Prosenjit Chatterjee: ‘মনের মানুষ’ থেকে ‘ভবানী পাঠক’, পদ্ম পুরস্কারে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

এর আগে তিনি বাংলা থেকে বহু উপহার পেয়েছেন। দীর্ঘ এত বছরের ক্যারিয়ারে পুরস্কার পেয়েছেন প্রচুর। ২০০৬ সালে দোসর ছবিতে, তার অসাধারণ অভিনয়ের জন্য, তাঁকে ...

এর আগে তিনি বাংলা থেকে বহু উপহার পেয়েছেন। দীর্ঘ এত বছরের ক্যারিয়ারে পুরস্কার পেয়েছেন প্রচুর। ২০০৬ সালে দোসর ছবিতে, তার অসাধারণ অভিনয়ের জন্য, তাঁকে ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
SnapInsta.to_616191027_18552698995025991_6445227172772107189_n

বড় সাফল্য মিস্টার ইন্ডাস্ট্রির...

 Prosenjit Chatterjee: বাংলার সাফল্যের মুকুটে আরেক পালক জুড়ল। এর আগে বহু তারকাই বাংলা থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। আর এবার পালা, খোদ ইন্ডাস্ট্রির নিজের। পশ্চিমবাংলা থেকে আর্ট এবং কালচারের জন্য পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সকলের প্রিয় বুম্বাকে এবার দেশের অন্যতম জাতীয় সম্মানে সম্মানিত করা হবে। 

Advertisment

এর আগে তিনি বাংলা থেকে বহু উপহার পেয়েছেন। দীর্ঘ এত বছরের ক্যারিয়ারে পুরস্কার পেয়েছেন প্রচুর। ২০০৬ সালে দোসর ছবিতে, তার অসাধারণ অভিনয়ের জন্য, তাঁকে বিশেষ জাতীয় পুরস্কার ফিচার ফিল্মে সম্মানিত করা হয়। আর আজ দেশের অনন্য সম্মান পাচ্ছেন সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একের পর এক আইকনিক স্টেলার পারফরম্যান্স, কখনো তিনি মনের মানুষ কখনো বা তিনি ভবানী পাঠক। যে চরিত্রই তিনি হাত রেখেছে সে চরিত্রের সঙ্গে জাস্টিস করেছেন তিনি। 

Hiran Chatterjee: 'হিরণ খুব খেলতে ভালবাসে', বিস্ফোরক দাবি স্ত্রী অনিন্দিতার

কমার্শিয়াল ছবি হোক কিংবা ঘোরতর আর্ট ফিল্ম, যেমন তিনি কাকাবাবু হিসেবে সকলের কাছে জনপ্রিয়তা পেয়েছেন, ঠিক তেমনই অরুণ চ্যাটার্জি হিসেবেও মন কেড়েছেন! তাকে পদ্মশ্রী দেওয়ার অর্থ, বাংলা সিনেমাকেও সেলিব্রেট করা। কারণ তিনি শুধু সিনেমা নিয়েই ভাবেন। কিছুদিন আগে বিজয়নগরের হিরে ছবির প্রমশনেও ক্লান্তি নেই, দিব্যি ছবি নিয়েই ভেবে গিয়েছেন তিনি। 

আর কে কে পাচ্ছেন পদ্মশ্রী? 

পদ্মশ্রী পাচ্ছেন, আর মাধবন, সঙ্গে মরণোত্তর সম্মান পাচ্ছেন সতীশ শাহ। পদ্ম বিভূষণ পাচ্ছেন, প্রয়াত ধর্মেন্দ্র। এছাড়া পদ্মভূষণ পাচ্ছেন, মামুটি, আলকা ইয়াগ্নিক এবং পিযুষ পান্ডে।

prosenjit chatterjee Entertainment News Today