Priyanka Chopra Jonas: স্বামী হবে নিকের মত, প্রিয়াঙ্কার উপোস ভাঙতে পৌঁছে গিয়েছিলেন আকাশে!

কাজের দিক থেকে প্রিয়াঙ্কা বর্তমানে, এসএস রাজামৌলির পরবর্তী ছবির শুটিংয়ে ব্যস্ত। পাশাপাশি হলিউডে তাঁকে শীঘ্রই দেখা যাবে দ্য ব্লাফ ছবিতে, যেখানে তিনি এক জলদস্যুর চরিত্রে অভিনয় করছেন।

কাজের দিক থেকে প্রিয়াঙ্কা বর্তমানে, এসএস রাজামৌলির পরবর্তী ছবির শুটিংয়ে ব্যস্ত। পাশাপাশি হলিউডে তাঁকে শীঘ্রই দেখা যাবে দ্য ব্লাফ ছবিতে, যেখানে তিনি এক জলদস্যুর চরিত্রে অভিনয় করছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pc

কী এমন করেছিলেন নিক?

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস সম্প্রতি, জনপ্রিয় কমেডি অনুষ্ঠান দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন ৪-এ, অতিথি হিসেবে হাজির হন। নতুন মরসুমের প্রথম অতিথি হওয়ার পাশাপাশি, এই পর্বে তিনি নিজের ব্যক্তিগত জীবন থেকে বেশ কিছু মজার ও হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগ করে নেন। বিশেষ করে স্বামী নিক জোনাসের সঙ্গে কাটানো একটি স্মরণীয় করবা চৌথ মুহূর্তের কথা উঠে আসে, যা শুনে উপস্থাপক কপিল শর্মাও নিজেকে হাসি ঠাট্টা থেকে সামলাতে পারেননি।

Advertisment

করবা চৌথের সেই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে প্রিয়াঙ্কা জানান, চাঁদ দেখার জন্য তাঁদের কী রকম অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। তিনি বলেন, একবার তাঁরা একটি বিশাল স্টেডিয়ামে ছিলেন, যেখানে নিকের শো চলছিল। প্রায় ৬০-৭০ হাজার দর্শক উপস্থিত ছিলেন, কিন্তু আকাশে ঘন মেঘ আর বৃষ্টির সম্ভাবনার কারণে চাঁদের দেখা মিলছিল না। রাত ১০টা পেরিয়ে যায়, ১১টাও বেজে যায়, তবুও চাঁদের দেখা নেই। পরিস্থিতি ক্রমশ টেনশন বাড়াচ্ছিল, কারণ করওয়া চৌথে চাঁদ দেখা ছাড়া ব্রত ভাঙা যায় না।

Dharmendra Last Shoot: ‘পারলে ক্ষমা করে দেবেন’, শেষ ছবি ইক্কিসের ফ্লোরে কেন একথা বলেন ধর্মেন্দ্র?

ঠিক তখনই নিক জোনাস একেবারে সিনেমার মতো রোমান্টিক সিদ্ধান্ত নেন। প্রিয়াঙ্কা মুচকি হেসে জানান, নিক তাঁকে একটি বিমানে তুলে, মেঘের উপর দিয়ে উড়ে যান, যাতে আকাশ পরিষ্কার থাকে এবং চাঁদ দেখা যায়। সেখানেই চাঁদ দেখে তিনি তাঁর ব্রত ভাঙেন। এই গল্প শুনে দর্শকাসন থেকে শুরু করে মঞ্চ- সব জায়গাতেই হাসি আর বিস্ময়ের ছোঁয়া ছড়িয়ে পড়ে।

এই গল্পের মাঝেই কপিল শর্মা মজা করে প্রশ্ন করেন, বিমানে কি সত্যিই উপবাস ভাঙা হয়েছিল? প্রিয়াঙ্কা হেসে জবাব দেন, “মিষ্টিও খেয়েছিলাম,” এবং জানান তাঁর শাশুড়িও তাঁকে সরগি পাঠিয়েছিলেন। এই খুনসুটি ভরা কথোপকথন পুরো পর্বটিকে আরও উপভোগ্য করে তোলে।

Nora Fatehi: মদ্যপ চালকের ধাক্কা! গুরুতর বিপদের শিকার নোরা ফাতেহি

কাজের দিক থেকে প্রিয়াঙ্কা বর্তমানে, এসএস রাজামৌলির পরবর্তী ছবির শুটিংয়ে ব্যস্ত। পাশাপাশি হলিউডে তাঁকে শীঘ্রই দেখা যাবে দ্য ব্লাফ ছবিতে, যেখানে তিনি এক জলদস্যুর চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে কপিল শর্মাকেও সম্প্রতি বড় পর্দায় দেখা গেছে তাঁর রোমান্টিক কমেডি ‘কিস কিসকো প্যায়ার করুণ’-এর দ্বিতীয় ভাগে।

priyanka chopra Entertainment News Today