/indian-express-bangla/media/media_files/2026/01/26/mishuk-2026-01-26-17-33-36.png)
কী বলছেন অভিনেতার বাবা...
পদ্মশ্রী পুরস্কারে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গতকাল থেকেই বাংলার সিনেপ্রেমীদের মধ্যে আলাদাই এক উন্মাদনা। তাঁর এই সম্মাননা সকলের কাছেই এক ব্যক্তিগত জয় হিসেবে গণ্য হয়েছে। যেন এতদিন ধরেই সেই অপেক্ষাতেই ছিলেন সকলে। অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র সকলের প্রিয় বুম্বা।
বাংলা সিনেমার জ্যেষ্ঠপুত্র তিনি। কখনও মনের মানুষ, আবার কখনও তিনি অ্যান্টনি ফিরিঙ্গি- নানাভাবে তিনি ধরা দিয়েছেন মানুষের মনে। এছাড়াও, ঋতুপর্ণ ঘোষের ছবির মেইন প্রোটাগনিস্ট হিসেবে নানা ভাবে সকলকে তাক লাগিয়েছেন। তাই, এই পুরস্কার পাওয়ার পরেই, অভিনেতা জানান, তাঁর দায়িত্ব যেন আরও বেড়ে গেল। তবে, তাঁর বাবা বর্তমানে ছেলেকে নিয়ে দারুণ গর্ব অনুভব করছেন।
Prosenjit Chatterjee: পদ্মশ্রী পেয়েই প্রসেনজিতের স্পষ্ট জবাব, 'যারা আমায় এই সম্মান দিয়েছেন...'
বিশ্বজিত চট্টোপাধ্যায় শুধু আনন্দিত না, বরং তিনি পরিবারে এই লিগেসি যাতে বজায় থাকে, সেকথাই সোজাসুজি জানিয়েছেন প্রসেনজিৎ-কে। অভিনেতা কী বললেন তাঁর বাবার প্রসঙ্গে? কী কথা হল বাবা-ছেলের?
প্রসেনজিৎ বলছেন খুব আনন্দিত দুজন। এক আমার ছেলে, দুই আমার বাবা। বাবা বললেন, "অবশেষে চট্টোপাধ্যায় পরিবারে এটা এল। এবার ছেলেকে বলবে, যেন পরবর্তীতে এমন পুরস্কার ও পায়, এহেন ধারাবাহিকতা যেন এই পরিবারে বজায় থাকে।"
অন্যদিকে কী বলছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়?
তাঁর কথায়, আমি আজকে খুব গর্বিত অনুভব করছি। বাবা হিসেবে আমি আজকে খুব গর্বিত। এমন খবরে খুশি না হয়ে থাকা যায়। সকালে বুম্বার সঙ্গে কথা হল। ও ভীষণ খুশি। আজ খুব আনন্দের দিন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us