Benagli Serial TRP: প্রথম সপ্তাহেই TRP-তে প্রফেসর বিদ্যা ব্যানার্জির কামাল, সেরা পাঁচে 'চিরদিনই তুমি যে আমার'

Benagli Serial TRP Today: চলতি সপ্তাহে টিআরপি-তে বিরাট রদবদল। সম্প্রচারের প্রথম সপ্তাহেই দাপট দেখাল প্রফেসর বিদ্যা ব্যানার্জি। দিতিপ্রিয়া মেগা ছেড়ে দিলেও প্রথম পাঁচে চিরদিনই তুমি যে আমার।

Benagli Serial TRP Today: চলতি সপ্তাহে টিআরপি-তে বিরাট রদবদল। সম্প্রচারের প্রথম সপ্তাহেই দাপট দেখাল প্রফেসর বিদ্যা ব্যানার্জি। দিতিপ্রিয়া মেগা ছেড়ে দিলেও প্রথম পাঁচে চিরদিনই তুমি যে আমার।

author-image
Kasturi Kundu
New Update
cats

টিআরপি-তে চমক

Benagli Serial TRP This Week: দেখতে দেখতে আরও এক বৃহস্পতিবার। জনপ্রিয়তার নিরিখে বাংলা মেগার ভাগ্য নির্ধারণের পালা। লক্ষ্মীবারে হাতে আসে রিপোর্ট কার্ড যার ভিত্তিতে বোঝা যায় কোন ধারাবাহিকের অবস্থান কোথায়। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় রয়েছে বিরাট চমক। লম্বা বিরতি কাটিয়ে স্বস্তিকা দত্ত সিরিয়ালে কামব্যাক করেই কামাল করলেন। গত ১৮ নভেম্বর থেকে শুরু হয়েছে নতুন মেগা প্রফেসর বিদ্যা ব্যানার্জি। সম্প্রচারের প্রথম সপ্তাহেই ছক্কা হাঁকালেন স্বস্তিকা। টিআরপি তালিকার প্রথম তিনে রয়েছে এই নতুন ধারাবাহিক। এক নজরে দেখে নেওয়া যাক টপ ৩-তে জায়গা পেল কারা।

Advertisment

আরও পড়ুন জীতু হাসপাতালে ভর্তি হতেই নম্বর কমল 'চিরদিনই তুমি যে আমার'-এর, শীর্ষস্থানে কামাল কোন মেগার?

নিজের জায়গায় অটুট পরশুরাম আজকের নায়ক। ৬.৮ পয়েন্ট সহযোগে ফের বেঙ্গল টপার এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানাধিকারী প্রফেসর বিদ্যা ব্যানার্জি। এই সিরিয়ালের ঝুলিতে এসেছে ৬.৬ পয়েন্ট। প্রথম তিনের শেষে রয়েছে পরিণীতা। এই মেগার মোট প্রাপ্ত নম্বর ৬.৩। চতুর্থে জোড়া সাফল্য। সেই তালিকায় রয়েছে জগদ্ধাত্রী ও রাঙামতি তীরন্দাজ। দুই ধারাবাহিক পেয়েছে ৬.১ পয়েন্ট। উল্লেখ্য, গত সপ্তাহে প্রথম তিন এমনকী টপ ফাইভ থেকেও ছিটকে গিয়েছিল জগদ্ধাত্রী। 

Advertisment

আরও পড়ুন হাই ভোলটেজ পর্বের আগেই TRP-তে ধামাকা পরশুরামের, সেরা ৫ থেকে ছিটকে গেল কোন মেগা?

পঞ্চমেও জোড়া জয়। তবে সেক্ষেত্রে একটা কথা বলাইবাহুল্য। দীর্ঘ টালবাহানা, ডামাডোলের মাঝেও প্রথম পাঁচ থেকে টলানো যায়নি চিরদিনই তুমি যে আমার-কে। অপর্ণার চরিত্র ছেড়ে বেরিয়ে গিয়েছেন দিতিপ্রিয়া। 'নায়ক কেলেঙ্কারি'-র জেরে বৈঠকের পর বৈঠক, অবশেষে শারীরিক সমস্যা ও মানসিকভাবে বিধ্বস্ত হওয়ার কারণ দেখিয়ে শো ছেড়েছেন দিতিপ্রিয়া। তবুও পঞ্চমে ঠাঁই হয়েছে এই মেগার। প্রথম পাঁচের শেষে রয়েছে আরও একটি ধারাবাহিক, দাদামণি। দুটি ধারাবাহিকের প্রাপ্ত পয়েন্ট ৬.০। 

আরও পড়ুন জীতু দিতিপ্রিয়ার বিবাদই হল কাল? প্রথম পাঁচ থেকে ছিটকে গেল জগদ্ধাত্রী! TRP-তে বেঙ্গল টপার কে?

Bengali Serial Bengali serial TRP