/indian-express-bangla/media/media_files/2025/03/19/Ix1XLjoCyNKGjtFFRvCj.jpg)
জেনে নিন আপডেট... Photograph: (Instagram)
জয়া আহসানকে (Jaya Ahsan) নিয়ে মজার অভিজ্ঞতার কথা শোনালেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আড্ডার ছলে তিনি বলেন, “জয়ার একটা অদ্ভুত দিক আছে, ও কোনদিনই মোটা হবে না।” কথাটা বলতে গিয়েই তাঁর মুখে ফুটে ওঠে বিস্ময় আর মুগ্ধতার হাসি। কারণ, জয়া যে কতটা খাবারপ্রেমী, তা খুব কাছ থেকে দেখেছেন তিনি।
প্রসেনজিৎ জানান, জয়া রসগোল্লা ভীষণ ভালোবাসে। সুযোগ পেলেই খায়। কিন্তু আশ্চর্যের বিষয়, তাঁর শরীরে এক ফোঁটা ফ্যাট জমে না। যেন প্রকৃতি তাঁকে আলাদা করে গড়ে তুলেছে।
হাসতে হাসতে প্রসেনজিৎ বলেন, “আমি তো একদিন ওকে বলেই ফেললাম, তুই তো আসন করিস না, এক্সারসাইজ করিস না” জয়া বলেন, “আমার কিছু হয় না।” এই আত্মবিশ্বাসী জবাব শুনে আরও অবাক হয়ে যান প্রসেনজিৎ।
- Jan 25, 2026 17:09 IST
Hiran Chatterjee: 'হিরণ খুব খেলতে ভালবাসে', বিস্ফোরক দাবি স্ত্রী অনিন্দিতার
বারাণসীর গঙ্গার ঘাটে দ্বিতীয়বার বিয়ে করে তুমুল বিতর্কে জড়িয়েছেন বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। অভিযোগ, প্রথম স্ত্রী অনিন্দিতাকে ডিভোর্স না দিয়েই তিনি ঋতিকা গিরির সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। এই ঘটনা সামনে আসতেই টলিপাড়ায় শুরু হয়েছে তীব্র চর্চা। পরিস্থিতি আরও জটিল হয় যখন হিরণের সদ্য বিবাহিত স্ত্রী ঋতিকা দাবি করেন, অনিন্দিতা নাকি তাঁদের সম্পর্কের কথা আগেই জানতেন। তাহলে এখন কেন এত আপত্তি- সেই প্রশ্নও তুলেছেন তিনি।
- Jan 25, 2026 16:30 IST
Prakash Raj: হিন্দির চেয়ে এগিয়ে দক্ষিণী সিনেমা! কি জানালেন প্রকাশ রাজ?
প্রকাশ রাজের মতে, হিন্দি সিনেমা যতই ঝকঝকে ও চোখে পড়ার মতো হোক, আসল শক্তি আজও দক্ষিণের তামিল ও মালয়ালম ছবিতেই। শনিবার কোঝিকোড়ে কেরালা সাহিত্য উৎসবে তিনি বলেন, দক্ষিণের সিনেমা এখনও শিকড়ের সঙ্গে যুক্ত থেকে অর্থবহ ও বাস্তবধর্মী গল্প বলে, কিন্তু হিন্দি সিনেমা তার শিকড় হারিয়েছে। তিনি আরও যোগ করেন, “আজকের হিন্দি সিনেমা সুন্দর, কিন্তু অনেকটা ‘প্লাস্টিকের মতো’, যেমন মাদাম তুসো জাদুঘরের মূর্তি।” বিপরীতে, তামিল ও মালয়ালম সিনেমায় সমাজের বাস্তব সমস্যা এবং বলার মতো শক্তিশালী গল্প এখনও রয়েছে।
- Jan 25, 2026 16:12 IST
ফুচকা, খিচুড়ি আর আড্ডা: অনুরাগ বসুর সরস্বতী পুজোয় বাঙালি ছোঁয়ায় মুম্বই মাতাল
বলিউডের দুই দিজ্ঞজ বাঙালি নিজেদের মত করেই বাণী বন্দনা করে থাকেন। সেখানেই আমন্ত্রিত থাকেন আরও অনেক তারকা। গান-বাজনা থেকে অঞ্জলি এবং ভোগের আসর কিছুই বাদ পড়ে না সেই পুজোয়।
- Jan 25, 2026 15:33 IST
Abhijit Majumdar Dies: ওড়িয়া সঙ্গীত জগতের জনপ্রিয় শিল্পী অভিজিৎ মজুমদার প্রয়াত
ওড়িশার প্রখ্যাত সুরকার ও গায়ক অভিজিৎ মজুমদার রবিবার ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৪ বছর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনি গত চার মাসেরও বেশি সময় ধরে একাধিক দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। অভিজিৎ মজুমদারের প্রয়াণে ওড়িয়া সঙ্গীত জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
- Jan 25, 2026 14:56 IST
Rani Mukerji: সারপ্রাইজ কমেছে, ভালোবাসা নয় ; রানী মুখার্জি
অভিনেত্রী রানী মুখার্জি সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ সিজনে হাজির হয়ে স্বামী আদিত্য চোপড়ার রোমান্টিক স্বভাব থেকে শুরু করে কেন তিনি এখন আর তাকে সারপ্রাইজ দেন না, সেই কারণ পর্যন্ত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু মজার কথা শেয়ার করেন। পাশাপাশি তিনি জানান, আদিত্যের সঙ্গে প্রতি বছর লোহরি উদযাপন করতে তিনি ভীষণ ভালোবাসেন।
- Jan 25, 2026 14:41 IST
Republic Day 2026: বন্দে মাতরমের ১৫০ বছরে বিশেষ সঙ্গীত, রিপাবলিক ডে প্যারেডে কীরাভানি ও বনশালির যুগলবন্দী
Republic Day 2026-Bollywood: প্রথমবারের মতো ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে, ভারতীয় চলচ্চিত্র জগতের প্রতিনিধিত্ব করতে চলেছেন, একজন চলচ্চিত্র পরিচালক। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনশালি এবারের প্রজাতন্ত্র দিবসে একটি বিশেষ ট্যাবলো উপস্থাপন করবেন। এই ঐতিহাসিক উদ্যোগে, তাঁর সঙ্গে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আগামী ২৬ জানুয়ারি সোমবার দিল্লির কর্তব্য পথে এই ট্যাবলো প্রদর্শিত হবে।
- Jan 25, 2026 13:45 IST
Battle of Galwan: দেশপ্রেমের সুরে ‘মাতৃভূমি’, মুক্তি পেল ব্যাটল অফ গালওয়ান-এর প্রথম গান
সলমন খান (Salman Khan) অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ (Battle of Galwan)-এর প্রথম গান প্রকাশ পেল প্রজাতন্ত্র দিবসের আগেই। “মাতৃভূমি” শিরোনামের এই দেশাত্মবোধক গানটি মুক্তির সঙ্গে সঙ্গেই দর্শক ও অনুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। দেশের প্রতি ভালোবাসা ও বীরত্বের আবেগে ভরপুর এই গান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়োচ্ছে।
- Jan 25, 2026 12:54 IST
King Date Announcement: কাউন্টডাউন শুরু! ‘কিং’-এর মুক্তির দিন জানালেন শাহরুখ খান
বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ (King Movie)-এর মুক্তির তারিখ ঘোষণা করেছেন। শনিবার ইনস্টাগ্রামে একটি বিশেষ ভিডিও শেয়ার করে তিনি নিজেই এই সুখবর দেন। ভিডিওতে শাহরুখ জানান, তাঁর নতুন ছবি আগামী ২৪শে ডিসেম্বর, ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us