণ করল, আন্তর্জাতিক বিনোদন জগতে ভারতের অবস্থান ক্রমশ দৃঢ় হচ্ছে। বলিউড থেকে হলিউড (Hollywood Awards) এই দীর্ঘ যাত্রাপথে তিনি যে সাফল্যের স্বাক্ষর রেখেছেন, তা আজ অসংখ্য শিল্পীর অনুপ্রেরণা। 

আরও পড়ুন: তাহসানের ব্যক্তিজীবনে ফের ভাঙন, রোজার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে কি বললেন?

বেভারলি হিলসের ঐতিহ্যবাহী দ্য বেভারলি হিলটন হোটেলেই বসবে ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আসর ভারতীয় সময় অনুযায়ী ১২ জানুয়ারি ভোর ৬টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে। ইতিমধ্যেই বিশ্বজুড়ে সিনেমা ও টেলিভিশনপ্রেমীদের মধ্যে এই অনুষ্ঠান ঘিরে ব্যপক উত্তেজনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের টুপি পরে শুটিংয়ে বিদিপ্তা, ঠাণ্ডার মাঝেই মজার মুহূর্ত

মনোনয়নের দিক থেকেও ২০২৬ সালের গোল্ডেন গ্লোবস বেশ চমকপ্রদ। সিনেমা বিভাগে সর্বাধিক মনোনয়ন পেয়েছে 'One Battle After Another'। অন্যদিকে টেলিভিশন বিভাগে এগিয়ে রয়েছে জনপ্রিয় সিরিজ 'The White Lotus'। উল্লেখযোগ্যভাবে, এই বছর প্রথমবারের মতো নতুন বিভাগ হিসেবে যুক্ত হয়েছে 'Best Podcast', যা ডিজিটাল কনটেন্টের গুরুত্বকে আরও একধাপ সামনে নিয়ে এল।

আরও পড়ুন: ওটিটিতে সুপারহিটের ঝড়! ফিরছে মির্জাপুর, ফ্যামিলি ম্যান, সঙ্গে নতুন বাংলা সিরিজের চমক

priyanka chopra entertainment Entertainment News Entertainment News Today