/indian-express-bangla/media/media_files/2026/01/26/prosenjiot-2026-01-26-14-21-05.png)
কী বলছেন অভিনেতা...
এবার পদ্মশ্রী পাচ্ছেন বাংলা ছবির অনন্য অভিনেতা এবং স্তম্ভ প্রসেনজিত চট্টোপাধ্যায়। গতকাল যখন থেকে এই খবর প্রকাশ্যে এসেছে, তখন থেকেই সকলের আনন্দের শেষ নেই। এই জয় যেন ব্যক্তিগত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই পুরস্কার যেন, বাংলা ছবির ক্ষেত্রে এক বিশেষ সম্মান। কারণ, শেষ ৪০ বছরের বেশি সময় ধরে একাধিক চরিত্রে নিজেকে দক্ষতার সঙ্গে মেলে ধরেছেন তিনি।
গতকাল যখন, পদ্মশ্রী পুরষ্কারের ক্ষেত্রে প্রসেনজিতের নাম ঘোষণা হল তখন তিনি বিজয়নগরের হীরে ছবির হল ভিজিটে পৌঁছচ্ছেন। তখন দর্শকদের মাঝেই দাঁড়িয়ে ছিলেন তিনি। তাই সেই আনন্দ একেবারেই ভিন্ন ছিল। সকলের প্রিয় বুম্বা যখন এই পুরস্কার পেলেন, তখন পাশে দাঁড়িয়ে ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তিনিই সকলের সামনে বলেন, আমাদের কাকাবাবু পদ্মশ্রী পেয়েছেন। সঙ্গে সঙ্গেই মাথানত করে সকলকে প্রণাম জানান তিনি। যদিও সকাল থেকেই ইঙ্গিত পেয়েছিলেন তিনি। তবে, এই সম্মাননা যেন তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিল।
বর্তমানে তিনি কাকাবাবু হিসেবেই সকলের মন জয় করছেন। তাঁর ছবি দেখতে উচ্ছ্বসিত অনেকেই। প্রসেনজিত চট্টোপাধ্যায় সকলের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে এও বলেন, "আপনারা প্রসেনজিৎকে বানিয়েছেন, আপনারাই কাকাবাবুকে বানিয়েছেন। আপনাদের ছাড়া আমি কিছুই না।" সোজাসুজি আরও বেশ কিছু কথা বললেন তিনি।
কী বলছেন অভিনেতা?
তিনি বলছেন, "সকাল থেকেন আন্দাজ করছিলাম। আমি ডিরেক্ট খবর পাইনি। আমার যারা শুভাকাঙ্খি, তাঁরা আমায় ফোন করেন, জানান। আসলে, সম্মান সম্মান-ই হয়। কিন্তু, এই সম্মান একেবারেই আলাদা। কারণ, এই পুরষ্কারের একটা ভ্যালু আছে। আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে এটা। আগামী যতবছর আমি কাজ করব, আমায় মাথায় রাখতে হবে যেন নিজের কাজের প্রতি সৎ থাকি। এবং, যারা এই সম্মান দিয়েছেন, তাঁদের সম্মান যেন রাখতে পারি। কাজের ভাবনাগুলো যেন পারফেকশন আনতে পারি।"


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us