Priyanka Chopra: বরেলিতে প্রিয়াঙ্কার পিছু নিত ছেলেরা! মেয়ের নিরাপত্তায় জানালায় লোহার গ্রিল বসান বাবা

"এই পরিবর্তনই সমস্যা ডেকে আনে। বেয়ারিলিতে বাড়ি ফেরার পর স্থানীয় বহু ছেলেই প্রিয়াঙ্কাকে উত্যক্ত করতে শুরু করে। তিনি বাইরে বেরোলেই কেউ না কেউ পিছু নিত, যা ধীরে ধীরে পরিবারের কাছে নিরাপত্তাজনিত বড় উদ্বেগের কারণ হয়ে ওঠে।"

"এই পরিবর্তনই সমস্যা ডেকে আনে। বেয়ারিলিতে বাড়ি ফেরার পর স্থানীয় বহু ছেলেই প্রিয়াঙ্কাকে উত্যক্ত করতে শুরু করে। তিনি বাইরে বেরোলেই কেউ না কেউ পিছু নিত, যা ধীরে ধীরে পরিবারের কাছে নিরাপত্তাজনিত বড় উদ্বেগের কারণ হয়ে ওঠে।"

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Priyanka-Chopra

বাবা-মায়ের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড থেকে হলিউড, নিজের প্রতিভার ছাপ রেখে আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে সাফল্যের এই উজ্জ্বল যাত্রাপথের আড়ালে লুকিয়ে রয়েছে তাঁর কিশোরীবেলার কিছু অস্বস্তিকর অভিজ্ঞতাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া সেই সময়ের একটি ঘটনা তুলে ধরেন, যা তাঁদের পরিবারকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছিল।

Advertisment

ঝাড়খণ্ডে জন্ম হলেও প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) তাঁর শৈশব ও কৈশোরের বেশ কিছু বছর কাটিয়েছেন উত্তরপ্রদেশের বেয়ারিলিতে। মাত্র ১৩ বছর বয়সে পড়াশোনার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠান তাঁর বাবা-মা। সেখানে কয়েক বছর কাটিয়ে যখন তিনি ভারতে ফেরেন, তখন তিনি সম্পূর্ণ কিশোরী, চলাফেরা, পোশাক ও কথাবার্তায় স্পষ্ট ছিল পাশ্চাত্য প্রভাব।

প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার কথায়, তাঁর এই পরিবর্তনই সমস্যা ডেকে আনে। বেয়ারিলিতে ফেরার পর স্থানীয় বহু ছেলেই প্রিয়াঙ্কাকে উত্যক্ত করতে শুরু করে। তিনি বাইরে বেরোলেই কেউ না কেউ পিছু নিত, যা ধীরে ধীরে পরিবারের কাছে নিরাপত্তাজনিত বড় উদ্বেগের কারণ হয়ে ওঠে। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে, এক কিশোর নাকি তাঁদের বাড়িতে ঢোকার চেষ্টাও করে। এই ঘটনার পরই প্রিয়াঙ্কার বাবা, ডা. অশোক চোপড়া, বাড়ির জানালায় লোহার গ্রিল বসানোর সিদ্ধান্ত নেন, যাতে মেয়ের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

শুধু তাই নয়, মেয়েকে কিছুদিন ‘লো-প্রোফাইল’ থাকতে বলেছিলেন তাঁর বাবা-মা। পশ্চিমী পোশাক এড়িয়ে তুলনামূলক সাদামাটা পোশাক পরার পরামর্শও দেওয়া হয়, যাতে অযাচিত দৃষ্টি কিছুটা হলেও কমে।

আরও পড়ুন: রাশিয়ান মেয়েরা আজও মিঠুন চক্রবর্তীকে বিয়ে করতে চান! কি বললেন পুত্র নমোশি?

পরবর্তীতে অবশ্য প্রিয়াঙ্কা এই সব বাধা অতিক্রম করেই নিজের স্বপ্নপূরণের পথে এগিয়ে যান। ২০০০ সালে মিস ইন্ডিয়া খেতাব জেতার পর মিস ওয়ার্ল্ড মুকুট অর্জন করেন তিনি, আর সেখান থেকেই শুরু হয় তাঁর বিশ্বজয়ের অধ্যায়। কৈশোরের সেই কঠিন অভিজ্ঞতা আজ তাঁর লড়াইয়ের গল্পকেই আরও দৃঢ় করে তোলে।

আরও পড়ুন: ‘পানে’ই শুরু! লাল কাপড়ে মোড়া পান নিয়ে অরিজিতের বাড়িতে হাজির আমির

বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া লস অ্যাঞ্জেলেসে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরির সঙ্গে জীবন যাপন করছেন। হলিউড প্রজেক্ট, আন্তর্জাতিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও নিজস্ব প্রোডাকশন হাউস, সব মিলিয়ে তিনি এখন গ্লোবাল আইকন, পাশাপাশি ভারতীয় শিকড়ের সঙ্গেও সমানভাবে যুক্ত রয়েছেন।

আরও পড়ুন: কেন ঐশ্বর্য নয়, সুস্মিতাই মিস ইন্ডিয়া? মুখ খুললেন রুবি ভাটিয়া

bollywood bollywood actress Entertainment News Today Entertainment News entertainment priyanka chopra